এক্সপ্লোর

Sukhendu Sekhar Roy : বিদ্রোহে ইতি? 'নিজের ভুল' বুঝতে পেরে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি সুখেন্দুশেখরের?

পার্টি ও নেত্রীর সঙ্গে সব দূরত্ব মিটিয়ে ফেলতে এবার তৎপর সুখেন্দুশেখর। সূত্রের দাবি, এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখে দুঃখপ্রকাশ করেছেন তিনি।    

কলকাতা : আর জি কর ইস্যুৃতে আন্দোলন এখন অনেকটাই থিতিয়ে গেছে। এবার  কি বিদ্রোহে ইতি টানতে চলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়? এবার কার্যত সমঝোতার পথে হাঁটলেন তৃণমূল সাংসদ । পার্টি ও নেত্রীর সঙ্গে সব দূরত্ব মিটিয়ে ফেলতে এবার তৎপর সুখেন্দুশেখর। সূত্রের দাবি, এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চিঠি লিখে দুঃখপ্রকাশ করেছেন তিনি।    

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, মেয়েদের রাত দখলের কর্মসূচিকে সমর্থন করে নিজের বাড়ির সামনে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছিলেন তিনি। আর জি কর-কাণ্ডের পর রাজ্য়জুড়ে যখন প্রতিবাদের ঝড় আছড়ে পড়েছে তখন তিনিও ছিলেন সরব। পার্টির অবস্থান মাথায় রাখেননি। বাস্তিল দুর্গের পতনের ছবি পোস্ট করেছিলেন সুখেন্দুশেখর রায়।  তারপর আবার সন্দীপ ঘোষের গ্রেফতারির পরও ইঙ্গিতবহ পোস্ট করেছিলেন তিনি। বারবার বলেছিলেন, এই ইস্যুতে তিনি আরজি কর আন্দোলনের পাশেই আছেন। তাঁকে পুলিশও নোটিস পাঠিয়েছিল। যদিও তিনি পার্টির বিপক্ষে একটিও কথা বলেননি সরাসরি। যদিও আর জি কর ইস্যু নিয়ে টানাপোড়েনে  দলের সঙ্গেও তাঁর দূরত্ব বাড়তে শুরু করে।

এরপর তাঁকে দলেও কোণঠাসা করা শুরু হয়। তৃণমূলের মুখপত্রের সম্পাদক পদ থেকেও তাঁকে সরিয়ে দেওয়া হয়।  সুখেন্দুশেখরের জায়গায় আনা হয় শোভনদেব চট্টোপাধ্য়ায়কে। এরপর আরও একধাপ এগিয়ে তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক থেকেও বাদ রাখা হয় তাঁকে। সূত্রের দাবি, এরপরই সুর নরম করেন তিনি। দুঃখপ্রকাশ করে চিঠি দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে।  কুণাল ঘোষ দাবি করেছেন, নিজের ভুল বুঝতে পেরে তিনি কুণাল ঘোষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তিনিই নেত্রীর সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন। 

সূত্রের খবর,  দিল্লিতে তৃণমূলের কার্যালয়ে রাজ্যসভার দলনেতা ডেরেক ও'ব্রায়েনের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন সুখেন্দুশেখর রায়। কিন্তু তৃণমূলের তরফে সুখেন্দুশেখর সম্বন্ধে দলের সিদ্ধান্তে কোনও পরিবর্তন হল কি না সেটাই দেখার। সুখেন্দুশেখরের সঙ্গে যোগাযোগ করা হল তিনি অবশ্য জানান, 'আমি দলের অভ‍্যন্তরীণ বিষয়ে কোনও মন্তব‍্য করব না। যদি কিছু ঘটে থাকে, দলই হয়তো জানাবে' 

এখন আগামী দিনে, সুখেন্দুশেখরের সঙ্গে দলের রসায়ন কেমন হয়, সেটাই দেখার। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Weather Update: কাল থেকে পারদ পতন বঙ্গে, জাঁকিয়ে শীতের পূর্বাভাস এই জেলাগুলিতে                       

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget