এক্সপ্লোর

Sundarbans News: কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে, গুরুতর আহত মৎস্যজীবী, কলকাতার হাসপাতালে স্থানান্তরিত

Sundarbans News: সোমবার সুন্দরবনের বেনিফেলির জঙ্গলে বাঘের মুখে পড়েন ওই ব্যক্তি। তাঁর নাম শঙ্কর সর্দার। আদতে কুলতলির দেউলবাড়ির বাসিন্দা।

সুকান্ত দাস, সুন্দরবন: ফের বাঘের হানা সুন্দরবনে (Sundarbans News) । গুরুতর জখম হলেন মৎস্যজীবী (Fisherman)। জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে (Tiger Attack) পড়েন তিনি। নৌকোয় ঝাঁপিয়ে পড়ে তাঁকে আক্রমণ করে বাঘটি। বাঘের হানায় গুরুতর আহত হয়েছেন ওই ব্যক্তি। প্রতমে স্থানীয় হাসপাতালেই চিকিসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু পরিস্থিতির অবনতি হলে স্থানান্তরিত করা হয় কলকাতা। সেখানে চিকিসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। 

সোমবার সুন্দরবনের বেনিফেলির জঙ্গলে বাঘের মুখে পড়েন ওই ব্যক্তি। তাঁর নাম শঙ্কর সর্দার। আদতে কুলতলির (Kultali) দেউলবাড়ির বাসিন্দা। তিন সঙ্গীকে নিয়ে বেনিফেলির জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। সেই সময় তাঁদের নৌকোয় ঝাঁপিয়ে পড়ে হামলাকারী বাঘটি। তার একেবারে মুখে পড়ে যান শঙ্কর। সঙ্গীদের চিৎকারে বাঘটি যদিও জঙ্গলে ফিরে যায়। কিন্তু শঙ্কর আহত হন। প্রথমে জয়নগর গ্রামীণ হাসপাতালে চিকিসার জন্য নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে পরিস্থিতির অবনতি হতে শুরু করলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

এর আগে, গত বছর ডিসেম্বর মাসের শেষে বাঘের আতঙ্ক গ্রাস করেছিল কুলতলিকে। সে বার সুন্দরবন থেকে কুলতলির লোকালয়ে ঢুকে পড়েছিল বাঘ। ড্রোনের মাধ্যমে সন্ধান চালিয়ে, জলকামান ছুড়েও সে বার কাবু করা যায়নি বাঘটিকে। বরং শেখপাড়া লাগোয়া জঙ্গলে বার বার লুকিয়ে পড়ছিল সে। এ ভাবে বার বার ব্যর্থ হয়ে ছ'দিনের মাথায় বাঘটিকে ধরতে সক্ষম হন বন দফতরের কর্মীরা। প্রথমে ড্রোনের সাহায্যে তার অবস্থান নিশ্চিত করা হয়। তার পর বন দফতরের কর্মীরাই জঙ্গলে ঢুকতে বাধ্য হন। সেখানে গাছের উপর উঠে বসেছিল বাঘটি। ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করা হয়। 

আরও পড়ুন: Alipurduar News: প্রাপ্য মর্যাদা মেলেনি বলে অভিযোগ, আলিপুরদুয়ারে তৃণমূল ছেড়ে কংগ্রেসে প্রাক্তন কাউন্সিলর

তার আগে, মাতলা নদী বাঁধ লাগোয়া গায়েনের চক এলাকায় পায়ের ছাপ মেলে। গায়েনের চক থেকে ৫ কিলোমিটার দূরে ৫ নম্বর গয়ানকাঠি এলাকায় কাঁকড়া ধরতে গিয়েছিলেন এক মহিলা। সেখানে ৫০ থেকে ৬০ মিটার দূরে বাঘ দেখতে পান তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই পুলিশ এবং বন দফতরের আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে র‌য়্যাল বেঙ্গল টাইগারেরই পায়ের ছাপও চিহ্নিত করেন তাঁরা।

জঙ্গল পেরিয়ে বার বার লোকালয়ে বাঘ ঢুকে পড়ার ঘটনা রুখতে এর পর প্রশাসনের তরফে উদ্যোগ শুরু হয়। জঙ্গলে বসানো হচ্ছে ট্র্যাপ ক্যামেরা. বাঘসুমারির পাশাপাশি তাদের গতিবিধির উপরও নজর রাখা হচ্ছে। 

সেরা শিরোনাম

Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?

ভিডিও

Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda
Kmc News | কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি সোমবার ?
Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget