এক্সপ্লোর

RG Kar News: আজ থেকেই আধা সেনা আরজি করে, কোন শিফটে কতজন মোতায়েন?

R G Kar Update: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ, বৃহস্পতিবার থেকেই আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন হবে আধাসেনা।

কলকাতা: আর জি কর মেডিক্যালের (RG Kar News) সুরক্ষায় আজ থেকেই ২ কোম্পানি CISF মোতায়েন করা হবে। ভিতরের সুরক্ষায় থাকবে আধা সেনা। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব  কলকাতা পুলিশের।

আজ থেকেই আধা সেনা: সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ, বৃহস্পতিবার থেকেই আর জি কর মেডিক্যালের নিরাপত্তায় মোতায়েন হবে আধাসেনা। সূত্রের খবর, হাসপাতালের ভিতরে চিকিৎসক-নার্স, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা দেবে CISF। হাসপাতালের বাইরে আইনশৃঙ্খলার বিষয়টি দেখবে কলকাতা পুলিশ। আপাতত হাসপাতালে মোতায়েন হবে ২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে বয়েজ ও লেডিজ হস্টেল, হাসপাতালের বিভিন্ন বিল্ডিং, ঢোকা-বেরোনোর গেট মিলিয়ে ২৫টি জায়গায় মোতায়েন থাকছে আধাসেনা। এ ছাড়া, ক্যুইক রেসপন্স টিমের সঙ্গেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। সব মিলিয়ে একদিনে ৩ শিফটে ১৮৫ জন আধাসেনা মোতায়েন থাকছে হাসপাতাল চত্বরে। গতকাল লালবাজারে পুলিশ কর্তাদের সঙ্গে CISF-র ADG-র বৈঠক হয়। কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য পরিকাঠামো তৈরি করে দেবে পুলিশই। 

বুধবার সকালে কয়েকজন অফিসারকে নিয়ে হাসপাতাল আসেন CISF-এর DIG কুমারপ্রতাপ সিং। সকালেই যখন ফের একবার আর জি কর মেডিক্যালে যান CISF-এর DIG, তখন তাঁর সঙ্গে ছিলেন CISF-এর IG শিখর সহায়। আর সন্ধেয় আর জি কর মেডিক্যালে যান CISF-এর এডিজি কুন্দন কৃষ্ণন। অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন CISF-এর DIG। ১৪ অগাস্ট রাতে যে গেট দিয়ে দুষ্কৃতীরা ঢুকেছিল সেই গেট দিয়েই গতকাল ভিতরে ঢোকেন CISF অফিসাররা।  ঘুরে দেখেন ইমার্জেন্সি, ওপিডি ও লেডিস হস্টেল। হাসপাতালে কতগুলি গেট রয়েছে? কোন কোন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে? কীভাবে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে? তার রূপরেখা গতকালই তৈরি করেন CISF অফিসাররা। ছিলেন CISF-এর DIG এবং CISF-এর IG-ও।

এদিকে আর জি কর-কাণ্ডে রাজ্য সরকার প্রশাসনিক কর্তাদের বদলির নির্দেশ দিলেও এখনই কর্মবিরতি তোলা হচ্ছে না। আজ জিবি বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন জুনিয়র চিকিৎসকরা। পাশাপাশি, সুপ্রিম কোর্টে সিবিআই কী স্টেটাস রিপোর্ট জমা দেয়, সেদিকেও নজর থাকবে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নির্যাতিতার ছবি, সরানোর নির্দেশ কেন্দ্রের

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget