এক্সপ্লোর

Jitendra Tiwary: জিতেন্দ্রর গ্রেফতারি নিয়ে রাজ্যের জবাব তলব সুপ্রিম কোর্টের

Jitendra Tiwari Arrest: রাজ্য পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্রর আইনজীবীরা

কলকাতা: আসানসোলে কম্বল বিলিকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwari) গ্রেফতার নিয়ে রাজ্যের (West Bengal) জবাব তলব করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। নোটিস জারি করে রাজ্য সরকারের বক্তব্য জানতে চাইল সর্বোচ্চ আদালত। রাজ্য পুলিশের (Police) বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্রর আইনজীবীরা। সেই মামলাতেই রাজ্যের কাছে জবাব চাইল সর্বোচ্চ আদালত। অন্যদিকে, কম্বল বিলিকাণ্ডে আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও যুব মোর্চা নেতা তেজপ্রতাপ সিংয়ের গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।                           

বর্তমানে ৮ দিনের পুলিশি হেফাজতে আসানসোল পুলিশের কাছে রয়েছেন জিতেন্দ্র। কম্বলকাণ্ডে আগাম জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন জিতেন্দ্র। তবে সেই মামালার শুনানির আগেই তাঁকে ভিনরাজ্য থেকে গ্রেফতার করেছিল পুলিশ। 

গত বছরের ১৪ ডিসেম্বর, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী ও ২৭ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর জিতেন্দ্র পত্নী চৈতালি তিওয়ার উদ্যোগে রামকৃষ্ণডাঙায়, শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী অনুষ্ঠান ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যে কম্বল নেওয়ার জন্য শুরু হয় হুড়োহুড়ি। তাতে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু হয়। আহত হন বেশ কয়েকজন।                            

আরও পড়ুন, পার্থ-মানিকের পর এবার নতুন প্রভাবশালীদের নাম নিয়োগ দুর্নীতিতে?

পুলিশের তরফে দাবি করা হয়, কম্বল বিতরণের অনুষ্ঠানের জন্য কোনও লিখিত অনুমতি নেওয়া হয়নি। পাল্টা, বিজেপির তরফে দাবি করা হয়, চৈতালি তিওয়ারি আসানসোল উত্তর থানাকে চিঠি লিখে অনুষ্ঠানের বিষয়ে অবহিত করেছিলেন। এই ঘটনায় চৈতালি ও জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও। আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রীকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করে পুলিশ। এরপর গত শনিবার যমুনা এক্সপ্রেসওয়ে থেকে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গ্রেফতার করা হয়। নয়ডায় আসানসোল পুলিশের হাতে গ্রেফতার হন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি।                                               

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget