এক্সপ্লোর

Chaitali Tiwari : চৈতালি তিওয়ারির গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Asansol : সম্প্রতি আসানসোলে কম্বল বিলিকাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির গ্রেফতার নিয়ে রাজ্যের জবাব তলব করে সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে (Supreme Court) বিজেপি কাউন্সিলর (BJP Councillor) চৈতালি তিওয়ারির (Chaitali Tiwary) স্বস্তি । জিতেন্দ্র তিওয়ারির (Jitendra Tiwary) স্ত্রী-র গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। আসানসোল পুরসভার বিরোধী নেত্রীর গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ। এপ্রসঙ্গে চৈতালি বলেন, আমার বিপদের দিনে বিজেপি পরিবার সঙ্গে। সবাইকে ধন্যবাদ। আসানসোলবাসীকে ধন্যবাদ। আইনে আস্থা রাখি। নিশ্চয়ই সত্যের জয় হবে। খুব তাড়াতাড়ি আমার স্বামী ফিরে আসবে।

কী ঘটেছিল ?

গত বছর ১৪ ডিসেম্বর, জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী ও বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। শুভেন্দু অধিকারী বেরিয়ে যাওয়ার পরই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। সেই ঘটনার পর, পুলিশের তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। বিজেপি কাউন্সিলর ও আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করে পুলিশ। 

২৩ ফেব্রুয়ারি জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরপর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তাঁরা। কিন্তু, সোমবারের শুনানির আগেই শনিবার বিজেপির শাসিত উত্তরপ্রদেশের নয়ডা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে বাংলার পুলিশ। রবিবার তাঁকে ২৭ মার্চ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আসানসোল আদালত। 

তদন্তে সহযোগিতার আশ্বাস দিয়ে জামিনের আবেদন করেছিলেন বিজেপি নেতার আইনজীবী। সুপ্রিম কোর্টে বিজেপি কাউন্সিলর, যুব মোর্চা কর্মীর রক্ষাকবচের প্রসঙ্গ টেনে সওয়াল করেন। তবে, '২ জন সুযোগ পেয়েছেন বলে তৃতীয় জনও সুযোগ পাবেন, তা হতে পারে না', আসানসোলে পদপিষ্ট হয়ে ৩জনের মৃত্যুর মামলায় পাল্টা সওয়াল করা হয় সরকারের তরফে। 

এই পরিস্থিতিতে গ্রেফতারিকে চ্য়ালেঞ্জ করে, রাজ্য পুলিশের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন জিতেন্দ্রর আইনজীবীরা। সেই মামলায় রাজ্যের কাছে জবাব তলব করেছে সর্বোচ্চ আদালত। সেইসঙ্গে কম্বল বিলিকাণ্ডে আসানসোল পুরসভার বিজেপি কাউন্সিলর গৌরব গুপ্ত ও যুব মোর্চা নেতা তেজপ্রতাপ সিংয়ের গ্রেফতারিতে আগাম স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন ; আসানসোলে পদপিষ্ট হয়ে ৩ জনের মৃত্যু, ফের জিজ্ঞাসাবাদ চৈতালি তিওয়ারিকে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget