এক্সপ্লোর

Supreme Court: বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে মামলা খারিজ সুপ্রিম কোর্টে

West Bengal News: জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগে  নাম জড়ায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী, আইনজীবী প্রতাপচন্দ্র দে-র।

নয়াদিল্লি: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অমৃতা সিন্হার স্বামীর বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে কার্যত ধাক্কা খেল রাজ্য় সরকার। FIR নিয়ে প্রশ্ন তুলে, মামলাই খারিজ করে দিল সর্বোচ্চ আদালত। রাজ্য় সরকারের উদ্দেশ্য়ে সুপ্রিম কোর্ট বলে, আপনারা FIR-এ রাজনীতি আনছেন।  FIR-এ রাজনীতি আনবেন না। কীভাবে এটা করতে পারেন আপনারা? এটা কোনওভাবেই করতে দেওয়া যাবে না।

সুপ্রিম কোর্টে কার্যত ধাক্কা খেল রাজ্য় সরকার: জমি-বাড়ি সংক্রান্ত বিবাদ মামলায় প্রভাব খাটানোর মতো গুরুতর অভিযোগে নাম জড়ায় বিচারপতি অমৃতা সিনহার স্বামী, আইনজীবী প্রতাপচন্দ্র দে-র। CID তাঁকে জিজ্ঞাসাবাদ করে। পাল্টা CID-র বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী। তাঁর অভিযোগ ছিল, শুধুই তাঁর স্ত্রী অর্থাৎ বিচারপতি অমৃতা সিন্হা এবং তাঁর ব্য়ক্তিগত তথ্য় নিয়ে প্রশ্ন করা হয়। অফিসাররা বলেন, তাঁরা মামলার বিষয়ে আগ্রহী নন, শুধু তাঁর স্ত্রী সংক্রান্ত প্রশ্নের উত্তর চান। তাঁর স্ত্রীর বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য় তাঁর ওপর প্রচণ্ড চাপ তৈরি করা হয় বলেও অভিযোগ করেন আইনজীবী প্রতাপচন্দ্র দে।

পাল্টা CID প্রেস বিবৃতিতে দাবি করে, বিধাননগর দক্ষিণ থানায় রুজু হওয়া মামলায় যে তথ্য় এবং সাক্ষ্য়ের সঙ্গে তাঁর যোগ রয়েছে, শুধু সেই বিষয়েই প্রতাপচন্দ্র দে-কে প্রশ্ন করা হয়। তাঁর সঙ্গে যথেষ্ট ভাল ব্য়বহার করা হয়।পুরো জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া এবং CID-র পরিসরে তাঁর গতিবিধি ভিডিও রেকর্ডিং বা সিসিটিভিতে সেভ করা আছে। এরপর এই মামলা গড়ায় সুপ্রিমকোর্টে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চে তার শুনানি ছিল।

এদিন রাজ্য় সরকারের আইনজীবীর উদ্দেশে সুপ্রিম কোর্ট বলে, কবে থেকে এই মামলার তদন্ত করছে CID? কতগুলো ঘটনায় রাজ্য় সরকার এরকম প্রথমদিন থেকেই তৎপর? এদিন রাজ্য় সরকারের উদ্দেশে আদালত বলে, সুপ্রিম কোর্ট এতে হস্তক্ষেপ করব না। চার্জশিট ফাইল করা হয়েছে। আইন আইনের পথে চলবে। প্রতাপচন্দ্র দে'র আইনজীবী পৃথ্বীশ রায় জানান, “মহামান্য় বিচারপতিরা আজকে রাজ্য় সরকারকে জিজ্ঞেস করেন, যে, কীভাবে রাজ্য় সরকার ক্য়াভিয়েট না ফাইল করে সুপ্রিম কোর্টে একটা প্রাইভেট মামলায় ওরা অ্য়াপিয়ার করছে আর ওদের এই মামলায় কী ইন্টারেস্ট রয়েছে? শুনানি চলাকালীন মহামান্য় বিচারপতি জিজ্ঞেস করেন, কেন একটা ব্য়ক্তিগত বিবাদ, ভাইবোনের মধ্য়ে ব্য়ক্তিগত সমস্য়া, তার মধ্য়ে একটা FIR রুজু করে সেটাকে রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। তারপরে মহামান্য় বিচারপতি দীপঙ্কর দত্ত যখন জিজ্ঞেস করেন, যে, CID কবে থেকে মামলার তদন্ত করছে, এই সম্পর্কে রাজ্য় সরকারের আইনজীবী কিছু না বলতে পেরে আর বিচারপতিরা যখন মনে করেন এটা একটা মিথ্য়ে FIR ফাইল করা হয়েছে।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Suvendu Adhikari: 'গণ্ডগোলের খবর পেলে হোয়াটসঅ্যাপ করুন, কোমর ভেঙে দেব' হুঁশিয়ারি শুভেন্দুর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
পুলিশের উর্দি পরে যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে নাশকতার ছক ছিল হামিমের
Tulu Mondal : টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
টুলু মণ্ডলের 'অঘোষিত পাথর সম্রাট' হওয়ার পেছনে মমতা বন্দ্যোপাধ্য়ায় ? কী বললেন মুখ্যমন্ত্রী ?
BJP West Bengal: দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
দলের একাংশই তোলাবাজিতে যুক্ত! কাদের বিরুদ্ধে এই অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি?
Kolkata News: সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন
সারারাত বাস চলবে কলকাতা ও শহরতলিতে, বড় ঘোষণা রাজ্যের, কোন কোন রুটে মিলবে পরিষেবা, জেনে নিন

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget