এক্সপ্লোর

Supreme Court: রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট

SC On State Police DG: আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, DGP শোকজ করে হলফনামা তলব

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার, আশাবুল হোসেন,কলকাতা: রাজ্য পুলিশের ডিজিকে শোকজ করল সুপ্রিম কোর্ট। আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন, DGP শোকজ করে হলফনামা তলব। 'আইনশৃঙ্খলা নিশ্চিত করতে বলেছিলাম', ১৯ জানুয়ারির নির্দেশ মনে করাল সুপ্রিম কোর্ট। 'তারপরেও আইনশৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন। সুপ্রিম কোর্টের নির্দেশ যথাযথ মানা হচ্ছে না?', রাজ্য পুলিশের DG-কে শোকজ করল সুপ্রিম কোর্ট। 

আরও পড়ুন, স্ক্রুটিনিতে আরও ৭দিন, ১৪ ফেব্রুয়ারি নয় চূড়ান্ত তালিকা, কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?

"আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও, নেওয়া হচ্ছে না, FIR দায়ের করা হচ্ছে না.."

বিচারপতি জয়মাল্য় বাগচী, সুপ্রিম কোর্ট ও বিচারপতি এনভি আনজারিয়া-র বিচারপতি এনভি আনজারিয়া, সুপ্রিম কোর্ট বেঞ্চে, SIR মামালার শুনানি ছিল। সেখানেই, কেন্দ্রীয় সরকারের তরফে সলিসিটর জেনারেল  তুষার মেহতা বলেন, নির্বাচন কমিশন হলফনামা দিয়ে বলেছে, তারা নিরাপদ বোধ করছে না। নির্বাচনী আধিকারিকরা আক্রান্ত হচ্ছেন। নির্বাচন কমিশনের আইনজীবীও বলেন, আমরা নির্দিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেও, নেওয়া হচ্ছে না। FIR দায়ের করা হচ্ছে না।

আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য় মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ
 
এরপরই, গত ১৯ জানুয়ারির আইন শৃঙ্খলা নিয়ে সুপ্রিম কোর্টের মন্তব্য় মনে করিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন,১৯শে জানুয়ারি নির্দেশ দিয়েছিলাম, আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজ্য় পুলিশের DG-কে নিয়ন্ত্রণ করতে হবে। গত ১৯ জানুয়ারি, রাজ্য সরকারকে আইনশৃঙ্খলা নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছিল, DGP-কে নিশ্চিত করতে হবে, যে কোথাও যেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়।কিন্তু তারপরও একাধিক জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।

"ফর্ম 7-এর মাধ্য়মে আপত্তি জানানো হয়েছিল।কিন্তু, ব্য়বস্থা নেওয়ার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে"
 
এদিন, এক মামলাকারীর আইনজীবী পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সরব হন। বলেন, ফর্ম 7-এর মাধ্য়মে আপত্তি জানানো হয়েছিল।কিন্তু, ব্য়বস্থা নেওয়ার পরিবর্তে সেগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। এরপরই, DGP-কে শো-কজ করে, ১ সপ্তাহর মধ্য়ে হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। নির্বাচন কমিশন নির্দেশ দেওয়া সত্ত্বেও, এখনও অবধি ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে FIR করেনি প্রশাসন!এছাড়াও দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর ও ময়নার দু'জন করে ERO ও AERO এবং একজন ডেটা এন্ট্রি অপারেটর সহ ৫ জনের বিরুদ্ধে FIR করেনি প্রশাসন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget