এক্সপ্লোর

Susunia Tourism : ধামসা মাদলের বোল, আদিবাসী নৃত্যের ছন্দ, নতুন সূর্যকে বরণ করার অভিনব রীতি শিউলিবনায়

Bankura District News: শুশুনিয়া পাহাড় ঘেঁসা শিউলিবনা গ্রাম। ছবির মতো সাজানো এই আদিবাসী গ্রাম । নাচে-গানে বরণ করা হয় নতুন সকালকে।


পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া :  শীতের শুশুনিয়া বরাবরই ভ্রমণপ্রেমীদের আকর্ষণ।  বর্ষশেষের ছুটিতে এবারও সেখানে পর্যটকের ঢল। প্রতিবারই নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করে বাঁকুড়ার এই পর্যটন কেন্দ্র। এবার শুশুনিয়ায় বর্ষবরণ হল এক্কেবারে অন্য মেজাজে। নতুন বছরকে স্বাগত জানানো হল  খোলা আকাশের নিচে ধামসা মাদলের বোল আর আদিবাসী নৃত্যের ছন্দে  । পুরাতনকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাল শিউলিবনা গ্রামের আদিবাসী সম্প্রদায়।  প্রকৃতির মাঝে এমন বর্ষবরণ দেখতে শুশুনিয়ায় ভিড় জমিয়েছিলেন দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা।  শিউলিবনার রাস্তায় এখন থিকথিকে ভিড়। 

বাঁকুড়ার ছাতনা ব্লকের শুশুনিয়া পাহাড় ঘেঁসা শিউলিবনা গ্রাম। ছবির মতো সাজানো এই আদিবাসী গ্রাম । সারা বছর এই গ্রাম একদম শান্ত।  জীবনযাত্রা চমকহীন। চাকচিক্য নেই। তবে আছে সময়ের সঙ্গে সঙ্গে প্রকৃতির বদলে যাওয়া ক্যানভাস। আপাত ছিমছাম আড়ম্বরহীন এই গ্রাম জেগে ওঠে বর্ষবরণের সময়ে। শুরু হয় খেরওয়াল তুকৌ উৎসব।

তুকৌ  বেশ প্রাচীন উৎসব । কথিত আছে আজ থেকে প্রায় তিন দশক আগে শময়িতা মঠের প্রতিষ্ঠাতা সন্যাসী ধারতি বাবা শুশুনিয়ায় এসেছিলেন বছরের শেষ দিনে। ভালো লেগে যায় তাঁর এই শিউলিবনা গ্রামের মানুষের সহজ সরল জীবনযাপন। এরপর মূলত তাঁর উদ্যোগেই ওই গ্রামে শুরু হয় উন্নয়নের কাজ। দ্রুত বদলে যেতে থাকে গ্রামের মানুষের জীবনযাত্রার মান। তিন দশক আগে ধারতি বাবার আগমনের দিনটিকে স্মরনীয় করে রাখার পাশাপাশি বর্ষ বিদায় ও নববর্ষকে স্বাগত জানাতে  তখন থেকেই শুরু হয় খেরওয়াল তুকৌ উৎসব।

প্রাথমিকভাবে শুধুমাত্র গ্রামের মানুষই এই উৎসব শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে তার পরিধি বৃদ্ধি পেয়েছে অনেকটা। এখন শুধু বাঁকুড়া জেলা নয়, পুরুলিয়া,  দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, মালদা, মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী মানুষেরা ধামসা মাদল নিয়ে হাজির হন শুশুনিয়ার কোলে।

অসম, ওড়িশা,  ঝাড়খন্ড থেকেও আসেন আদিবাসী শিল্পীরা। বছরের শেষ দিনে শিউলিবনা গ্রামের প্রান্তের মাঠে লাগড়া, পাতা,  সহরাই, দাশাই নাচে বছরের শেষ অস্তমিত সূর্যকে বিদায় জানান আদিবাসীরা। রাতভর খোলা আকাশের নিচে চলে নাচ গান। সবথেকে রোমাঞ্চকর মুহূর্ত তৈরি হয়, যখন নতুন বছরের সূর্য ওঠে। নাচে-গানে বরণ করা হয় নতুন সকালকে, আস্তে আস্তে নতুন রবির কিরণ পাহাড়ের কোলে এসে পড়ে, তৈরি হয় অপরূপ এক মুহূর্ত।    

আরও পড়ুন :

১ জানুয়ারি শ্রীরামকৃষ্ণ ভক্তদের কী দিতে চেয়েছিলেন? কেন পালন হয় কল্পতরু উৎসব?

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
জ্ঞানেশকাণ্ডে তপ্ত দিল্লি, যন্তরমন্তরে বিক্ষোভ, গ্রেফতার ককরোচ জনতা পার্টির নেতারা
Supreme Court: জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
জ্ঞানেশ কাণ্ড-সহ আন্দোলনকারীদের উপর পুলিশি নির্যাতনের অভিযোগ, আজ সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলার শুনানির সম্ভাবনা
Weather Today: দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
দুর্গাপুজোতে কোন কোন জেলায় ঝড়-বৃষ্টি? সর্বশেষ আপডেট জানাল আবহাওয়া দফতর
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget