এক্সপ্লোর

Suvendu Adhikari: ‘মজা বুঝিয়ে দেব’, হুঁশিয়ারি শুভেন্দুর, সারদাকর্তার চিঠি নিয়ে পাল্টা খোঁচা কুণালের

Kunal Ghosh: তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে নাম না করে নিশানা করেন শুভেন্দু।

কলকাতা: 'কালীঘাটের কাকু' গ্রেফতার হতেই ঝাঁঝ আক্রমণের বাড়িয়েছেন (Kalighater Kaku)। এবার সুদীপ্ত সেনের (Sudipta Sen) চিঠি প্রসঙ্গেও মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। জেল থেকে লেখা চিঠিতে তাঁর বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ করেছিলেন। সারদাকর্তাকে (Saradha) দিয়ে জোর করে ওই চিঠি লেখানো হয়েছিল বলে দাবি শুভেন্দুর। মজা বুঝিয়ে দেবেন বলে তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন তিনি। 

নিয়োগ দুর্নীতি মামলায় মঙ্গলবার রাতে গ্রেফতার হয়েছেন 'কালীঘাটের কাকু' সুজয়কৃষ্ণ ভদ্র। তার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন শুভেন্দু। সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে চলেছেন তিনি। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়েও বুধবার মুখ খুললেন তিনি।

বুধবার সংবাদমাধ্যমের মুখোমুখি তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষকে (Kunal Ghosh) নাম না করে নিশানা করেন শুভেন্দু। সারদাকাণ্ডে নাম জড়িয়েছিল কুণালেরও। সরাসরি তাঁর নাম না নিলেও, এ দিন শুভেন্দু বলেন, "সুদীপ্ত সেনকে চিঠি লিখিয়েছে কে? প্রেসিডেন্সি জেলের সুপারের মধ্যস্থতায় এই কাণ্ড ঘটানো হয়েছিল। কাকে দিয়ে চিঠি লেখানো হয়েছিল, বেরিয়ে যাবে। মজা বুঝিয়ে দেব।"

আরও পড়ুন: Abhishek Banerjee: ‘রাস্তায় সিন ক্রিয়েট করছেন! দল করতে হবে না আপনাকে, বসে যান’, মুহূর্তের মধ্যে বুথ সভাপতিকে সাসপেন্ড অভিষেকের

যদিও শুভেন্দু নজর ঘোরানোর চেষ্টা করছেন বলেই দাবি কুণালের। তাঁর কথায়, 'সারদাকর্তার চিঠি কার লেখা, এসব প্রলাপে নজর ঘুরিয়ে লাভ নেই। একটাই কথা, কাঁথি পুরসভায় সারদার ব্যাঙ্কড্রাফ্ট জমা পড়েছে কি না। (নগদের কথা আলাদা) যদি ড্রাফ্ট জমা পড়ে থাকে, সারদাকর্তার অভিযোগ সত্য। সিবিআই, ইডি অবিলম্বে কাঁথি পুরসভায় যাক'।

উল্লেখ্য, জেল থেকে লেখা চিঠিতে শুভেন্দুকে টাকা দেওয়ার দাবি করেছিলেন সুদীপ্ত। তাঁর দাবি ছিল, একটি নির্মাণকার্যের জন্য তাঁর কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিল কাঁথি পুরসভা। সরাসরি শুভেন্দুর নামও চিঠিতে উল্লেখ করেন সুদীপ্ত। তাঁর দাবি ছিল, নানা ভাবে টাকা আদায় করেছেন শুভেন্দু। কিন্তু টাকা জমা দেওয়ার পরও প্ল্যান অনুমোদন করেননি। আগেও তিনি ৯০ লক্ষ টাকা দিয়েছিলেন বলে দাবি করেন সুদীপ্ত। শুধু তাই নয়, শুভেন্দু তাঁকে ব্ল্যাকমেলও করেছিলেন বলে প্রকাশ্যে দাবি করতে শোনা গিয়েছিল সুদীপ্তকে। সেই নিয়ে লাগাতার শুভেন্দুকে বিঁধে আসছেন কুণাল। এ দিন সেই নিয়েই মুখ খোলেন শুভেন্দু। 

সেরা শিরোনাম

BJP Clash: এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
এন্টালির পর আনন্দপুর, ফের সংঘর্ষ বিজেপির দুই গোষ্ঠীর, পুলিশের সামনেই দু'পক্ষের হাতাহাতি
Baranagar News: বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
বরানগরের গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, এলাকায় তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ পুলিশের
News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Jadavpur University:
"আমার দলের লোকেরাও যদি এই বিষয়টা করে, সমর্থন করি না..", যাদবপুর কাণ্ডে অন্যসুর পুরমন্ত্রী অগ্নিমিত্রার

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget