এক্সপ্লোর

Suvendu On Ghatal: 'ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে..', মুখ্যমন্ত্রীর পাল্টা এবার বড় বার্তা শুভেন্দুর

Suvendu On Ghatal Master Plan: ৪৮ ঘণ্টা আগে ঘাটালে গিয়ে কেন্দ্রকে নিশানা করেছিলেন মমতা, আজ পাল্টা শুভেন্দু, কী বললেন বিরোধী দলনেতা ?

পশ্চিম মেদিনীপুর : পাখির চোখ ছাব্বিশের ভোট। এদিকে ভারী বর্ষণের জেরে ফের জল-যন্ত্রণায় জর্জরিত রাজ্যের বাসিন্দারা। ঠিক এহেন মুহূর্তেই দেবকে সঙ্গে নিয়ে ঘাটালে গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান আটকে থাকার জন্য কেন্দ্রকে দায়ী করেছিলেন মমতা। পাশাপাশি তিনি ঘোষণা করেন, 'রাজ্য সরকার দেড় হাজার কোটি টাকা দিচ্ছে।' ঠিক ৪৮ ঘণ্টা পর এবার ঘাটালকে নিয়ে বড় ঘোষণা এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

আরও পড়ুন,'না জেনে ফর্ম ফিল আপ করবেন না', ঝাড়গ্রামের সভা থেকে প্রশ্ন মমতার

 'পৃথিবীর সর্বোশ্রেষ্ঠ মিথ্যেবাদী' বলে আক্রমণ করে, 'আজ উত্তর দিতে এসেছি' বলেন শুভেন্দু। তিনি বলেন, '৩৪ বছর সিপিএম করেনি। ১৪ বছর মমতা করেনি। ২৬-এ বিজেপিকে আনুন। কেলেঘাই, কপালেশ্বরীর মতো ঘাটাল মাস্টার প্ল্যান বিজেপিই করবে।'  রাজ্যের মন্ত্রী যখন কেন্দ্রীয় এজেন্সির অফিসে গিয়ে হাজিরা দিচ্ছেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা আক্রমণ শানাচ্ছেন রাজ্যের শাসক দলেরই এক স্টার সাংসদকে। ঘাটালের ছবি বলছে বঙ্গে বর্ষা ভারী।  আর এই ঘাটালকে ঘিরে ঘুরছে বঙ্গ রাজনীতির চাকা।

প্রতি বছরের মতোই এবারও বর্ষায় ঘাটালে পরিবহণ বলতে নৌকা। আর ঘাটালের জল নিয়ে রাজনীতির জলও গড়াচ্ছে বহুদূর। বৃহস্পতিবার ঘাটালে দাঁড়িয়ে সেখানকার সাংসদ দেবকে কটাক্ষের সুরে আক্রমণ শানান শুভেন্দু অধিকারী।শুভেন্দু অধিকারী বলেন,'গ্রেট চিটিংবাজ দীপক অধিকারী। ভারতবর্ষে সবচেয়ে কম উপস্থিতি কার? ঘাটালের ৩ বারের এমপি দীপক অধিকারী, দেব। তিনি ভোটের সময় আসেন আর বলেন আই লাভ ইউ।'
 
তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক  কুণাল ঘোষ বলেন, 'দেব মহামানব শিশু। মেরেছ কলসির কানা। তা বলে কি প্রেম দেব না? দেবকে কখনও দেখেছেন দলের কেউ খারাপ বললে প্রতিবাদ করেছেন? তার নীতি আমি সবার কাছে ভালো থাকব। ফলে শুভেন্দু দেবকে গালাগাল দিয়েছে বলে আমি তো দিতে পারব না।কয়েকদিন আগে শুভেন্দু অধিকারীর মতো দেবকে নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন দিলীপ ঘোষও। ঘাটালে বারবার বন্যা পরিস্থিতি নিয়ে খড়গপুরের প্রাক্তন বিজেপি সাংসদ নিশানা করেন ঘাটালের সাংসদকে। যার পাল্টা দিয়েছিলেন দেব-ও। বিজেপি নেতা ও প্রাক্তন রাজ্য সভাপতি  দিলীপ ঘোষ বলেন, বছরে একবার বন্যা আসে। বছরে একবার দেব আসেন। আর পাঁচ বছরে একবার এসে পাগলু ড্যান্স করেন। সবাই ভোট দিয়ে দেয়।

মূলত সম্প্রতি তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, দিলীপ আসলে খড়গপুরে ভোটে দাঁড়াতে চাইছে তাই আমাকে সফট টার্গেট করছে...। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এতদিন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করে এসেছে তৃণমূল। আর ভোটের আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে 'মাস্টার'স্ট্রোক দিল বিজেপি। মঙ্গলবার ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ঘাটাল ২ নম্বর ওয়ার্ডের আরগোরা চাতালে প্রায় আধ ঘণ্টা ছিলেন তিনি। সেখানে তাঁর বক্তব্য উঠে আসে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget