এক্সপ্লোর

Suvendu Adhikari: কনভয়ের ধাক্কায় মৃত্যুর মামলায় সিবিআই তদন্তের আর্জি, কোর্টে শুভেন্দু অধিকারী

Convoy Death Case:শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় চণ্ডীপুরে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাতে সিবিআই তদন্ত চেয়ে আদালতে জানালেন বিরোধী দলনেতাই।

কলকাতা: শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় চণ্ডীপুরে যে মৃত্যুর ঘটনা ঘটেছিল, তাতে সিবিআই তদন্ত চেয়ে আদালতে জানালেন বিরোধী দলনেতাই। তাঁর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে, সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। আগামী বুধবার এই মামলার শুনানি।

প্রেক্ষাপট...
দিনতিনেক আগে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ের গাড়ির ধাক্কায় একজনের মৃত্যুর অভিযোগ উঠেছিল। অভিযুক্ত গাড়িচালক আনন্দ কুমার পাণ্ডেকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের একদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে বিরোধী দলনেতাকে গ্রেফতারির দাবিতে সোহম, দোলা, বীরবাহা হাঁসদা, দেবাংশুর নেতৃত্বে চণ্ডীপুরে মিছিল করে তৃণমূল। যদিও ‘এমন কোনও ঘটনা ঘটেনি’, দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান,'এমন কোনও ঘটনা ঘটেনি। ঘটনা ঘটার অনেক আগেই ওই জায়গা থেকে বেরিয়ে আসি।'  পূর্ব মেদিনীপুরের ডিএসপি হেড কোয়ার্টারের অবশ্য় বক্তব্য ,'বাজেয়াপ্ত করা হয়েছে গাড়ি, কনভয়ের প্রত্যেককে আইনি নোটিস পাঠানো হবে।' এফআইআর দায়ের করেছে পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্ত করছে পুলিশ। এই ঘটনায় বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, মৃত্যু নিয়ে রাজনীতি করা হচ্ছে।'

প্রসঙ্গত, রাজ্যের হেভিওয়েট নেতাদের কনভয়ে কখনও উঠেছে হামলার অভিযোগ, কখন প্রকাশ্যে এসেছে অন্য কোনও ইস্যু। তবে এবার শুভেন্দু কনভয় নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। তবে এর আগে ২০২২ সালে মারিশদার কনভয় দুর্ঘটনার পর দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়ি ! সোমবার রাতে কালিকাপুরের কাছে দুর্ঘটনা (Accident )  ঘটেছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে থাকা পুলিশের গাড়িতে লরির ধাক্কা লাগে। চুরচুর হয়ে গিয়েছিল পুলিশের গাড়ির লুকিং গ্লাস। দুর্ঘটনার পরই দাঁড়িয়ে গিয়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়।লরির চালককে ধরে ফেলেছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাকে গ্রেফতার করেছিল পুলিশ। এর আগে মারিশদায় দুর্ঘটনার কবলে পড়েছিল শুভেন্দু অধিকারীর কনভয়। 

গত বছর ১ জুলাই , সকাল সাড়ে এগারোটা নাগাদ কাঁথির বাড়ি থেকে মেচেদার দিকে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পথে ১১৬’র বি জাতীয় সড়কে মারিশদার কাছে, উল্টোদিক থেকে আসা একটি লরি শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথমে থাকা CRPF’এর এসকর্ট গাড়িকে ধাক্কা মারে। CRPF’এর যে গাড়িকে লরিটি ধাক্কা মারে। তার দু’টি গাড়ি পরেই ছিল শুভেন্দু অধিকারীর গাড়ি। দুর্ঘটনার পরই, এলাকা থেকে পালিয়ে যায় লরিটি। শুভেন্দু অধিকারী ট্যুইট করে বলেছিলেন, একটি ভারী গাড়ি আমার কনভয়ের একটি CRPF’এর এসকর্ট গাড়িতে ধাক্কা দেয়। ভগবান জগন্নাথের কৃপায় কারও কোনও আঘাত লাগেনি।

আরও পড়ুন:হেঁটে-দৌড়ে ঝরাতে চান অতিরিক্ত মেদ? তাহলে অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget