এক্সপ্লোর

Suvendu Adhikari: 'তৃণমূলের মুখপাত্র কীভাবে পেলেন অডিও ক্লিপ', ফোন ট্যাপের অভিযোগ শুভেন্দুর

Kunal Ghosh:একটি অডিও অডিও ক্লিপ ট্যুইট করে কুণাল ঘোষ লিখেছেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, আর পয়েন্ট ছিল লুপলাইনে।' তা নিয়েই প্রশ্ন তোলেন শুভেন্দু।

বালেশ্বর: ট্রেন দুর্ঘটনায় জখমদের দেখতে বালেশ্বরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে পরিদর্শনের পরে একাধিক ইস্যুতে রাজ্যের শাসকদলকে আক্রমণ করলেন বিরোধী দলনেতা। 

গতকাল একটি অডিও ক্লিপ ট্যুইট করেছিলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। সেখানে দুই ব্যক্তির মধ্যে দুর্ঘটনা-সংক্রান্ত কথোপকথন ছিল। সেই অডিও ক্লিপে নিজেদের রেল আধিকারিক বলে জানিয়েছিলেন ওই দুই ব্যক্তি। ট্যুইটে কুণাল ঘোষ দাবি করলেন, 'সিগন্যাল ছিল মেনলাইনের, পয়েন্ট ছিল লুপলাইনে।' অডিও ক্লিপে যে ২জনের কথোপকথন শোনা যাচ্ছে, তাঁদের রেলের দুই কর্তার বলে দাবি করেন কুণাল ঘোষ। পাশাপাশি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ট্যুইটারে লেখেন, 'অডিওর সত্যতা যাচাই হয়নি।' 'তবে, বড়সড় গোলমাল আছে, বিষয়টি তদন্ত সাপেক্ষ' বলেও দাবি করেছেন কুণাল ঘোষ।

তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু। তাঁর প্রশ্ন, 'তৃণমূলের মুখপাত্র কীভাবে পেলেন অডিও ক্লিপ, সেটাও তদন্তের আওতায় আনা উচিত।' তিনি আরও বলেন, 'রেলের দুই আধিকারিকের কথোপকথন তাঁরা কেউ রেকর্ড করেননি। ফোন ট্যাপ করে সেই কথোপকথন রেকর্ড করা হয়েছে, এটাও তদন্তের আওতায় রাখা উচিত।'

অ্যান্টি কলিশন ডিভাইস নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে শুভেন্দুর প্রশ্ন, 'তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কী করে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না?' তৃণমূলের বিরুদ্ধে দুর্ঘটনা নিয়ে রাজনীতি করার প্রশ্নও তুলেছেন তিনি। শুভেন্দুর তোপ, 'দুর্ঘটনার পর রাজনীতি বা দোষারোপ প্রথমেই করতে নেই। তদন্তের আগেই মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে জানলেন অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না? এটা আপনার কাজ নয়, তদন্তকারীদের ওপর ছেড়ে দিন। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড প্রধানমন্ত্রী-রেলমন্ত্রীকে নিশানা করেছেন। রেলমন্ত্রী নিজে ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছেন।'

বাংলার স্বাস্থ্য় পরিষেবা নিয়েও তোপ:
এদিন বাংলার স্বাস্থ্য পরিষেবা নিয়েও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তাঁর তোপ, 'বাংলায় শিকেয় স্বাস্থ্য পরিষেবা। তা সত্ত্বেও আহতদের জোর করে ওড়িশা থেকে নিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। কটক, ভুবনেশ্বরের চিকিৎসা ব্যবস্থা অনেক ভাল, দয়া করে জোর করে বাংলায় নিয়ে যাবেন না। বাংলায় চিকিৎসা ব্যবস্থা ভাল নেই বলেই তো ভাইপো চিকিৎসার জন্য আমেরিকায় যান।'

বাংলার কতজন:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'রেল দুর্ঘটনার পরপরই আমরা অ্যাম্বুল্যান্স, চিকিৎসক পাঠিয়েছিলাম ঘটনাস্থলে। বাংলার ৬২ জনকে মৃত হিসেবে চিহ্নিত করা গিয়েছে। ১৮২ জনের মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি। পশ্চিমবঙ্গ সরকারের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের চিকিৎসার পর বাড়ি ফেরানোরও ব্যবস্থা করা হয়েছে।'

আরও পড়ুন- অফিসের কাজের চাপে একঘেয়ে জীবন, কীভাবে থাকবেন হাসিখুশি-প্রাণোচ্ছ্বল? রইল সহজ কিছু টিপস

 

 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget