এক্সপ্লোর

Suvendu attacks Abhishek : "উনি সর্বভুক, ডাকাত এসেছেন চোর ধরতে", নাম না করে অভিষেককে নিশানা শুভেন্দুর

Ranaghat : বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। দিনকয়েক আগে নদিয়ায় মতুয়া গড়ে জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রানাঘাট : "উনি সর্বভুক। ডাকাত এসেছিলেন চোর ধরতে।" রানাঘাটের সভা থেকে নাম না করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিশানা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। বলেন, "এখানে গত ১৭ তারিখে একজন এসেছিলেন। তিনি বলেন, আমি এক পয়সাও খাই না। তিনি কী কী খান ? কয়লা, বালি, গরু খান, মদের বোতল থেকে পাঁচ টাকা করে খান। তিনি সর্বভুক। ডাকাত এসেছেন চোর ধরতে । "

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election)। তার আগে চড়ছে রাজনৈতিক পারদ। দিনকয়েক আগে নদিয়ায় মতুয়া গড়ে জনসভা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। রানাঘাটের মিলন মন্দির মাঠে সভার আয়োজন করা হয়। রানাঘাট সাংগঠনিক জেলা যুব তৃণমূলের ডাকে সেই সভায় প্রধান বক্তা ছিলেন অভিষেক। সেই সময় চাকদার তাতলা ১ নম্বর পঞ্চায়েতের প্রধানকে ইস্তফার নির্দেশ দেন অভিষেক। সভামঞ্চ থেকে পঞ্চায়েত প্রধানের খোঁজও করেন তিনি। কিন্তু, অভিষেকের সভায় উপস্থিত ছিলেন না তৃণমূল পরিচালিত তাতলা ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থপ্রতিম দে। পঞ্চায়েত প্রধানের উদ্দেশের জনসভা থেকে অভিষেক বলেন, "পার্থপ্রতিম দে, মানুষ সার্টিফিকেট দিলে আপনি প্রধান, না হলে নন। ৪ বছরে যদি গ্রামে একবারও না যান, আপনার প্রধান থাকার অধিকার নেই। সোমবার সকালের মধ্যে আমার কাছে ইস্তফা পাঠিয়ে দেবেন। ব্লক সভাপতিদের বললাম, যেখানে প্রধানের বিরুদ্ধে অভিযোগ, তার প্রভাব ব্লক সভাপতির ওপর পড়বে।''

জনসভা থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, "আমি এখানে চাকদা ক্রস করার সময়, রানাঘাট ঢোকার পথে তাতলা ১ গ্রাম পঞ্চায়েত। পাড়ার নাম ধনিচা। গ্রামের নাম মহানালা গ্রাম। এখানে পঞ্চায়েত প্রধান আছেন? প্রধানকে জিজ্ঞেস করব, এখানে শেষ কবে গেছিলেন? প্রধান আছেন? ৪ বছর প্রধানের দেখা নেই। সে প্রধান থাকবে কেন?'' একইসঙ্গে এদিন দলীয় কর্মীদের উদ্দেশেও কড়া বার্তা দেন তিনি।

আরও পড়ুন ; কাঁথির পর চাকদা, পঞ্চায়েত প্রধানকে ইস্তফার নির্দেশ অভিষেকের

অভিষেক আরও বলেন, "আমাদেরই কিছু লোকের জন্য মানুষ তৃণমূল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ভুল-ত্রুটি হলে ক্ষমা করবেন, মুখ ফিরিয়ে নেবেন না। ভুল হলে ঘরের ছেলেকে শাসন করবেন, কিন্তু মুখ ফিরিয়ে নেবেন না। ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন, দলকে ক্ষমা করবেন।''  

সেরা শিরোনাম

West Bengal News Live : কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
কার দখলে জোড়া ফুল? ঋতব্রত শিবির নাকি টিম-কালীঘাট? কখন জানা যাবে?
CPIM News: দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
দুর্গাপুজো না লিখলে বামেদের স্টলে না, মুখ্যমন্ত্রীর পুরনো পোস্ট সামনে এনে পাল্টা আক্রমণে সিপিএম
Madan Mitra: জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
জোড়াফুল প্রতীক পেলেই, NCPI সাংসদদের দলে ফেরার অনুরোধ করবেন বলে জানালেন মদন মিত্র, পাল্টা দেবজিৎ
West Bengal Live Update: বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক
বাগেশ্বর বাবার ছবি পুড়িয়ে বিক্ষোভ, গ্রেফতার দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক

ভিডিও

CBI News: বহুতল নির্মাণে দুর্নীতির তদন্তে এবার সিবিআই
TMC News: কার দখলে জোড়া ফুল? উপনির্বাচনের আগেই কি ফয়সালা?
ED Raid : কলকাতা, কর্ণাটকে তল্লাশি, সাড়ে ৩ কোটিরও বেশি নগদ বাজেয়াপ্ত!
Rekha Patra |
Abhishek Banerjee PA : Sumit Roy-কে ৮ দিনের CID হেফাজতের নির্দেশ আদালতের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget