এক্সপ্লোর

Suvendu Adhikari: 'দিল্লি পুলিশের লাঠি ৬ ফুট লম্বা', অভিষেকের পাল্টা শুভেন্দু

Suvendu attacks Abhishek Mamata on Delhi Issue: 'দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব', এদিন বলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরপরেই তীব্র আক্রমণ শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?


শুভেন্দু ভট্টাচার্য, শিবাশিস মৌলিক ও ঝিলম করঞ্জাই, কলকাতা: একশো দিনের কাজের বকেয়া টাকা আদায়ে, এবার নতুন কর্মসূচির ঘোষণা করলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় (Abhishek Banerjee)। এক কোটি স্বাক্ষর-সহ প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর পাশাপাশি, দিল্লি স্তব্ধ করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যা নিয়ে পাল্টা সুর চড়িয়েছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

'১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব'

মূলত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেছেন, ১ মাস পর, ৫০ হাজার লোক নিয়ে, ১ কোটি চিঠি নিয়ে দিল্লি যাব। ক্ষমতা থাকলে আটকাক। প্রধানমন্ত্রী আর গ্রামোন্নয়ন মন্ত্রীর দফতরে পৌঁছে দেব। ক্ষমতা থাকলে ফেলুক।' প্রসঙ্গত, ২০২৪-এর লোকসভা ভোটের আগে পঞ্চায়েত ভোটকে সেমিফাইনাল হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। রাজনৈতিক দলগুলিও পঞ্চায়েত থেকেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এই প্রেক্ষাপটে ফের গ্রামের লড়াইকে দিল্লি নিয়ে যাওয়ার ডাক দিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।একশো দিনের বকেয়া টাকা আদায়ে এবার নতুন কর্মসূচি ঘোষণা করলেন তিনি।

'দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব'

অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় বলেন, '১৬ তারিখ থেকে কর্মসূচি শুরু। একমাস চলবে। সই সংগ্রহ করে, চিঠি করিয়ে, প্রধানমন্ত্রীর নামে এক কোটি চিঠি তৈরি করে রাখুন। তারপর এক কোটি চিঠি নিয়ে, আমি অভিষেক দিল্লির বুকে যাব। কানে তুলো দিয়ে বসে থাকতে পারে কিনা, দেখব।' তিনি আরও বলেন, দিল্লি স্তব্ধ করে আমরা ছাড়ব। টাকা না ছাড়লে মন্ত্রক চলতে দেব না। শেষ রক্তবিন্দু অবধি লড়ব, কথা দিচ্ছি, বিজেপি নেতাদের বাজারে দেখলে ঘিরে নেবেন। হাতজোড় করে বলবেন, টাকাটা দাও।'

'দিল্লি পুলিশের লাঠি ৬ ফুট লম্বা'

বকেয়া সংক্রান্ত দাবিদাওয়া জানাতে, বুধবারই অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বে তৃণমূল সাংসদরা পৌঁছে গেছিলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংহের দফতরে। মোদি সরকারের মন্ত্রীর দেখা না পেয়ে, সচিবের সঙ্গে কথা বলেন তাঁরা। শনিবার আলিপুরদুয়ারের সভা থেকে আরও একধাপ এগিয়ে একশো দিনের টাকা আদায়ে দিল্লি স্তব্ধ করার হুঙ্কার ছাড়েন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়।বিজেপির স্থানীয় নেতাদের ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেন তিনি।এনিয়ে পাল্টা জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'দিল্লি পুলিশের লাঠি ৬ ফুট লম্বা। দিল্লি পুলিশ কেজরিওয়াল চালায় না। স্বরাষ্ট্রমন্ত্রক চালায়। যান না পিসিকে নিয়ে।'

আরও পড়ুন, 'অভিষেকের সভাস্থল পরিষ্কারের টেন্ডার পূর্ত দফতর ডাকল কেন ?' প্রশ্ন শুভেন্দুর

প্রসঙ্গত, সম্প্রতি চন্দ্রকোণার সভায় গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও তৃণমূলনেত্রীর বিরুদ্ধে নিশানা করেছিলেন। বলেছিলেন 'সাফ করতে হবে তৃণমূলকে, মমতাকে একটাও ভোট নয়।' আর এদিন তার পরনে টি-শার্টে এদিন লেখা ছিল, 'নো ভোট টু মমতা।' ফের বিতর্ক উসকে লাইমলাইটে আসে তার টি-শার্ট। আরও বলেছিলেন, ' যতদিন পর্যন্ত মমতাকে না উৎখাত করতে পারছি, ততদিন এই গেঞ্জি পরে যাব সব জায়গায়।' তারপর নতুন স্লোগান যুক্ত করেছিলেন, 'নো ভোট টু মমতা'। তবে এই স্লোগানে তিনি কতটা বিরোধীদের জড়ো করতে পারবেন, তা কিন্তু যথেষ্ট সন্দেহের। সিপিএম-কংগ্রেস জানিয়ে দিয়েছে, তারা নেই বিজেপির সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News LIVE Updates: পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ
পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ডুমসডে মিসাইল পরীক্ষা আমেরিকার, কাতারে একাধিক বিস্ফোরণ
CV Ananda Bose: 'করলেন না করানো হল?', রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগে শুরু চর্চা, এখন দায়িত্বে কে?
'করলেন না করানো হল?', রাজ্যপাল সি ভি আনন্দ বোসের পদত্যাগে শুরু চর্চা, এখন দায়িত্বে কে?
CV Ananda Bose: পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কী কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত?
পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কী কারণ? ভোটের মুখে কেন এই সিদ্ধান্ত?
Mamata Banerjee on Governor: 'রাজ্যপালের আকস্মিক পদত্যাগে আমি হতবাক', সিভি আনন্দ বোসের ইস্তফায় উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাজ্যপালের আকস্মিক পদত্যাগে আমি হতবাক', সিভি আনন্দ বোসের ইস্তফায় উদ্বেগ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

GhantaKhanek Sange Suman (পর্ব ২ ) : SIR ইস্যুতে CEO অফিসের বাইরে রাতভর অবস্থান-বিক্ষোভ শুরু করল বামফ্রন্ট | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman (পর্ব ১) : যুদ্ধের তীব্রতা বাড়াচ্ছে আমেরিকা-ইজরায়েল | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | ভোট উৎসবের আগে কলকাতায় বাহিনীর রুট মার্চ, অন্য়দিকে পশ্চিম এশিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ
Chhok Bhanga 6Ta: পঞ্চম দিনেও রক্তক্ষয়ী সংঘর্ষে জ্বলছে পশ্চিম এশিয়া। হামলা-পাল্টা হামলা
Chhok Bhanga 6Ta : 'অপরিকল্পিতভাবে বিজেপি কর্মীদের ওপর হামলা চালাচ্ছে তৃণমূল', আক্রমণ শমীকের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran War: ‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
‘ইরানের কাছে যুদ্ধে হারবে আমেরিকা’, বলছেন চিনের ‘নস্ত্রাদামুস’, ট্রাম্পকে নিয়ে আগের দুই ভবিষ্যদ্বাণী ফলে গিয়েছিল
Mossad News: ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
ডেন্টিস্ট সেজে আয়াতোল্লার ঘনিষ্ঠবৃত্তে পৌঁছে যায় মোসাদ এজেন্ট? চিপ ঢুকিয়ে দেয় মুখে? নয়া তত্ত্ব
Minuteman 3 Nuclear Missile: পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
পরমাণু-ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল আমেরিকা, হিরোশিমার চেয়েও বেশি শক্তিশালী, দিন ঘনিয়ে আসার বার্তা ইরানকে?
Iran Israel War : ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, ১০ মাসে সর্বনিম্ন সেনসেক্স, রক্তক্ষরণ দালাল স্ট্রিটে
AI War Videos : AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
AI-জেনারেটেড যুদ্ধের ভিডিওতে রাশ টানছে এক্স, নিয়ম ভাঙলে বন্ধ হবে আয়
Sukanya Samriddhi Yojna : কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত হবে, মাসে ১,০০০ টাকা করে দিয়ে পান ৫.৫ লক্ষ টাকা !
Stock Market Crash : মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, ২ দিনে ভারতের শেয়ার বাজার থেকে উধাও ৯.৭ লক্ষ কোটি টাকা
Defence Stock Alert : রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
রক্তাক্ত শেয়ার বাজারে দুরন্ত গতি এই প্রতিরক্ষা স্টকগুলিতে, শিরোনামে তেজাস, পারাস, জেন টেক
Embed widget