এক্সপ্লোর

Suvendu Adhikari: "গ্রুপ ৪২০", I.N.D.I.A জোটকে বিঁধে রাজ্যে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু

Adhir Chowdhury : পাল্টা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "৪২০ জোট ইো্ন্ডিয়া জোট নয়, জি-২০টাই ৪২০।"

কলকাতা : লোকসভা ভোটে (Lok Sabha Vote) পশ্চিমবঙ্গে কি একছাতার তলায় আসতে পারবে I.N,D.I.A-র শরিক দলগুলি ? তা সময় বলবে। কিন্তু, এরাজ্যের রাজনীতিতে তৃণমূল-বিরোধী লড়াইয়ের লাইমলাইট যাতে তাদের দিক থেকে সরে না যায়, তার জন্য চেষ্টার কোনও খামতি রাখতে চায় না বিজেপি। এই পরিস্থিতিতে I.N.D.I.A জোটকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা নিয়ে।
  
শুভেন্দু বললেন, "এটা গটবন্ধন নয়, ঠকবন্ধন। গ্রুপ ৪২০। এরা এক জায়গায় মিলেছে ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আটকানোর জন্য। নরেন্দ্র মোদির সঙ্গে জনগণ আছে। এগুলো অপ্রাসঙ্গিক। আর পশ্চিমবঙ্গে বেঙ্গালুরু-পটনা ও মুম্বই মিটিংয়ের পরে সিপিএম-কংগ্রেসের বিশ্বাসযোগ্যতা ধূলিস্মাতের দিকে যাচ্ছে। নাহলে তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে। মানুষের কাছে এখন দু'টো রাস্তা...চোরেদের রাখব না চোরেদের সরাব। চোরেদের রাখতে গেলে পিসি-ভাইপো, চোরেদের সরাতে গেলে বিজেপি, কোনও তৃতীয় শক্তি পশ্চিমবঙ্গে নেই।"

এনিয়ে অবশ্য সংক্ষিপ্ত জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "৪২০ জোট ইন্ডিয়া জোট নয়, জি-২০টাই ৪২০।"

প্রসঙ্গ-ধূপগুড়ি-

সম্প্রতি উত্তরবঙ্গে নিজেদের শক্তঘাঁটিতেই হারতে হয়েছে বিজেপিকে ! উপনির্বাচনে ধূপগুড়ি বিধানসভা আসনটিও বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল ! কাজে আসেনি পুলওয়ামায় শহিদ জওয়ানের স্ত্রীকে প্রার্থী করে জাতীয় আবেগকে উস্কে দেওয়ার বিজেপির রণকৌশলও ! অনন্ত মহারাজকে রাজ্যসভায় পাঠানোর পরও রাজবংশী ভোট পুরোপুরি টানতে ব্যর্থ হয় গেরুয়া শিবির। আর তারপরই প্রশ্ন উঠে যায়, উত্তরবঙ্গের যে মাটিতে ২০১৯-এর লোকসভা ভোট থেকে বিজেপি নিজের ভিত ক্রমশ শক্ত করছিল, তা কি এবার আলগা হতে বসেছে ? যদিও এদিন ধূপগুড়িতে বাম-কংগ্রেস জোটের জামানত বাজেয়াপ্ত হওয়ার প্রসঙ্গই উল্লেখ করলেন বিরোধী দলনেতা। 

সাগরদিঘিতে পারলেও, ধূপগুড়িতে তা সম্ভব হয়নি। বাম-কংগ্রেস জোটে ভরসা রাখতে পারেনি সেখানকার মানুষ ! মানরক্ষার ভোটটুকুও পাননি কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ! ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত হয় তাদের ! ধূপগুড়িতে তৃণমূলের প্রাপ্ত ভোট যেখানে ৯৭ হাজার ৬১৩, বিজেপির প্রাপ্ত ভোট - ৯৩ হাজার ৩০৪। সেখানে পেশায় শিক্ষক ও ভাওয়াইয়া শিল্পী, কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায় পান মাত্র ১৩ হাজার ৭৫৮টি ভোট! তা নিয়ে শুভেন্দুর খোঁচা, "তিন মাসের ব্যবধানে ধূপগুড়িতে বামপন্থীরা, তার সঙ্গে কংগ্রেস...তাদের জোটের ৬ শতাংশ ভোট কমেছে।" 

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
আজও নিম্নচাপের কাঁটা, দিনভর তুমুল বৃষ্টি, দমকা হাওয়া, এরই মধ্যে শীত নিয়ে বড় আপডেট
Indonesia Train Accident: রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
রেললাইনে মিনিবাস, ধাক্কা এক্সপ্রেস ট্রেনের, জ্বলন্ত গাড়িকে ঠেলে নিয়ে গেল ট্রেন
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget