এক্সপ্লোর

Suvendu Adhikari : বিজেপিকে হারাতে সন্দেশখালির ভাইরাল ভিডিও বানিয়েছিল আইপ্যাক? বিস্ফোরক শুভেন্দু

যে সন্দেশখালিতে দাঁড়িয়ে সোমবার বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সেই সন্দেশখালিতেই পাল্টা সভা করে আক্রমণ ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, সমীরণ পাল, সন্দেশখালি : সোমবার সন্দেশখালির সভা থেকে বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মঙ্গলবার সন্দেশখালিতেই সভা করে পাল্টা জবাব দিলেন শুভেন্দু অধিকারী। বললেন, আইপ্যাককে দিয়ে ফেক ভিডিও বাজারে ছেড়েছিল, রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। যে সন্দেশখালিতে দাঁড়িয়ে সোমবার বিজেপিকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার, সেই সন্দেশখালিতেই পাল্টা সভা করে আক্রমণ ফিরিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। 

বছরের শুরুতে সন্দেশখালিতে গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠেছিল শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দারের মতো তৃণমূল নেতাদের বিরুদ্ধে।  তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। দিনের পর দিন চলেছিল আন্দোলন। এরপর আবার তৃণমূল একটি ভাইরাল ভিডিও সামনে আনে। যেখানে শুভেন্দু অধিকারীর নাম শোনা যায়। ভাইরাল ভিডিওতে রাজ্যের বিরোধী দলনেতার নামে নানারকম অভিযোগও শোনা গিয়েছিল। সেই ভিডিওর সত্যতা যদিও যাচাই করেনি এবিপি আনন্দ। তহে তাতে শুভেন্দুর বিরুদ্ধে উঠেছিল মারাত্মক সব অভিযোগ। যা কার্যত সন্দেশখালি আন্দোলনের স্বচ্ছতা নিয়ে তুলে দেয় প্রশ্ন। সন্দেশখালি আন্দোলনে শাসকদল যেভাবে কোণঠাসা হচ্ছিল, তাতে ভোটের মুখে এই ভিডিও তৃণমূলকে অনেকটা অক্সিজেন জুগিয়েছিল তো বটেই।  এই প্রেক্ষাপটে সোমবার সন্দেশখালিতে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বলেন, 'বিজেপির চক্রান্ত তো আপনারা জানেন। ওদের অনেক টাকা আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, 'ওরে টাকা মাটি মাটি টাকা'। এগুলো মানুষের টাকা নয়। এগুলো হচ্ছে অন্যায়ের টাকা। বিজেপির টাকায় হাত দেবেন না।' 

মঙ্গলবার সন্দেশখালিতে দাঁড়িয়েই সেই আক্রমণের জবাব দিলেন বিরোধী দলনেতা। বললেন, 'বিজেপি নাকি কালো টাকা ছড়িয়েছে, সব নাকি ফাঁস হয়ে গেছে। ভোটের সময় আইপ্যাকের কটা চোরকে দিয়ে পুলিশের সাহায্যে সন্দেশখালির দ্বীপে থাকা সহজ, সরল, সাদাসিধা মানুষগুলোকে ঠকিয়ে স্টিং অপারেশন করে মিথ্যা, ফেক ভিডিও বাজারে ছেড়েছিল, রেখা পাত্রকে হারানোর জন্য, বিজেপিকে হারানোর জন্য। আপনাদের উপর ভীষণ রাগ। '

সোমবার মুখ্য়মন্ত্রী বলেছিলেন, সন্দেশখালিতে যা ঘটেছে তিনি ভুলে গেছেন। মঙ্গলে বিরোধী দলনেতা হুঁশিয়ারি দিয়ে বলেন, মানুষ ভুলবেন না। সবমিলিয়ে নতুন বছরের শুরুর প্রাক্কালে ফের সন্দেশখালি নিয়ে  মমতা বন্দ্য়োপাধ্য়ায় এবং শুভেন্দু অধিকারীর বাগযুদ্ধ চরমে।  

আরও পড়ুন : ক্যান্সার আক্রান্ত রামকৃষ্ণদেব,সেটাই ছিল শেষ পয়লা জানুয়ারি,কল্পতরু দিবসে কী ঘটেছিল কাশীপুরে? 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে   

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট, রয়েছে প্রোমোটরের থেকে ব্যাপক তোলাবাজির উল্লেখ
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
Debraj Chakraborty: গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?
গ্রেফতারির ৩৫ দিন পার, অভিষেক ঘনিষ্ঠ দেবরাজের বিরুদ্ধে চার্জশিট জমা পড়ল আদালতে, কী কী অভিযোগ ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget