এক্সপ্লোর

Suvendu on DA : 'দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে', ডিএ নিয়ে রাজ্যকে খোঁচা শুভেন্দুর

Dearness Allowance : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে

কলকাতা : বকেয়ার দাবিতে রাজ্যে টানা আন্দোলন, এই আবহেই এবার আরও ডিএ বাড়াল কেন্দ্র। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা করা হয়েছে। কেন্দ্রের DA বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারকে খোঁচা দিতে ছাড়লেন না শুভেন্দু অধিকারী।

বিরোধী দলনেতা ট্যুইটারে লিখলেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার মহার্ঘ ভাতা (DA) ৪% বাড়িয়ে ৪২% করার সিদ্ধান্ত প্রশংসনীয়। ৪৭ লক্ষ ৫৮ হাজার কর্মী এবং ৬৯ লক্ষ ৭৬ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির ক্যারিশমা। এর ফলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বৈষম্য আরও বাড়ল।

এরপর শুভেন্দু আরও লেখেন, কেন্দ্রীয় সরকার যেখানে বাড়িয়ে ৪২ শতাংশ করেছে, সেখানে দেউলিয়া পশ্চিমবঙ্গ সরকার প্রতারণা করে ৬ শতাংশ বাড়িয়েছে। সব মিলিয়ে ফারাক ৩৬ শতাংশ। ট্যুইটে অন্য রাজ্যের DA-র হারও তুলে ধরেন শুভেন্দু।

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ-র ঘোষণা । ৩৮% থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের এবার ৪২% ডিএ হচ্ছে। ১ জানুয়ারি থেকেই বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছে কেন্দ্র। এই পরিস্থিতিতে ডিএ নিয়ে রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক বেড়ে হল ৩৬ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মী ছাড়াও উপকৃত হবেন পেনশনভোগীরাও।

এদিকে বকেয়া ডিএ-র দাবিতে টানা অনশন-আন্দোলনে রয়েছেন রাজ্য সরকারি কর্মীরা। আন্দোলন চালিয়ে যেতে অনড় রাজ্য সরকারি কর্মীরা। তবে এর আগে ৬ মার্চ, বিধানসভায় মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, তাঁর মুণ্ড কেটে নেওয়া হলেও, এই মুহূর্তে এর থেকে বেশি DA দিতে পারবে না রাজ্য সরকার।

পাশাপাশি, মমতা বন্দ্যোপাধ্যায় এও দাবি করেছিলেন যে, সিপিএমের আমলে সব DA বকেয়া ছিল। ৩৪ বছরে, সিপিএম মাত্র ৩৩ শতাংশ DA দিয়েছে। তৃণমূল জমানায় ৯৯ শতাংশ প্লাস ৬ শতাংশ DA অর্থাৎ ১০৫ শতাংশ DA দেওয়া হচ্ছে।

আরও পড়ুন ; ডিএ বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, বকেয়া আদায়ে সরকারী কর্মীদের আন্দোলন অব্যাহত

সেরা শিরোনাম

TMC Party Office Money Recovered: তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
তৃণমূলের পার্টি অফিসে প্রচুর টাকার হদিশ, অভিষেকের PA সুমিতকে জেরা করে মিলল বাণ্ডিল বাণ্ডিল নোট
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA : 'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
'সবাই রাজি আছেন, শুধু আপনার জন্য দলে ঢোকা হচ্ছে না', চাঞ্চল্যকর দাবি বিজেপি বিধায়কের
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget