এক্সপ্লোর

Suvendu Adhikari : তৃণমূল বিরোধী সব শক্তি কি এক জায়গায় আসছে? ফের শুভেন্দু অধিকারীর মুখে জোটের কথা

Suvendu Adhikari News : ফের শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল জোটের কথা। এদিন তিনি বলেন, নীতিগতভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আমাদের কোনও ভাবেই জোট হওয়া সম্ভব না

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা : পঞ্চায়েত ভোটের ( Panchayat Poll ) আগে তৃণমূল বিরোধী সব শক্তি কি এক জায়গায় আসছে? রাজ্য রাজনীতিতে কি তলে তলে তৈরি হচ্ছে নতুন সমীকরণ? সাগরদিঘিতে ( Sagardighi ) বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের বিপুল জয়ের পর এই জল্পনার পালে হাওয়া লেগেছে। আর, তাতে ইন্ধন দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী ( Adhir Chowdhury ) । এরপর বৃহস্পতিবার ফের শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari ) মুখে শোনা গেল জোটের কথা। এদিন তিনি বলেন, নীতিগতভাবে কংগ্রেস এবং বামেদের সঙ্গে আমাদের কোনও ভাবেই জোট হওয়া সম্ভব না। কিন্তু, আমরা না চাইলেও, নিচু তলার মানুষ তারা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হচ্ছে। 

সাগরদিঘিতে বাম-সমর্থিত কংগ্রেস প্রার্থীর জয়ের পর অধীর চৌধুরী বলেছিলেন , ' তৃণমূলকে উৎখাত করতে হলে, বিরোধীদের ঐক্যবদ্ধ হতে হবে।' 

আরও পড়ুন :

 ধর্মঘটে সামিল হলে কর্মজীবন থেকে বাদ যাবে একদিন, নির্দেশিকা জারি করল নবান্ন

২১-এর বিধানসভা নির্বাচনে সাগরদিঘিতে তৃণমূল প্রার্থী ৫০ হাজারের বেশি ভোটে জিতেছিলেন, সেখানে এবার উপনির্বাচনে তারা ২৩ হাজারের কিছু বেশি ভোটে পরাস্ত হয়। এরপরই, ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন দিলীপ ঘোষ। তিনি বলেন, ' এই যে সরকার যেভাবে ব্যবহার করছে বিরোধীদের সঙ্গে, এর বিরুদ্ধে লড়তে গেলে এক হওয়ার দরকার আছে। আমার মনে হয়, সেটা অনেকটা সাগদিঘিতে সফল হয়েছে। ' 

সেদিনই শুভেন্দু অধিকারী বলেন, 'দিলীপদা খারাপ কিছু বলেননি। আমাদের সিনিয়র লিডার। মানুষ চাইছে ঐক্যবদ্ধ হয়ে লড়ুক। আমাদের কখনওই আদর্শগতভাবে, তেল আর জল তো মিলবে না। তাই একসঙ্গে বিরোধীদের একসঙ্গে পতাকা বেঁধে আন্দোলনটা সম্ভব নয়। কিন্তু আমাদের সকলের উচিত নো ভোট টু মমতা বলা। মানুষই ঠিক করে দেবে তারা বিজেপি কে আনবে না অন্য কাউকে।

তবে এ সম্ভাবনা উড়িয়েই দিলেন মহম্মদ সেলিম । তাঁর মন্তব্য, ' বিজেপি বাঁচবে না। বাঁচার জন্য আক্সিজেন চাইছে। আর অক্সিজেন বিরোধীদের থেকে চাইছে। তার মানে বিজেপি নিজে বিরোধী নয়।' একই মত অধীর চৌধুরীর। বললেন, ' পশ্চিমবঙ্গে বিজেপির অস্তিত্ব শেষ, তাই এসব কথা বলছে। ' 

দিলীপ ঘোষ, শুভেনদু অধিকারীরা যেদিন বিরোধী মহাজোটের ডাক দিয়েছেন, সেদিনই বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন,' 
একটা নির্বাচন নিয়ে আঙুল তুলবেন না। সব মুখোশ খুলে গেছে। বিজেপি সিপিএম কংগ্রেস সব এক হয়ে গেছে। লড়ে যাবে একটাই দল তার নাম তৃণমূল কংগ্রেস।' 

বৃহস্পতিবার, ফের একবার জনগণের জোট-তত্ত্বের কথা উঠে এসেছে শুভেন্দু অধিকারীর মুখে।তিনি বলেন, ' যে যেখানে শক্তিশালী যারা তৃণমূলকে হারাতে পারবে তাদেরকেই ভোট দেবেন মানুষ। একমাত্র আমরা কখনোই ক্ষমতার অলিন্দে ছিলাম না, তাই মানুষ আমাদেরকেই ভোট দেবেন।'

পাল্টা জবাব দিতে দেরি করেনি তৃণমূল। এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, তৃণমূল একাই একশো, ওদের ক্ষমতা নেই বলে জোট করছে।

মহারাষ্ট্রে শিবসেনার মতো বিজেপির একদা জোটসঙ্গীর সঙ্গে হাত মিলিয়ে সরকার তৈরি করেছিল কংগ্রেস। এরাজ্য়ে কি সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে? জানে যাবে ভবিষ্যতে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
Tulu Mondal: এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
এবার টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে অভিযান পুলিশের
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Terrorist Hamim Mondal: হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF
হাওড়ার পিলখানার কাছে হামিমের একটি দোকানের হদিশ, আড়ালে কী চলত? জানতে তদন্তে STF

ভিডিও

Samik Bhattacharya On Syndicate | সিন্ডিকেট নিয়ে ফের একবার কড়া বার্তা দিয়েছেন শমীক ভট্টাচার্য
Manipal Hospital | পডুয়াদের কাছে ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
Kolkata News: ভেন্টিলেটরের কার্যকারিতা তুলে ধরতে ওয়ার্কশপের আয়োজন করল মণিপাল ব্রডওয়ের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগ
South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget