এক্সপ্লোর

Suvendu Adhikari : যেতেই হবে, দেখতে থাকুন....‘ডিসেম্বর ডেডলাইন’এ ফের জোর দিলেন শুভেন্দু

‘ডিসেম্বর ডেডলাইন’এর ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। 'পাপ ঢাকতে বড় বড় কথা বলছেন।'

অনির্বাণ বিশ্বাস, অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, কলকাতা : 'দেখতে থাকুন, মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড, ঝাড়খণ্ডের পর পশ্চিমবঙ্গ। দেখতে থাকুন।'

ফের কি অকালেই তৃণমূল সরকার ( TMC Govt ) পড়ে যাওয়ার ইঙ্গিত দিলেন শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari ) ? তাই কি মহারাষ্ট্রের সঙ্গে তুলনা টানলেন পশ্চিমবঙ্গের ( West Bengal ) ? কী হবে ‘ডিসেম্বর’ মাসে? বড়সড় রাজনৈতিক চমক? না নিছকই রাজনৈতিক কৌশল? প্রশ্নটা উঠছে, কারণ, বেশ কয়েক মাস ধরেই বারবার ডিসেম্বর-ডেডলাইনের কথা শোনা যাচ্ছে বঙ্গ বিজেপির নেতাদের গলায়!

 গত  অগাস্ট মাসেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, ' ছ'মাস তৃণমূল কংগ্রেস থাকবে না৷ তার আগেই ডিসেম্বরের মধ্যে ঝাপ গুটিয়ে যাবে তৃণমূলের' । এই সিলসিলা জারি রেখেই গত সেপ্টেম্বরে বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ 9 Dilip Ghosh )  বলেন, ' ভোট এখন নেই, হয়তো হতেই পারে ডিসেম্বরের পর ভোট হতেই পারে, বিধানসভা ভোটটা আবার হতেই পারে' 

খোদ মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় ডিসেম্বরের প্রসঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' কমিউনাল পকেটগুলো এখন থেকেই দেখে রাখুন। কেউ কেউ প্ল্যান করেছে, ডিসেম্বর থেকে ধামাকা, মানে কমিউনাল যুদ্ধ লাগাবে। কর্ণাটকে অলরেডি লাগিয়েছে।' 

আর কয়েক দিন পরই নভেম্বর পেরিয়ে আসবে ডিসেম্বর! এবার ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী।

চলতি বছরের জুন মাসে মহারাষ্ট্রে ভাঙন ধরে শিবসেনায়। তৈরি হয় নতুন গোষ্ঠী। যারা বিজেপির সঙ্গে হাত মেলায়। যার জেরে মাঝপথেই পড়ে যায় মহারাষ্ট্রের শিবসেনা, এনসিপি ও কংগ্রেসের জোট সরকার। শিবসেনার নতুন গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা দখল করে বিজেপি।

অন্যদিকে ঝাড়খণ্ডেও বারবার ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকার ভাঙার চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও, এখনও সেখানে বিজেপি বিরোধী জোট সরকারই রয়েছে। কিন্তু লাখ টাকার প্রশ্ন হল, পশ্চিমবঙ্গে কি হবে? মহারাষ্ট্রের পরিণতি হবে? না কি ঝাড়খণ্ডের? 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

সেরা শিরোনাম

Cyclone Akvan News: ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
ওড়িশার উপকূলে ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু, ৩ ঘণ্টা ধরে চলবে ল্যান্ডফল, পুরীতে কি পরিস্থিতি?
Cyclone Akvan : উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
উত্তাল নদী , ফুঁসছে সমুদ্র, কতটা শক্তি নিয়ে স্থলভাগে আকভান? সন্ধে গড়িয়েও দুর্যোগ?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
তুমুল বৃষ্টি কলকাতায়, জেলায় ঘনঘোর আকাশ, আকভানের ধাক্কা কতদূরে?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget