এক্সপ্লোর

Suvendu On I-PAC Raid : 'মুখ্যমন্ত্রীর শাস্তি হওয়া উচিত...পার্থ চ্যাটার্জির কচি বান্ধবীর মতো ৫১ কোটি টাকা কারও বাড়িতে পাবে না'

পাল্টা চ্যালেঞ্জ করে মমতা বলেন, 'এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে?' 

প্রকাশ সিনহা, কলকাতা : বিধানসভা ভোটের আগে বেনজির সংঘাত। ED-র অভিযান চলাকালীন আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চলার সময় প্রতীক জৈনের তৃণমূলের ভোট কুশলীর বাড়িতে পজিশন নিল কলকাতা পুলিশ। খালি হাতেই ঢুকেছিলেন মুখ্যমন্ত্রী। আর বেরোলেন যখন হাতে সবুজ ফোল্ডার। চোখেমুখেই উষ্মা স্পষ্ট। কার্যত রণংদেহি মেজাজে আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ইলেকশন কমিশন, ইডির বিরুদ্ধে। 

লাউডন স্ট্রিটে আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে আড়াই বছরের একটি পুরনো মামলায় বৃহস্পতিবার তল্লাশি চালায় ইডি। সেখানে আচমকা হাজির হন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়িতে পৌঁছন পুলিশ কমিশনারও। হার্ড ডিস্ক, ল্যাপটপ, প্রতীকের ফোন নিয়ে বের হন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বেরিয়েই বিস্ফোরক দাবি করেন তিনি। বলেন, ভোটের আগে মুখ্যমন্ত্রী প্রার্থী তালিকা, হার্ড ডিস্ক, দলের রণকৌশল, সবকিছু বাজেয়াপ্ত করার চেষ্টা করছে ED।  তিনি পাল্টা চ্যালেঞ্জ করে বলেন, 'এটাই কি অমিত শাহর কাজ? অমিত শাহ সবচেয়ে খারাপ স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা যদি বিজেপির অফিসে তল্লাশি চালাই, তাহলে কী হবে?' 

পাল্টা জবাব দিতে দেরি করেননি বিজেপি নেতা, বিধানসভার  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীর কাজকে আইনবিরুদ্ধ বলে দেগে দেন। বলেন, 'মুখ্যমন্ত্রীর এই ধরনের কাজ,সাংবিধানিক প্রতিষ্ঠানের কাজে সরাসরি হস্তক্ষেপ ও তদন্তে বাধা দান ! একজন মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক নেতানেত্রী নন, প্রশাসনিক কর্ত্রী। নিন্দা জানাই। এবং ইডি নিশ্চয়ই তার ক্ষমতা বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। সেটা নিশ্চয়ই আইনের মধ্যে থেকেই তারা করবে। ' যদিও তদন্তের ব্যাপারে কোনও কথা বলতে চাননি শুভেন্দু। তিনি বলেন, 'আমি মুখ্যমন্ত্রী ও সিপির যাওয়াকে অনৈতিক ও অসাংবিধানিক মনে করি। রাজীব কুমারের বাড়িতে তল্লাশির সময়েও মুখ্যমন্ত্রী এমন করেছিলেন। তিনি ৫ ঘণ্টা দিয়েছে নিজাম প্যালেসে, যখন ফিরহাদ হাকিম সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। '

আইপ্যাক তল্লাশিতে হাজির হয়েই অমিত শাহের বিরুদ্ধে তোপ দেগেছিলেন মুখ্যমন্ত্রী। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে বলেছিলেন, আমি যদি বিজেপি অফিসে তল্লাশি চালাই ? এর প্রতিক্রিয়ায় শুভেন্দু অধইকারী বলেন, 'মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন, যে কোনও লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন,পার্থ চ্যাটার্জির কচি বান্ধবীর মতো ৫১ কোটি টাকা কারও বাড়িতে পাবে না। আর আপনার বাড়িতে যদি তল্লাশি করা হয় ১০০ কোটি টাকা ইডি পাবে' । শুভেন্দু বলেন, 'আই-প্যাক কি পার্টি অফিস নাকি ! ওটা তো কর্পোরেট সংস্থা। তারা তাদের নথি দেখিয়ে দেবে...মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন ৩ ছিলেন। আমার প্রবীণ বাবা-মাকে হেনস্তা করা হয়েছে। আমার নন্দীগ্রামের এমএলএ অফিস সার্চ ওয়ারেন্ট ছাড়া তছনছ করা হয়েছে।'                   

 


'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
Suvendu Adhikari: 'আপনি কোনও দিন বিরোধীদের বাড়িতে যাননি, আমি কিন্তু এসেছি তৃণকর্মীর বাড়ি', মমতাকে 'দায়িত্ব শেখালেন' শুভেন্দু
News Live : অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
অন্নপূর্ণা যোজনা নিয়ে আজ নতুন কী বার্তা মুখ্যমন্ত্রীর? অগাস্টের টাকা নিয়ে বড় বার্তা ?
CM Suvendu Adhikari : 'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'মৃতের স্ত্রীকে আমার অ্যাটেন্ডেন্ট হিসেবে চাকরি', হালিশহরে মৃত তৃণমূলকর্মীর বাড়িতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?
এবার রাজ্যে শেষের পথে বর্ষা? স্যাটেলাইট চিত্রে এ কীসের ইঙ্গিত? আসছে বড় পরিবর্তন?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget