এক্সপ্লোর

RG Kar Hospital Ransack: RG Kar হাসপাতালে ভাঙচুরের পিছনে কারা? X-এ 'বিস্ফোরক' দাবি শুভেন্দুর

Suvendu Adhikari: পুলিশের বিরুদ্ধে বড়সড় অভিযোগ এনেছেন শুভেন্দু। পাশাপাশি আর কাকে কাঠগড়ায় তুললেন?

কলকাতা: আর জি কর হাসপাতালে ঢুকে তাণ্ডবের ঘটনায় তৃণমূলকেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তাঁর তোপ, অরাজনৈতিক মিছিলে গুন্ডা পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। 

আর জি করে নারকীয় ঘটনার প্রতিবাদে রাত দখলের ডাক দিয়েছিলেন নারীরা। সারা বাংলার সঙ্গেই আর জি করের কাছেও জমায়েত ছিল। ওই রাতেই আর জি কর হাসপাতালের ভিতরে ঢুকে বেশ কিছু যুবক তাণ্ডব চালায়। হাসপাতালের পরিকাঠামো, এমারজেন্সি রুম, প্রয়োজনীয় ওষুধের ঘর- সব কিছু ভেঙে তছনছ করা হয়েছে। আক্রান্ত হয়েছে পুলিশও। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দপ অধিকারী। X হ্যান্ডেলে পোস্ট করে তাঁর তোপ, 'তৃণমূল গুন্ডাদের আর জি কর মেডিক্যালের অরাজনৈতিক মিছিলে পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি মনে করেন উনিই গোটা বিশ্বে সবথেকে বেশি চালাক। উনি ভেবেছিলেন আন্দোলনকারী সেজে মানুষের সঙ্গে মিশে গুন্ডামি চালাবে তৃণমূলের গুন্ডারা, আর কেউ বুঝবে না।' পুলিশের বিরুদ্ধেও অভিযোগ এনেছেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, গুন্ডাদের সেফ প্য়াসেজ দিয়েছে পুলিশ। প্রমাণ লোপাটের অভিযোগ তুলে শুভেন্দুর দাবি, 'ভাঙচুর করা হয়েছে, যাতে গুরুত্বপূর্ণ সূত্র সিবিআই-এর হাতে না আসে।' তাঁর প্রশ্ন, 'গোটা রাজ্যে আন্দোলন শান্তিপূর্ণ হল, আর জি কর মেডিক্যালেই গন্ডগোল হল? কেন?'

 

ভাঙচুর হাসপাতাল:
মাঝরাতে RG কর মেডিক্যাল কলেজে প্রায় ৪০ মিনিট ধরে চলল কয়েকশো লাঠিধারীর তাণ্ডব। জাতীয় পতাকা, আর মুখে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দিয়ে রড, কাচের বোতল, ইট হাতে দাপিয়ে বেড়াল দুষ্কৃতীরা। RG কর হাসপাতাল থেকে শুরু করে শ্যামবাজার পর্যন্ত এলাকা ঘণ্টাতিনেক ধরে হয়ে ওঠে দুষ্কৃতীদের মুক্তাঞ্চল। ভাঙচুর চলল হাসপাতালের জরুরি বিভাগ, HDU, ENT বিভাগ, নার্সিং স্টাফদের ঘর, মেডিসিন স্টোর।  তিনতলায় কব্জা ভেঙে উপড়ে ফেলা হল তদন্তকারী সংস্থার সিল করা দরজা। সিঁড়ি দিয়ে উঠে চারতলার সেমিনার হলেও ভাঙচুর চালানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। কিন্তু চারতলার দরজা ভিতর থেকে বন্ধ করে দেওয়ায় রক্ষা পেল সেমিনার হল। 
ভাঙচুর চলল হাসপাতালের পুলিশ ফাঁড়ি, ব্যারাক, OC-র ঘর, CC ক্যামেরার সার্ভার রুমে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: রাসবিহারী বসুর এই শিষ্যের এক বোমায় কেঁপে গিয়েছিল ব্রিটিশ সাম্রাজ্য, স্মৃতিচারণায় বসন্ত বিশ্বাসের মন্ত্রী-ভাইপো

সেরা শিরোনাম

'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
Rekha Patra: অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
অসুস্থ হয়ে হাসপাতালে বিজেপি বিধায়ক রেখা পাত্র, সুকান্ত মজুমদার বলছেন, 'যদি কেউ অপরাধী হয়...'
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Dipsita Dhar: অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর
অসুস্থ বিজেপি বিধায়ক রেখা পাত্র, 'উনি দ্রুত সুস্থ হয়ে উঠুন, তদন্ত হোক', বলছেন দীপ্সিতা ধর

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget