এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্যপালের আমন্ত্রণে চেন্নাইয়ে মমতা, সমীকরণে নজর বিজেপি-র! ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

Mamata Banerjee: জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন বার বার তাঁর সঙ্গে সংঘাত বেঁধেছে রাজ্যের। ধনকড় এখন বাংলার বাইরে, দেশের উপ-রাষ্ট্রপতি। তাঁর জায়গায় রাজ্যপাল হয়েছেন লা গণেশন।

উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, কলকাতা: রাজ্যপালের ( La. Ganesan) আমন্ত্রণে চেন্নাই উড়ে গিয়েছেন বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে এমকে স্ট্যালিনের (MK Stalin) সঙ্গে তাঁর সাক্ষাৎ নিয়ে জল্পনা তুঙ্গে। সেই আবহেই মমতার চেন্নাই (Mamata in Chennai) সফর নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর বক্তব্য, "কে কোথায় যাচ্ছেন, সবটাই নজরে রাখছি।" এ নিয়ে তাঁকে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।

রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সমীকরণে নজর বিজেপি-র!

জগদীপ ধনকড় বাংলার রাজ্যপাল থাকাকালীন বার বার তাঁর সঙ্গে সংঘাত বেঁধেছে রাজ্যের। ধনকড় এখন বাংলার বাইরে, দেশের উপ-রাষ্ট্রপতি। তাঁর জায়গায় রাজ্যপাল হয়েছেন লা গণেশন। তবে এখনও পর্যন্ত দুই পক্ষের সম্পর্ক মসৃণই। সম্প্রতি মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোতে যান রাজ্যপাল। আর রাজ্যপালের আমন্ত্রণে সাড়া দিয়ে তাঁর দাদার ৮০ বছর পূর্তিতে বিশেষ অনুষ্ঠানে চেন্নাইয়ে তাঁর বাড়িতে যান মমতা। 

গণেশন এবং মমতার মধ্যেকার এই সমীকরণ রাজ্য বিজেপি ভাল চোখে দেখছে না বলে খবর।  এমনকি রাজ্যপালের সঙ্গে শুভেন্দু দেখা করতে চান বলেও শোনা যাচ্ছে। সেই নিয়ে ইতিমধ্যে আবেদনও জানিয়ে রাজভবনে চিঠিও দেওয়া হয়েছে বলে খবর। সেই আবহেই শুক্রবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন শুভেন্দু। তাঁর বক্তব্য, "কে কোথায় যাচ্ছেন, সবটাই নজরে রাখছি। জন্মদিনে যান, আর পুজো পালন করুন। বেআইনি কাজ, সংবিধানের বাইরে কাজ করতে পারবেন না। আমরা সব কাজে বাধা দিই না। সংবিধান মেনে, আইন মেনে, যে বিল করবেন, পাস করাবেন, সেট আপনি করুন। কিন্তু মুখ্যমন্ত্রী কোনওদিন চ্যান্সেলর হতে পারবেন না।"

আরও পড়ুন: WB BJP Updates: কাজের নাম করে সিকিমে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ! আইটি সেলের কর্মীর অভিযোগ ঘিরে শোরগোল বঙ্গ বিজেপি-তে

এ দিন শুভেন্দু আরও বলেন, "ED-র বিরুদ্ধে রেজলিউশন আপনি অ্যাসেম্বলিতে নিতে পারেন না। আপনি এইভাবে সিকিউরিটি কমিশনও বানাতে পারেন না। আপনি যা খুশি করলে তো পশ্চিমবঙ্গে হবে না।" তাঁর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জাবনিয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তাঁর কথায়, "নজর রাখছি বলছে, স্পেগাসাসের মত সফটওয়্যার ব্যবহার করে নজর রাখছেন।"

ভারতের সংবিধান অনুযায়ী, মুখ্যমন্ত্রী রাজ্যের প্রশাসনিক প্রধান। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। সংবিধানে দু’জনের সম্পর্কের বিষয়টি স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে। কিন্তু, বর্তমান রাজনীতিতে বারবার এ রাজ্য সহ বিভিন্ন রাজ্যে রাজ্যপাল-মুখ্যমন্ত্রীর সম্পর্কে তিক্ততা তৈরি হয়েছে। বিজেপি-র অঙ্গুলিহেলনে রাজ্যপালরা কাজ করছেন বলে অভিযোগ উঠছে। 

ধনকড়ের মতো সংঘাত নয়, গণেশনের সঙ্গে এখনও রাজ্যের সম্পর্ক ভালই

আবার তীব্র সংঘাতের পর, রাজ্যপালের পদ ছেড়ে যখন ধনকড় উপ-রাষ্ট্রপতি নির্বাচনে নেমেছেন, মমতা তাঁর বিরোধিতা করেননি! আবার গণেশনের সঙ্গে তাঁর সম্পর্ক ধনকড়ের মতো তিক্তও হয়নি এখনও। তাতেই বিজেপি পরিস্থিতির দিকে নজর রাখছে বলে খবর। এ রাজ্যে আগামী দিনে নবান্ন-রাজভবন সম্পর্ক কোন পথে এগোয়, সেদিকে সবার নজর থাকছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের

ভিডিও

Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget