এক্সপ্লোর

Suvendu Adhikari: রাজ্য দেউলিয়া হয়ে গিয়েছে, বন্ধ হবে বেতনও, এনসিসি বিতর্কে দাবি শুভেন্দুর

NCC: সেনায় নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ National Cadet Corps বা এনসিসি-র ক্যাম্প এবং প্রশিক্ষণ।

কলকাতা: এনসিসি-র ফান্ড বিতর্কে এ বার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দুর্গাপুজোয় ক্লাবগুলিকে ২৬০ কোটি টাকা দিলে, এনসিসি-র (NCC) বেলায় কেন ২০ লক্ষ টাকা, প্রশ্ন তুললেন তিনি। শুধু তাই নয়, রাজ্য সরকার 'ভিখারি' হয়ে গিয়েছে বলেও কটাক্ষ ছুড়ে দিলেন। শীঘ্র রাজ্য সরকারি কর্মীদের বেতন বন্ধ হয়ে যাবে বলেও দাবি করলেন। 

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "রাজ্য আর্থিক ভাবে দেউলিয়া হয়ে গিয়েছে। লজ্জা করে না অর্থমন্ত্রীর! বলছেন, ২০ লক্ষ দিয়েছেন। এনসিসি-র ২০ লক্ষ টাকা প্রয়োজন! পুজোয় তো ২৬০ কোটি টাকা দেওয়া হয়! আসলে এরা চায়, পিএফআই থাকুক, এনসিসি নয়। কোথাও চাকরি নেই। ৪০ হাজার স্থায়ী নিয়োগে বলছে দিতে পারবে না। বেতন বন্ধ হবে, চিন্তা নেই। একদম ভিখারি সরকার।"

এ নিয়ে যদিও শুভেন্দুকে একহাত নেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর কথায়, "কাকে কত টাকা দিতে হবে, সরকার কত টাকা দেবে, এনসিসি-র জন্য কত টাকা খরচ করবে, তার জন্য় ওঁকে কৈফেয়ত দিতে হবে, এমন জায়গায় নেই উনি। খরচ সংক্রান্ত তথ্য হাতে পেলে যে টাকা দেওয়ার দেব। উনি চাকরি বন্ধ হবে বলছেন। সব জেনে ফেলেছেন। ইতিহাস তো পাল্টেই ফেলছেন! কিন্তু আমাদের ২৫-এর উপর ওঁদের ৭৫ কেন নির্ভর করছে! ওঁরা ৭৫টা দিয়ে দিন না আগে!"

আরও পড়ুন: Mamata Banerjee: হরিয়ানায় শাহের বৈঠক এড়ালেন মমতা, রাজ্যের প্রতিনিধি করে পাঠানো হল এডিজি পদমর্যাদার অফিসারকে

উল্লেখ্য, সেনায় নিয়োগের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ National Cadet Corps বা এনসিসি-র ক্যাম্প এবং প্রশিক্ষণ। এনসিসি-তে ভাল নম্বর থাকলে এবং স্নাতকস্তরে ৫৫ শতাংশের বেশি নম্বর থাকলে, সেই প্রার্থীকে আর Combined Defence Services বা CDS-এর লিখিত পরীক্ষায় বসতে হয় না। সরাসরি ইন্টারভিউতে বসার সুযোগ পান।

এই এনসিসি-র ২৫ শতাংশ টাকা দেয় রাজ্য সরকার। ৭৫ শতাংশ টাকা কেন্দ্রীয় সরকার দেয়। রাজ্য সরকার ২৫ শতাংশ টাকা দেওয়ার পর, বাকি টাকা দেয় কেন্দ্রীয় সরকার। কিন্তু রাজ্য সরকারের বিরুদ্ধে টাকা না দেওয়ার অভিযোগ। তাতে রাজ্যে নতুন ক্যাডেট নিয়োগ ও ক্যাম্প করা বন্ধ করে দিয়েছে এনসিসি। তাদের দাবি, রাজ্য সরকার বিগত দুই বছর ধরে টাকা দিচ্ছে না। বকেয়া রয়েছে প্রায় ১০ কোটি টাকা। চিঠি দিয়ে সমস্যার কথা এনসিসি-র DG-কে জানিয়েছেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ADG। DG সেই চিঠি প্রতিরক্ষামন্ত্রককে পাঠিয়েছে।

তবে এ নিয়ে রাজ্যের যুক্তি হল, এনসিসি-কে গত ২১ তারিখই অর্থ দেওয়া হয়েছে। ২০ লক্ষ টাকা দেওয়া হয়েছে তাদের। কিন্তু অর্থ পেলেও, সেই খরচের হিসাব সরকারকে দেয়নি এনসিসি। এখন মিথ্যে অভিযোগ আনা হচ্ছে বলে দাবি করেন খোদ চন্দ্রিমা। পঞ্চায়েত-সহ বিভিন্ন খাতে কেন্দ্রীয় সরকার অর্থ আটকে রেখেছে বলেও দাবি করেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget