এক্সপ্লোর

Suvendu Adhikari: "পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না'' ফের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari On TMC: "আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়।'' কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর।

কলকাতা: ফের তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। "পুলিশও তৃণমূলকে বাঁচাতে পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন এদের অবস্থা কী হয়। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। "সিবিআই-ইডির (CBI - ED) হাত থেকে বাঁচতে এই ধরণের কথা বলছেন শুভেন্দু অধিকারী।'' কটাক্ষ কুণাল ঘোষের (Kunal Ghosh)।

তৃণমূলকে চরম হুঁশিয়ারি শুভেন্দুর: শুভেন্দু অধিকারী থেকে দিলীপ ঘোষ, তৃণমূল সরকারের পতন নিয়ে ভবিষ্যদ্বাণী শোনা যাচ্ছে একাধিক হেভিওয়েট বিজেপি নেতার মুখে। এদিন ফের মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাঁথির বিজয়া সম্মিলনীর মঞ্চ থেকে এদিন তিনি বলেন, "পুলিশ, মমতা পুলিশ। চটি চাটা পুলিশ। দলদাসে পরিণত হওয়া পুলিশ। তারা যেভাবে, তারাই ঠিকা নিয়েছে, তারাই দায়িত্ব নিয়েছে, এই তোলামূল নামক পার্টিটাকে টিকিয়ে রাখার বা বাঁচিয়ে রাখার। যে বাঁচিয়ে রাখতে এরা পারবে না। আমরা কার্যত গুছিয়ে নিয়ে এসেছি। আর কিছুদিনের মধ্যেই বুঝতে পারবেন, এদের অবস্থাটা কী হবে। একদম লড়াই করুন। সিপিএমকে কী করে উৎখাত করেছি, আমি জানি। একেও কী করে উৎখাত করতে হয় আমি জানি। শুধু সঙ্গে থাকুন।'' 

 

 

শুভেন্দুকে কটাক্ষ কুণালের: এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "যে দলটিকে উনি বিকৃত নামে ডাকছেন সেই দলটি থেকে ২০২০ সাল পর্যন্ত সপরিবারে যে কোনও সম্মান, ক্ষমতা, দায়িত্ব পেয়েছেন। সিবিআই-ইডি থেকে বাঁচতে বিজেপির পা ধরে এই কথা বলছেন। ২০২০ পর্যন্ত শুভেন্দু অধিকারী বলেছেন, বিজেপি হটাও দেশ বাঁচাও, তাঁর মুখে এসব বিশ্বাস করবে মানুষ!'' অন্যদিকে, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর গলায় শোনা গেল ইঙ্গিতপূর্ণ মন্তব্য। উত্তর ২৪ পরগনার নিমতায় বিজয়া সম্মিলনীর মঞ্চে এবার মদন মিত্রের গলায় শোনা গেল যুদ্ধের হুঙ্কার। তিনি বলেন, "যুদ্ধ আসছে। যুদ্ধ কিন্তু আসছে ডিসেম্বর মাসের মধ্যে। অনেক বড় যুদ্ধ। আপনাদের কাছে এই পবিত্র মঞ্চে বলে যাই, যদি যুদ্ধে জয়ী হই, রক্ত করবীর মালা আর সিঁদুরের ললাট লিখন লিখে দেবেন। যুদ্ধে যদি হেরে যাই, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেব। কিন্তু,...শত্রুর কাছে আত্মসমর্পণ করব না।''

আরও পড়ুন: WBBPE: "ইন্টারভিউ ছাড়া চাকরি দেওয়া সম্ভব নয়'' জানালেন পর্ষদ সভাপতি গৌতম পাল

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget