এক্সপ্লোর

Vande Bharat: 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে', হুঁশিয়ারি শুভেন্দুর

Vande Bharat Express: এদিন মালদার গাজোলের সভা থেকে আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে।

কলকাতা: যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মালদায় (Malda) আক্রান্ত হয়েছে হাওড়াগামী ডাউন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। মালদার কুমারগঞ্জ স্টেশনের কাছে পাথর ছোড়া হয়েছিল। যার জেরে ভেঙেছে C-13 কামরার দরজার কাচ। ক্ষতিগ্রস্ত ট্রেনের জানলাও। যা নিয়ে এবার সুর চড়িয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।                                    

এদিন মালদার গাজোলের সভা থেকে আক্রমণ শানান শুভেন্দু। তিনি বলেন, 'বন্দে ভারতে যারা পাথর ছুড়েছে তাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে অসম, কোচবিহার হয়ে বুলডোজার ঢুকছে'। এছাড়াও জয় শ্রীরাম স্লোগানের বদলা নয় তো? এই সন্দেহ রয়েছে শুভেন্দুর। তিনি এনআইএ তদন্তের দাবিও করেছেন। শুভেন্দু অধিকারী ট্যুইটারে লিখেছেন, দুর্ভাগ্যজনক। ভারতের গর্ব 'বন্দে ভারত' এক্সপ্রেস লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে পশ্চিমবঙ্গের মালদায়।  উদ্বোধনের দিন 'জয় শ্রীরাম' স্লোগানের বদলা নিতেই এই ঘটনা? PMO এবং রেলমন্ত্রীর কাছে ঘটনার তদন্তভার NIA-র হাতে তুলে দেওয়ার আর্জি জানাচ্ছি।                                

এই ঘটনায় নর্থ ফ্রন্টিয়ার রেলের তরফে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে সামসি স্টেশনে RPF-এর কাছে অভিযোগ দায়ের হয়েছে। পাশাপাশি, কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার তদন্ত কমিটি গঠন করেছেন। কত দূর থেকে পাথর ছোড়া হয়েছিল, এই ঘটনায় কারা যুক্ত, তা নিয়ে তদন্ত শুরু করেছেন রেলের আধিকারিকরা।                                  

আরও পড়ুন, ১৮ হাজারে বিকোচ্ছে রয়্যাল এনফিল্ড? দাম দেখে চক্ষু চড়কগাছ বাইকপ্রেমীদের!

এই প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের পাল্টা জবাব, "কোনও ট্রেনেই এভাবে পাথর মারা উচিত নয়৷ করল কারা? যারা সকাল থেকে বলছেন তারাই এইসব করছেন কিনা দেখা হবে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার ঘটনায় চক্রান্ত..... বাংলাকে বদনাম করতে পরিকল্পিত চিত্রনাট্য। যোগী রাজ্যেও একাধিকবার আক্রান্ত হয়েছে বন্দে ভারত। তখন এনআইএ হয়েছে কি?"                                   

প্রসঙ্গত, তাল কেটেছিল উদ্বোধনের দিনই। বিজেপি কর্মী-সমর্থকদের জয় শ্রীরাম স্লোগানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ওঠেননি উদ্বোধনী মঞ্চে। যাত্রা শুরু প্রথম দিনই প্রশ্ন ওঠে সেমি হাইস্পিড ট্রেনে খাবারের মান ও পরিষেবা নিয়ে। দ্বিতীয় দিনে মালদায় আক্রান্ত হয় হাওড়াগামী ডাউন 'বন্দে ভারত' এক্সপ্রেস, আর তৃতীয় দিনে, ভারতের অন্যতম প্রিমিয়াম ট্রেনে পাথর ছোড়ার ঘটনা নিয়ে তুঙ্গে উঠল রাজনীতি।  

 

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
ডিসেম্বরের শেষেই কি কলকাতা পুরসভায় ভোট? কী জানালেন পুরমন্ত্রী
Kolkata News: 'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
'চাঁদার জুলুম', ট্য়াংরায় আইনজীবীকে মারধর ও বাড়িতে ভাঙচুরের গুরুতর অভিযোগ, কাঠগড়ায় BJP
Kali Puja 2026: দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
দেবীকে দেওয়া হয় আলু-ঘি ভাত, অমাবস্যার রাতে উঠেছিল পূর্ণিমার চাঁদ! দুর্লভা কালীর মন্দিরে লুকিয়ে অলৌকিক কাহিনি
Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD

ভিডিও

Kakoli Ghosh Dastidar | আমরা NDA-র সবচেয়ে বড় শরিক, পুরভোটে ফের BJP-NCPI জোটের সওয়াল কাকলি ঘোষ দস্তিদারের | ABP Ananda
Kakoli Ghosh Dastidar : কিছু কিছু জায়গায় নিশ্চিতভাবে প্রার্থী দাঁড় করাতে এবং জেতাতে চাই : কাকলি
Buxa Tiger | ৩ ঘণ্টা লড়াইয়ের পর অবশেষে জালে বক্সার বাঘিনী | #abpananda
BJP Rally News : শিলিগুড়ি-হাওড়া গণতন্ত্র বাঁচাও-এর ডাক দিয়ে BJP-র মিছিল | ABP Ananda
Islampur Chaos : পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন ঘিরে রণক্ষেত্র ইসলামপুর! | ABP Ananda | BJP News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget