এক্সপ্লোর

Suvendu Adhikari: 'মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল বাংলার মানুষ, কিন্তু..', কী বললেন শুভেন্দু ?

Suvendu Attacks TMC on Election: ২১ সালে হার, কারণ বলতে গিয়ে বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর, কী বললেন বিরোধী দলনেতা ?

দক্ষিণ ২৪ পরগনা: 'তৃণমূলের সঙ্গে সেটিং সিপিএম-কংগ্রেসের', বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)। 'সেটিংয়ের জন্যই ২০১১-য় বিরোধী দল থাকাকালীন লড়েনি সিপিএম। ২০১৬ সালেও সেটিংয়ের কারণেই লড়াই করেনি কংগ্রেসও (Congress)। চুরির বিরুদ্ধে হাইকোর্ট (Calcutta High Court) রায় দিচ্ছে, আর কংগ্রেস নেতা সিঙ্ঘভি বাঁচাচ্ছে। সেই কংগ্রেসের সঙ্গে সিপিএম জোট করেছে।

শুভেন্দু আরও বলেন, ' ২০২১-এ মানুষ মোদিজি-র হাতে রাজ্য তুলে দিতে প্রস্তুত ছিল। সিপিএম নিজের ভোট না চেয়ে বলেছিল নো ভোট টু বিজেপি। সিপিএমের জন্য বিজেপি ৬০টি আসনে হেরেছিল। আবার পথে নেমেছে সিপিএম বিরোধী ভোট ভাগ করার জন্য', সোনারপুরের সভা থেকে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর।

যদিও 'সেটিং' নিয়ে নানা মুনি নানা মত রয়েছে। কারণ নানা সময়ে রাজ্যের শাসক ও বিরোধী দলের শীর্ষনের্তৃত্বের মুখে এই সেটিং তত্ব উঠে এসেছে। এবং প্রত্যেক শীর্ষনেতাই একে অপরকে এনিয়ে ইতিমধ্যেই তোপ দেগেছিলেন।  যদিও বিষয় আলাদা আলাদা। 'তলায় তলায় সেটিং' বিজেপি-কংগ্রেস আঁতাতের অভিযোগ তুলে এর আগে অধীরকেও আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয় তখন ছিল সাগরদিঘির উপনির্বাচন।অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ, 'অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না অমিত শাহের পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের বোঝা দরকার।'

শুরুটা হয়েছিল, সাগরদিঘির উপনির্বাচনের আগে। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মীরজাফর এবং গদ্দারের মতো শব্দবন্ধে আক্রমণ করেন অভিষেক। এই একই সুরে এদিনও মালদায় দাড়িয়ে অধীর চৌধুরীকে (Adhir Choudhury) আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক বলেছেন, 'নরেন্দ্র মোদির সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যে অমিত শাহ বলছে আমরা বাংলায় NRC করব, সেই অমিত শাহর অধীনে যে CRPF, যে অমিত শাহকে সুরক্ষা দিচ্ছে, সেই একই CRPF গিয়ে অধীর চৌধুরীকে সুরক্ষা দিচ্ছে, অধীর চৌধুরী দিদির পুলিশ চায় না, অধীর চৌধুরী অমিত শাহর পুলিশ চায়। তলায় তলায় সেটিংটা আপনাদের জানা দরকার। যদি আপনি দেখাতে পারেন, গত ১০ বছরে অধীর চৌধুরী ১০০ দিনের কাজের জন্য একটা বৈঠক দিল্লির বুকে করেছে।'

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

তিনি আরও বলেন, '২০১৯ সালে খগেন মূর্মূ ও আবু হাসেম খান জিতেছিল মালদা। একদিকে বিজেপি, আর একদিকে কংগ্রেস। এরা বাংলার জন্য কোনও কেন্দ্রীয় মন্ত্রীর প্রকল্প আনেনি।' পাল্টা অধীর চৌধুরীর আক্রমণ, 'খোকাবাবুকে বলব, জেনে বুঝে কথা বল ভাই। একবার মুখ্যমন্ত্রীকে বলুন অল পার্টি মিটিং ডাকতে।'

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget