এক্সপ্লোর

Tangra Fire: ট্যাংরায় ভয়াবহ আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে আহত ৩ দমকল কর্মী

Tangra Fire Incident: রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা পুলিশ। আগুনের এতটাই তাপ যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি।

কলকাতা: দু'ঘণ্টার বেশি  সময় অতিক্রান্ত। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসা দূরঅস্ত বরং লেলিহান শিখা ক্রমশই আঁচ বাড়িয়ে তুলছে ট্যাংরায়। যা যথেষ্ট উদ্বেগজনক, এমনটাই মত। ট্যাংরার মেহের আলি লেনে গুদামে ভয়াবহ আগুন লাগে এদিন। আগুন নেভাতে গিয়ে ইতিমধ্যেই আহত হয়েছে তিন দমকলের কর্মী। 

শনিবার হঠাৎই আগুন লাগে ট্যাংরার রেক্সিন, ফোম, কাপড়ের গুদামে। আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা। দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ। ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন নেভাতে হিমশিম দমকল। রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা পুলিশ। আগুনের এতটাই তাপ যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। ক্রমশই ভয়াবহ হয়ে উঠছে পরিস্থিতি।

স্থানীয় কাউন্সিলর জীবন সাহা জানান, "দমকলের তিনজন কর্মী আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে আমরা চেষ্টা চালাচ্ছি আশেপাশের বাড়িতে যাতে আগুন না ছড়িয়ে পড়ে। যতটা পাড়ছি প্রাণহানির এড়ানোর চেষ্টা করা হচ্ছে।" 

ভরসন্ধেয় ফের অগ্নিকাণ্ড শহরে। এদিন সন্ধে নাগাদ হঠাৎই আগুনের লেলিহান শিখা দেখা যায়। ট্যাংরার (Tangra) গুদামের পাশেই রয়েছে বসতি অঞ্চল। প্রাথমিকভাবে গুদামে আগুন লাগলেও তা দ্রুত ছড়িয়ে পড়ে পাশের বাড়িতেও। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার এক ঘণ্টা পর দমকল ঘটনাস্থলে আসে। প্রাথমিকভাবে ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন নেভাতে সামিল হন স্থানীয়রাও। তবে কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। 

এদিকে এদিন সকালে ফ্রি স্কুল স্ট্রিটে গেস্ট হাউসে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে এক বাংলাদেশি মহিলার মৃত্যু হয়। ধোঁয়ায় অসুস্থ হয়ে বেসরকারি হাসপাতালে ভর্তি আরও ২ বাংলাদেশি নাগরিক। আজ ভোর সাড়ে ৪টে নাগাদ ফ্রি স্কুল স্ট্রিটের ওই গেস্ট হাউসে আগুন লাগে। ১১টি ঘর ভস্মীভূত হয়ে যায়।

পুলিশ সূত্রে খবর, কলকাতায় চিকিত্সা করাতে আসা ২৮ জন বাংলাদেশি ওই গেস্ট হাউসে ছিলেন। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে তাঁরা আতঙ্কিত হয়ে বেরিয়ে আসেন। পরে দমকলের ৩টি ইঞ্জিনের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঝলসে, দমবন্ধ হয়ে হাসপাতালে মৃত্যু হয় ৬০ বছরের শামিমাতুল বেগমের। তিনি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জের বাসিন্দা। গেস্ট হাউসে যান ডিসি সেন্ট্রাল রূপেশ কুমার। শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান দমকলের। 

সূত্রের খবর, বাংলাদেশি মহিলার মৃত্যুর ঘটনায় কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে দ্রুত দেহ ফেরানোর ব্যবস্থা করছে বাংলাদেশ হাই কমিশন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?
Annapurna Yojana : কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
কবে অন্নপূর্ণা যোজনায় টাকা ট্রান্সফার, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget