এক্সপ্লোর

TMC: তৃণমূল ছেড়ে বিজেপিতে তমোঘ্ন, 'মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ’, বিস্ফোরক তাপস

TMC Tussle: তৃণমূল নেতার কথায়, "তমোঘ্নকে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: তাপস রায়ের (Tapas Roy) নিশানায় সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandhopadhyay)? তৃণমূলের (TMC) মধ্যে ফের অস্বস্তি।  তৃণমূল ছেড়ে উত্তর কলকাতায় (North Kolkata) বিজেপির (BJP) সভাপতি হলেন তমোঘ্ন ঘোষ। এই নিয়েই শুরু হয়েছে জলঘোলা। এই ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছেন বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়।                

কী বলেছেন তাপস রায়? 

তৃণমূল নেতার কথায়, "তমোঘ্নকে তৃণমূলের ছাত্রপরিষদের সভাপতি করতে মমতার কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। তমোঘ্ন ও তাঁর বাবা তপন ঘোষ দীর্ঘদিন ধরেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ।  তমোঘ্নর বাড়ির দুর্গাপুজোয় গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। দুর্গা পুজোয় সেদিন হাজির ছিলেন শুভেন্দু অধিকারী, কল্যাণ চৌবেও।'                                                                           

তাপস রায় এও বলেন, "আমি সোজাসাপ্টা রাজনীতি করি। এত প্যাঁচপয়জার পলিটিক্স বুঝি না। তবে দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে। ওঁরা ৬ বছর দলে ছিলেন না, তখন উত্তর কলকাতা আমরা সামলেছি। দিদিমণির মহানুভবতার সুযোগ নিয়ে দলের বহু ক্ষতি করা হয়েছে। একাধিক দলের সঙ্গে অনেকেই যোগাযোগ রাখছেন। দলের উচিত তাঁদের চিহ্নিত করা, এরা দলের বোঝা’। 

আরও পড়ুন, ‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ’, আদালতে দাবি ইডি-র আইনজীবীর

প্রসঙ্গত, উত্তর কলকাতার দায়িত্ব থেকে তাপসকে সরিয়ে সুদীপকে দায়িত্ব দেওয়ার পরই পদ খুইয়ে বিস্ফোরক বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়। 

এদিকে, এ প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। তিনি বলেন, " তমোঘ্ন সুদীপ বন্দ্যোপাধ্যায়কে জেঠু বলে ডাকেন। হয়ত সুদীপই তমোঘ্নকে বিজেপিতে পাঠিয়েছেন। আবার সুদীপই ঠিক সময় তৃণমূলে ফিরিয়ে আনবেন’। অন্যদিকে, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'অনেকেই বিভিন্ন দল থেকে বিজেপিতে এসেছেন। সবাইকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে। শুভেন্দু অধিকারীও তৃণমূল থেকে এসে রাজ্যের বিরোধী দলনেতা হয়েছেন। তথাগত ও সৌগত রায় দুই ভাই দুই রাজনৈতিক দলে আছেন। আশা করব দলের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হবে। দলে সন্দেহ তৈরি হলে ভবিষ্যতে তা নিয়ে সিদ্ধান্ত হবে’। 

 

 

 

সেরা শিরোনাম

Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: 'আমরা বঞ্চিত করব না...', কাদের ? অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের বড় বার্তা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক বহু হেভিওয়েট নেতা-নেত্রী
West Bengal News LIVE: জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল দিল্লি। রাস্তায় কংগ্রেস-আপ-বাম-আরজেডি।জমায়েতে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের।
Birbhum News : পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত
পুলিশকে লক্ষ্য করে ইট, তারপর মারধর, ২টি গাড়িতেও ভাঙচুর ; বীরভূমের গ্রামে বিবাদ থামাতে গিয়ে আক্রান্ত

ভিডিও

Congress Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দিল্লিতে বিক্ষোভ যুব কংগ্রেসের
Suvendu Adhikari: 'আমরা ২০% উৎসবের বোনাস দেওয়ার নির্দেশ দিয়েছি', আলিপুরদুয়ার থেকে বললেন মুখ্যমন্ত্রী
Ankita Bhakat: মহিলাদের রিকার্ভ আর্চারির টিম ইভেন্টে সোনা জিতে ইতিহাস অঙ্কিতা ভকতের
India vs Brazil : শনিবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ভারত, যুবভারতীতে আজ অনুশীলন
CPM Protest: দিল্লি ও কলকাতায় Gyanesh Kumar-র অপসারণের দাবিতে বিক্ষোভে বামেরা |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget