এক্সপ্লোর

Tapas Roy Quits TMC : 'তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়', দল ও বিধায়ক পদ ছেড়ে বললেন তাপস

Tapas Roy News : এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? তাপস রায় কী বললেন ?

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, অর্ণব মুখোপাধ্যায় , অরিত্রিক ভট্টাচার্য , কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll )  আগে তৃণমূল বিধায়ক পদ ছাড়লেন তাপস রায় ( Tapas Roy ) । তৃণমূল কংগ্রেসও ( TMC ) ছাড়লেন তাপস রায়। পয়লা মার্চেই দলীয় পদ থেকে ইস্তফা দেন তাপস রায়। আর যাই হোক, তৃণমূল কংগ্রেস আমার জন্য নয়, মন্তব্য তাপস রায়ের। 'ইডি অভিযানের পর দলের তরফে কেউ ফোন করেননি'ক্ষোভ উগরে বললেন তাপস। 'শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে এমন কথাও মুখ্যমন্ত্রী বলেছেন, আমায় কিছু বলেননি', বিধায়ক পদ ছেড়ে বললেন তাপস। 

সন্দেশখালি ও দুর্নীতি ইস্যুতে তিনি বিব্রত, ভারাক্রান্ত, জানালেন তাপস রায় ।   বাড়িতে ED-র হানার ৫২ দিন পরেও খোঁজ নেননি মুখ্যমন্ত্রী, হতাশা ব্যক্ত করলেন সাংবাদিক বৈঠকে । মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানের বাড়িতে ED-র অভিযান নিয়ে বিধানসভায় সরব হয়েছেন কিন্তু তাঁর বাড়িতে ইডি অভিযান নিয়ে একটি কথাও বলেননি, বললেন তিনি। সেই সঙ্গে তিনি জানান, ১২ জানুয়ারি তাঁর বাড়িতে ED-র হানা নিয়ে উল্লাস করেছিলেন দলের একাংশ। সেই সময় ফোন করেও খোঁজ নেয়নি দল। ২৪-২৫ বছর ধরে তৃণমূলে থাকার পরেও এই ব্যবহারে তিনি ভারাক্রান্ত বলে জানান তাপস রায়।

এদিকে,  তাপস রায়ের বাড়িতে যখন কুণাল ঘোষ দেখা করতে গিয়েছেন, তখনই তাঁর কাছে এসে পৌঁছয় শোকজ-বার্তা। সেই প্রসঙ্গ টেনেই তাপস রায় বলেন, দলে যাদের সাসপেনশন হওয়া উচিত, শোকজ, বহিষ্কার করা উচিত, তারাই বহাল তবিয়তে রয়েছে ! 

সম্প্রতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিষয়ে সরব হন তাপস রায়। তাপস রায়কে একটা সময় উত্তর কলকাতা জেলা তৃণমূলের সভাপতির দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়।  কিন্তু মাত্র আট মাস পর তাঁকে সরিয়ে ফের দায়িত্ব দেওয়া হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। ২০২১ সালে তৃতীয়বার বরানগর থেকে জয়ী হওয়া সত্ত্বেও তাপসকে মন্ত্রী করেননি মমতা বন্দ্য়োপাধ্য়ায়। শেষমেষ ক্ষোভের বিস্ফোরণ ঘটল তাঁর বাড়িতে ইডি অভিযানের পর দলকে পাশে না পাওয়ায়, নেত্রী মুখ না খোলায়। 

এবার কি বিজেপিতে যোগ দিতে চলেছেন? তাপস রায় সরাসরি এর উত্তর না দিলেও বাড়ছে জল্পনা। দলের সম্পর্কে একাধিক ক্ষোভের কথা বললেও এরপর তাঁর রাজনৈতিক জীবন কোন খাতে বইবে, তা নিয়ে কোনও ইঙ্গিত দেননি তাপস রায়। 

আরও পড়ুন, আচমকা অবসরের সিদ্ধান্ত, ভোটের ময়দানে বিচারপতি গঙ্গোপাধ্যায়   

 

 

 

সেরা শিরোনাম

TMC News : নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
নন্দীগ্রাম ও রেজিনগরে কোন প্রতীকে লড়বে 'কালীঘাট-তৃণমূল' ? কমিশনের সঙ্গে বৈঠক শেষে জানিয়ে দিলেন কল্যাণ...
Kalyan Banerjee TMC : কমিশনের সঙ্গে কালীঘাট-তৃণমূলের বৈঠক শেষ ! কী কথা হল, জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
TMC : কমিশনের সঙ্গে কালীঘাট-তৃণমূলের বৈঠক শেষ ! কী কথা হল, জানালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়
TMC News: নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?
নিজের হাতে জোড়াফুল এঁকেছিলেন মমতা, সেই প্রতীক ফ্রিজ করে দিতে পারে কমিশন, নতুন চিহ্নে ভোটে লড়বে তৃণমূলের দুই শিবির?
Gosaba Embankment: গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা
গোসবায় বাঁধ গিলে নিল নদী, ভরা কোটালের সময় প্লাবনের আশঙ্কায় আতঙ্কে স্থানীয়রা

ভিডিও

CM Suvendu Adhikari |
CM Suvendu Adhikari | দুর্গাপুজো লেখা, মহালয়া শোনা হত না লাল রাজত্বে: মুখ্যমন্ত্রী
INK Neuro | কলকাতায় শুরু হল দেশ-বিদেশের খ্যাতিমান নিউরো সার্জনদের নিয়ে বিশেষ সম্মেলন ও কর্মশালা
Tmc News | 'মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের উপনির্বাচনে যদি লড়েন, প্রার্থী দেব না',মন্তব্য় ঋতব্রতর
BJP Government : 'ভাল মার্জিনেই জিতবে নন্দীগ্রাম...৩ বার পরাজয় হবে :শিশির অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বিকেলের পরই ঘনাচ্ছে দুর্যোগ?
Best Midcap Funds : সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
সেরা রিটার্ন দিয়েছে এই ৫ মিডক্য়াপ মিউচুয়াল ফান্ড, জেনে নিন নাম, পারফরমেন্স
Bank Strike Today: আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
আজ ব্যাঙ্কে গেলে বিপদ! SBI, PNB, UCO-সহ একাধিক ব্যাঙ্কে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা
Kalker Rashifal : শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
শনির কৃপায় এই রাশির কাল আর্থিক উন্নতির রাস্তা খুলে যাচ্ছে, কর্মস্থলে ভাল খবর পেতে পারেন
Kolkata News : শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
শহরজুড়ে ৫০-এর বেশি বেআইনি বহুতল নির্মাণের অভিযোগ, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের
Baruipur News : তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
তৃণমূল নেতার দোতলা বাড়িতে বিস্ফোরণ, উড়ে গেল জানালা-দরজা ; ভাঙল দেওয়াল; ভয়ঙ্কর ঘটনা বারুইপুরে
SSC CPO Recruitment : কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে ১৮৬১টি পদে নিয়োগ, কারা যোগ্য, জানুন আবেদনের শেষ তারিখ
PM Surya Ghar: মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
মাসের বিদ্যুতের বিল এক ধাক্কায় ২ হাজার টাকা কমাতে চান? কী করলে আপনার খরচ কমবে, জানেন কি?
Embed widget