এক্সপ্লোর

Tapas Roy Resignation Controversy: পদ্ধতিগত 'ত্রুটি', ঝুলে রইল তাপস রায়ের ইস্তফা

Tapas Roy Update: এখনও তৃণমূলের বিধায়ক তাপস রায়, জানালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

আশাবুল হোসেন, কলকাতা: পদ্ধতিগত ত্রুটি জেরে ঝুলে রইল তাপস রায়ের ইস্তফা (Tapas Roy Resignation)। শুনানিতে 'ত্রুটির' কথা তাপসকে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee)। আগামীকাল নতুন করে তাপসকে ইস্তফাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

তাপস রায়ের ইস্তফা নিয়ে জটিলতা: লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়েছেন তাপস রায়। দিনকয়েক আগে বিধায়ক পদ ও তৃণমূলের সমস্ত দলীয় পদ থেকেও ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার ক্ষেত্রে রয়ে গিয়েছে কিছু পদ্ধতিগত ত্রুটি। এদিন তা জানালেন বিধানসভার অধ্যক্ষ। তাই তাঁকে আবার নতুন করে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে আজই বিজেপিতে যোগ দিতে পারেন সদ্য তৃণমূলত্যাগী নেতা। বিধায়ক পদে ইস্তফা নিয়ে জটিলতার মধ্যে তাপস রায় অবশ্য জানিয়েছেন, দলের সব পদেই ইস্তফা দেওয়া। এতে আটকাবে না বিজেপিতে যোগদান। আবার নতুন করে পদত্যাগপত্র দেবেন বলে জানিয়েছেন তাপস। স্পিকার জানিয়েছেন, এখনও তৃণমূলের বিধায়ক তাপস রায়।

আজই বিজেপিতে যোগ দিচ্ছেন তাপস রায়। তার আগে  স্পিকারের ডাকে বিধানসভায় যান তাপস রায়। বিধানসভা থেকে ফিরেই সল্টলেকে বিজেপির দফতরে তাপস যাবেন বলে সূত্রের খবর। বিকেল ৫টায় সল্টলেকে বিজেপির দলীয় কার্যালয়ে যোগদানের কথা রয়েছে। এদিন সকালে তাপস রায়কে ফোন করেন অমিত মালব্য। তাপস রায় জানিয়েছেন তাঁর সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীও কথা বলেছেন। সূত্রের খবর, সুকান্ত, শুভেন্দুর উপস্থিতিতে বিজেপিতে যোগ দেবেন তৃণমূল ত্যাগী তাপস রায়।

দলত্যাগের পর থেকেই বাছা বাছা শব্দে তৃণমূলকে আক্রমণ করেছেন তাপস রায়। তাঁর কথায় উঠে এসেছে দুর্নীতি থেকে সন্দেশখালির প্রসঙ্গও। এদিনও তার ব্যতিক্রম হল না। তাপস রায় বলেন, "আজকে বিজেপিতে যোগ দিচ্ছি। সবকিছু থেকে ইস্তফা দিয়ে যোগদান করছি। এখানে (তৃণমূলে) কোনও বিষয়ে কোনও গুরুত্ব দেওয়া হয় না। সজলকে তৃণমূল করতে দেওয়া হয়নি। এবং আমাকেও। বিষয়টি হল কাকে বলব? কোথায় বলব? কে শুনব? কে তারপরে ব্যবস্থা নেবে? এই সব তৃণমূলে ছিল না। শ্বাসরোধ করা অবস্থাতেও অনেকদিন ছিলাম। কথা শোনরা কেউ ছিল না। আমার মতো কর্মী যাঁরা আছেন তারাও বুঝবেন এই কথাটা কতটা সত্যি, কতটা খাঁটি।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Tapas Roy Resignation Controversy: পদ্ধতিগত 'ত্রুটি', ঝুলে রইল তাপস রায়ের ইস্তফা

সেরা শিরোনাম

West Bengal News Live: ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
ক্যামাক স্ট্রিটকাণ্ডে প্রাক্তন IPS ও প্রাক্তন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ
Trinamool: তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?
তৃণমূলে ফের শিবির বদলের সম্ভাবনা? ঋতব্রত শিবির বা NCPI থেকে কেউ কি ফিরছেন 'কালীঘাট-তৃণমূলে'?
Cafu In Darjeeling: পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
পাহাড় মাতালেন কাফু, কিংবদন্তি ব্রাজিলীয়কে ঘিরে উন্মাদনা তুঙ্গে দার্জিলিংয়ে
Samik Bhattacharya: চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও
চলচ্চিত্র উৎসবে 'বিজেপি জিন্দাবাদ' স্লোগান, বিরক্ত শমীক ভট্টাচার্য, চাইলেন ক্ষমাও

ভিডিও

Humayun Kabir | ক্যামাক স্ট্রিটকাণ্ডে এবার প্রাক্তন IPS হুমায়ুন কবীরের বাড়িতে পুলিশ, আগামীকালই থানায় হাজিরা
Train News Update | নিউ ফরাক্কার বিপর্যস্ত লাইনে মেরামতির পর ধীরে ধীরে ছন্দে ফিরছে রেল পরিষেবা
Bankura News | বাঁকুড়ার জয়পুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। মৃত্যু হল ৪ জনের | ABP ANANDA LIVE
BJP vs ISF Clash : জীবনতলায় বিজেপি ও ISF-এর মুখোমুখি সংঘর্ষ, জখম ৯; পরিস্থিতি তপ্ত |ABP Ananda
Dengue News | আরও বাড়ল রাজ্যের ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। সংখ্যা বেড়ে সাড়ে ৪হাজারেরও বেশি মানুষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Embed widget