এক্সপ্লোর

Kolkata Building Collapsed: তারাতলাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ফের ভাঙল বাড়ি, আটকে একাধিক

তারাতলার মতো এই রকম বিল্ডিং-এর প্ল্যান কার কথায় স্যাংশন হল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে?

কলকাতা: তারাতলাকাণ্ডে তোলপাড়ের মধ্যেই কলকাতায় ফের ভাঙল বাড়ি। জোড়াবাগানের কাশী দত্ত স্ট্রিটে ভেঙে পড়ল পুরনো বাড়ি। এই ঘটনার জেরে ধ্বংসস্তূপে আটকে পড়েন ৪ জন, পরে উদ্ধার চালানো হয়।                                                            

তারাতলার মতো এই রকম বিল্ডিং-এর প্ল্যান কার কথায় স্যাংশন হল? শুধু তারাতলা নাকি অন্য জায়গাতেও এরম বিল্ডিং প্ল্যান অনুমোদন করা হয়েছে? উত্তর খুঁজছেন তদন্তকারীরা।

তারাতলায় ভয়ঙ্কর বিপর্যয়ের পর, ৩১ জুলাই পর্যন্ত নির্মাণকাজ স্থগিত রেখে বিশেষ অডিট করার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তার জন্য কমিটি আগেই গঠন করা হয়েছিল। এবার তৈরি হয়ে গেল SOP। ফলে সোমবার থেকেই কলকাতা পুরসভার ১৬টি বরোতেই শুরু হচ্ছে বিশেষ অডিট। সূত্রের খবর, নির্মাণের পক্ষে জমি উপযুক্ত কিনা, সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণগত মান-সহ ৫টি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।                          

আরও পড়ুন, সিগন্যাল ভেঙে গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা, সকাল-সকাল শহরে পুলকার দুর্ঘটনা, জখম স্কুল পড়ুয়ারা

পুর ও নগরোন্নয়ন দফতর সূত্রে খবর, SOP তৈরির ক্ষেত্রে মূলত পাঁচটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলি হল জমির উপযুক্ততা, নির্মাণের কাঠামোগত নিরাপত্তা, ভূ-প্রযুক্তিগত পরীক্ষা, বিশেষ করে সয়েল টেস্টিং, নির্মাণ সামগ্রীর গুণমান, এবং অনুমোদিত নকশার কারিগরি পর্যালোচনা।  

বিশেষ অডিট চলাকালীন কাজ বন্ধ থাকায়, সেই সময়কালে নির্মাণ শ্রমিকদের থাকা, খাওয়া ও ন্যুনতম পারিশ্রমিকের বন্দোবস্ত করতে বলা হয়েছে CREDAI-কে। 

তবে এই বিশেষ অডিটের মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের প্রকল্প, স্কুল, হাসপাতালের মতো প্রতিষ্ঠানে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতির কাজ, এবং বৈধ ও অনুমোদিত নকশা অনুযায়ী G+5 এর কম আবাসিক ভবনের মেরামতি বা সম্প্রসারণের কাজ পড়ছে না।                                                                                                    

 

About the author পল্লবী দে

গত ৬ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। প্রিন্ট মিডিয়া ও ডিজিট্যাল মিডিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করছেন।  Data Foundation , Web Service Developing এ পারদর্শিতার জন্য Google ও  Amazon থেকে সার্টিফিকেট প্রাপ্ত। বিশেষ আগ্রহ সোশ্যাল মিডিয়া ও SEO-তেও।

Read More

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget