এক্সপ্লোর

Vegetable Price Hike : সবজির মূল্যবৃদ্ধি রুখতে আজ কলকাতার বাজারে অভিযান টাস্ক ফোর্সের, কমবে কি দাম?

Task force Raid : সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের।  আদা, লঙ্কা, টমেটো থেকে আলু কীসের দাম বাড়েনি।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা :  লাগাতার মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের এমনিতেই যখন নাভিশ্বাস উঠছে, তখন খাবারের পাতেও ছ্যাঁকা। উচ্ছে, বেগুন, পটল, ঝিঙে, সমস্ত সবজির দামই ঊর্ধ্বমুখী। সবজি কিনতে গিয়ে পকেট খালি হয়ে যাওয়ার জোগাড়, তবু বাজারের থলি ভরছে না।  সবজির এই দাম কোথায় গিয়ে ঠেকবে, ভেবে থই পাচ্ছেন না নিম্নবিত্ত ও সাধারণ মধ্যবিত্তরা।  

শুধু সবজি নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও বাড়ছে ক্রমাগত। এই পরিস্থিতিতে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় মাথায় হাত ক্রেতাদের।  আদা, লঙ্কা, টমেটো থেকে আলু কীসের দাম বাড়েনি। প্রায় মাত্রাছাড়া দাম সর্বত্র !                       

অভিযান করল টাস্ক ফোর্স

এই পরিস্থিতিতে, সবজির মূল্যবৃদ্ধি রুখতে সল্টলেকের বাজারে অভিযান করল টাস্ক ফোর্স। হাওড়া, বারুইপুর, ব্যারাকপুরেও সপ্তাহের প্রথম কাজের দিন অভিযান চালানো হবে। বাজারের কী পরিস্থিতি, কোনও ব্যবসায়ী বেশি দাম নিচ্ছেন কি না, জোগান ঠিক আছে কি না, এসব খতিয়ে দেখবে রাজ্য সরকারের টাস্ক ফোর্স।             

খুচরো বাজারে দাম যাচাইয়ের পর মঙ্গলবার শিয়ালদার কোলে মার্কেটে পাইকারি বাজারে যাবে টাস্ক ফোর্স। সব দিক খতিয়ে দেখে রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট জমা দেওয়া হবে। টাস্ক ফোর্সের আশা, আগামী ১৫ দিনের মধ্যে সবজির দামে লাগাম টানা সম্ভব হবে।                        

এক নজরে বাজারদর

কাঁচালঙ্কা থেকে টম্যাটো, ঝিঙে থেকে বেগুন, সব কিছুরই দাম আকাশছোঁয়া। এক নজরে দেখে নেওয়া যাক কলকাতার বাজারে কোন সবজির দাম কত :

  • কাঁচালঙ্কা ৩০০ টাকা কেজি
  • আদার দামও ৩০০ টাকা
  • টম্যাটো ২০০ টাকা কেজি
  • বেগুন ১৬০
  • উচ্ছে ১২০
  • পটল, ঝিঙে, বরবটি ১০০ টাকা
  • শসা ৮০ টাকা কেজি
  • ঢেঁড়শ ৫০ টাকা
  • বেড়েছে আলুর দামও। জ্যোতি আলু ২২-২৪ টাকা এবং চন্দ্রমুখী আলু এক কেজি ২৬-২৮ টাকা।

    কতদিন চলবে এই পরিস্থিতি? 

    সবজি বিক্রেতা বলেন, 'একবার দাম বাড়লে সেটা আবার আগের দামে ফিরে যাওয়াটা বেশ কিছুটা সময়ের ব্যাপার। আপাতত এটা চলতেই থাকবে। দাম কমার আপাতত কোনও সম্ভাবনা নেই।   

    আরও পড়ুন,

     গুরু পূর্ণিমায় কী করলে শিক্ষা-চাকরি-ব্যবসায় সুনিশ্চিত উন্নতি ?

     

    আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন                                

 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget