এক্সপ্লোর

Teacher Recruitment Scam: নিয়োগ দুর্নীতিতে ফের উঠে এল নতুন নাম! জানা গেল 'কালীঘাটের কাকু' আসলে কে!

CBI Kuntal Ghosh: কার কাছে টাকা পাঠাতেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ? 'কালীঘাটের কাকু' নিয়ে মুখ খুললেন ধৃত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল

ব্রতদীপ ভট্টাচার্য, কলকাতা: নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) এবার নজরে 'কালীঘাটের কাকু'। কার কাছে টাকা পাঠাতেন ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ? 'কালীঘাটের কাকু' নিয়ে এবার মুখ খুললেন ধৃত মানিক ঘনিষ্ঠ তাপস মণ্ডল। 'কালীঘাটের কাকু' হলেন সুজয় ভদ্র, এমনটাই দাবি ধৃত তাপস মণ্ডলের। অর্থাৎ এবার নিয়োগ দুর্নীতিতে ফের উঠে এল নতুন নাম। প্রসঙ্গত,  সিবিআই হেফাজতে রয়েছেন তাপস মণ্ডল। আজ তাঁকে এসএসকেএম-এ মেডিক্যাল টেস্টের জন্য নিয়ে যাওয়া হলে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাপস জানান, কালীঘাটের কাকু হলেন সুজয় ভদ্র।  

এর আগে গোপাল দলপতির মুখেও শোনা গিয়েছিল 'কালীঘাটের কাকু'র প্রসঙ্গ। কে এই সুজয় ভদ্র? নিয়োগ দুর্নীতিতে কী ভূমিকা? উত্তরের খোঁজে সিবিআই। সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও, খবর সূত্রের। কে বিভাস অধিকারী?  বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের।                                                                                                                  

আরও পড়ুন, 'রাজ্যের সরকারি সম্পত্তি নষ্ট হলে অভিযুক্তের সম্পত্তিই নিলাম', আইনে সংশোধন আনল সরকার

অন্যদিকে, নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই স্ক্যানারে বিভাস অধিকারী নামের এক ব্যক্তিও, খবর সূত্রের। কে এই বিভাস অধিকারী? বিভাস অধিকারী তাপস মণ্ডলের মতোই একজন, দাবি কুন্তলের। 

রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'আরও অনেক কাকুর নাম সামনে আসবে। তো কাকুর নাম এসেছে পরে ভাইপো ভাইজি পিসি এদের নাম আসবে।' অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'বিচারাধীন বিষয়, আদালত দেখবে, তদন্ত চলছে তো চলছে একঘেয়ে হয়ে যাচ্ছে।'  

সম্প্রতি, বালিগঞ্জে প্রায় দেড় কোটি টাকা উদ্ধারের ঘটনায় ব্যবসায়ী মনজিৎ সিং গ্রেওয়ালের তৃণমূল-যোগ নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ট্য়ুইটারে লিখেছিলেন,
কালীঘাটের কাকু, পিসি, ভাইপো, কাকিমা, বউমা, শ্যালিকা - সবাই একই ধাঁধার অংশ। পৃথকভাবে কেউ দোষী নন, অথচ সবাই একসূত্রে গাঁথা। কয়লা যতই ধোয়া হোক, তা কালোই থাকবে। ঠিক তোমাদের ভবিষ্যতের মতো।

সেরা শিরোনাম

Abhishek Banerjee : জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
জন্মদিনেই অভিষেকের বাড়ির সামনে রাতভর সংঘর্ষ, আহত ৭ , প্রাণে মারার চেষ্টার অভিযোগ তুললেন সাংসদ
Dilip Ghosh : 'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
'জন্মদিন রাস্তায় কেন ... এত বড় নেতা', অভিষেকের অভিযোগে পাল্টা দিলীপ
West Bengal News Live : পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
পুলিশের চোখের সামনেই বিজেপির গুন্ডাদের হামলা, সঙ্গে আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক অভিষেক
Kali Pujo Weather Updates: কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট
কালীপুজোয় বৃষ্টি হবে? এক লাফে একাধিক জেলায় কমছে তাপমাত্রা? আবহাওয়ার আপডেট

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget