এক্সপ্লোর

Manik Bhattacharya: নজরে শিক্ষকদের পোস্টিং-দুর্নীতি, মানিককে একের পর এক প্রশ্ন সিবিআইয়ের

CBI: শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার শিক্ষকদের পোস্টিং-দুর্নীতি। আর তা নিয়েও সিবিআইয়ের স্ক্য়ানারে সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য।

কলকাতা: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) কড়া পদক্ষেপের পরই, মানিক ভট্টাচার্যকে জেলে গিয়ে জেরা সিবিআই আধিকারিকদের। পোস্টিং দুর্নীতিতে মানিক ভট্টাচার্যের ভূমিকা ছিল কি? সূত্রের খবর, মানিককে একের পর এক প্রশ্ন ছুড়ে দেন সিবিআই (CBI) আধিকারিকরা।

শিক্ষক নিয়োগে দুর্নীতির পর এবার শিক্ষকদের পোস্টিং-দুর্নীতি। আর তা নিয়েও সিবিআইয়ের স্ক্য়ানারে সেই প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মঙ্গলবার থেকেই কার্যত নতুন মোড় নিয়েছে এই তদন্ত। প্রথমে হাইকোর্টে এই মামলা প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখে উঠে আসে ডিজাইনড কোরাপশন অর্থাৎ পরিকল্পিত দুর্নীতির কথা। এমনকী, তিনি সিবিআইয়ের উদ্দেশে এও বলেন যে "যদি আপনারা ঠিক করে তদন্ত করেন, তাহলে খুব ভাল। গা-ছাড়া মনোভাব দেখালে সরাসরি প্রধানমন্ত্রীকে জানাব।''

মানিককে একের পর এক প্রশ্ন সিবিআইয়ের: এরপরই বেনজিরভাবে রাতেই জেলে গিয়ে মানিক ভট্টাচার্যকে জেরার জন্য় সিবিআইকে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়। সেই মতো রাত সাড়ে নটা নাগাদ প্রেসিডেন্সি জেলে পৌঁছে যান সিবিআইয়ের ৩ আধিকারিক। সিবিআই সূত্রে খবর, মানিককে প্রশ্ন করা হয়, কত জনকে এই সুবিধা পাইয়ে দিয়েছিলেন? এর জন্য় কি আর্থিক লেনদেন হয়েছিল? কারা কারা লাভবান হয়েছিলেন? কার মাধ্যমে টাকার লেনদেন হয়েছিল?

মঙ্গলবারের শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, এই মামলায় মানিক ভট্টাচার্যের কোনও রক্ষাকবচ নেই। তাই সিবিআই প্রয়োজন মনে করলে এই মামলায় তাঁকে হেফাজতে নিতে পারবে। আর্থিক দুর্নীতির তদন্ত করবে ইডি। প্রয়োজনে তাঁকে হেফাজতে নিতে পারবে ইডিও। আদালত বিশ্বাস করে মানিক ভট্টাচার্য বা পর্ষদের ঘনিষ্ঠ কিছু প্রার্থীকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য টাকার লেনদেন হয়েছে। জেরার মুখে মানিক ভট্টাচার্য যে বয়ান দিয়েছেন, তা ইতিমধ্যেই উচ্চপদস্থ আধিকারিকদের কাছে জমা দেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে দাবি।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি মানিক ভট্টাচার্য ও তাঁর পরিবারের ক্ষেত্রে হদিশ পাওয়া গেছে ৬১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের। শুধু তাই নয়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি এবং তৃণমূল বিধায়ক মানিকের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে পাওয়া প্রায় ৮ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলেও চার্জশিটে দাবি করল ED। চার্জশিটে দাবি করা হয়েছে যে, জেরায় ৬১টি অ্যাকাউন্টের মধ্যে মাত্র ২৫টির কথা স্বীকার করেছিলেন মানিক ভট্টাচার্য।ED-র চার্জশিট অনুযায়ী, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিকের ৩২টি কোম্পানিতে ৩ লক্ষ ৪ হাজার টাকার শেয়ার রয়েছে।মানিক ভট্টাচার্যের স্ত্রী-ছেলের সঙ্গে পরিবারের বাইরের লোকের ১০টি অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। যেগুলির তথ্য জিজ্ঞাসাবাদের সময় তাঁরা ইচ্ছাকৃতভাবে লুকিয়েছিলেন বলে দাবি করা হয়েছে ED-র চার্জশিটে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: Presidency University: হস্টেল সংস্কার ও মেস চালুর দাবি, ফের আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পুলিশি হেনস্থার অভিযোগ, শক্তিপুর থানার পর এবার রেজিনগর থানায় অবস্থান বিক্ষোভ হুমায়ুন কবীরের
পুলিশি হেনস্থার অভিযোগ, শক্তিপুর থানার পর এবার রেজিনগর থানায় অবস্থান বিক্ষোভ হুমায়ুন কবীরের
Weather Alert: রবিবারেও ঝড়বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহ থেকে কেমন থাকবে আবহাওয়া ? কী জানাল হাওয়া অফিস
রবিবারেও ঝড়বৃষ্টি কলকাতায়, আগামী সপ্তাহ থেকে কেমন থাকবে আবহাওয়া ? কী জানাল হাওয়া অফিস
Dengue Situation: রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্ক বাড়ছে, কবে পাওয়া যাবে ভ্যাকসিন? জানিয়ে দিল ICMR
রাজ্যে ডেঙ্গি নিয়ে আতঙ্ক বাড়ছে, কবে পাওয়া যাবে ভ্যাকসিন? জানিয়ে দিল ICMR
Cooch Behar News: ভোটের পর থেকে বাড়িছাড়া, ফিরতেই বিক্ষোভ, অগ্নি সংযোগ, NCPI সাংসদ বললেন, ‘আমি তৃণমূল নই, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খেতে ডাকেন’
ভোটের পর থেকে বাড়িছাড়া, ফিরতেই বিক্ষোভ, অগ্নি সংযোগ, NCPI সাংসদ বললেন, ‘আমি তৃণমূল নই, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী খেতে ডাকেন’

ভিডিও

Kunal Ghosh | বিষয়টি বিবেচনাধীন, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা বিষয় দেখেছেন:কুণাল
Hooghly News LIVE | হুগলির হরিপালে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা
Abhishek Banerjee | Sumit Roy | সুমিত রায়ের ভয়ে মুখ খুলতে পারেননি কেউ ! চার্জশিটে দাবি CID-র
Madrasa Education | তদন্তের পর আপাতত ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ
Jadavpur University | ‘বিশ্ববিদ্যালয় শিক্ষক বদলি’ বিলের বিরোধিতায় শনিবার একযোগে প্রতিবাদে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Madrasah Closing Order: ২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
২৫২টি মাদ্রাসা বন্ধের নির্দেশ দিল রাজ্য সরকার
CESE Office Fire: রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
রবি-সকালে সোদপুরের CESE-র অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড! কালো ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা
Nandigram By Election 2026: নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
নন্দীগ্রামে প্রার্থীর নাম ঘোষণা করল বামেরা, উপনির্বাচনে কে লড়ছেন এই কেন্দ্র থেকে?
EC On Mamata: 'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
'কালীঘাট তৃণমূল'-এর কাছে জবাব তলব, মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠাল নির্বাচন কমিশন
Dengue Update:রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
রাজ্যে ৫ হাজারেরও বেশি জনের ডেঙ্গি টেস্টের রিপোর্ট পজিটিভ, চিন্তা বাড়াচ্ছে এই জেলাগুলি, কী বলছেন চিকিৎসকরা ?
CM Suvendu Adhikari:
"সিপিএমের বইয়ের স্টলে বিবেকানন্দর বই পাওয়া যায় না", পুজোর স্টল নিয়ে ফের বামেদের আক্রমণ মুখ্যমন্ত্রীর, কী প্রতিক্রিয়া শতরূপের ?
CM Suvendu Adhikari: পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
পিতৃপক্ষে পুজোর উদ্বোধন নিয়ে মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, যা বললেন..
BRICS summit: ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
ব্রিকস ঘোষণাপত্রে পহেলগাঁও হামলার নিন্দা, ভারত পাশে পেল চিন, রাশিয়াকে
Embed widget