এক্সপ্লোর

Presidency University: হস্টেল সংস্কার ও মেস চালুর দাবি, ফের আন্দোলনে প্রেসিডেন্সির পড়ুয়ারা

Presidency Student Agitation: দিন দিন সমস্যা বেড়েছে, কিন্তু সমাধান মেলেনি। এই অভিযোগে, ফের আন্দোলনে নামল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) হস্টেল সংস্কার ও মেস চালুর দাবিতে ফের আন্দোলনে নামলেন পড়ুয়ারা। ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন তাঁরা। প্রতিক্রিয়া মেলেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।

ফের আন্দোলনে পড়ুয়ারা: দিন দিন সমস্যা বেড়েছে, কিন্তু সমাধান মেলেনি। এই অভিযোগে, ফের আন্দোলনে নামল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ। মঙ্গলবার বিকেল থেকে ডিন অফ স্টুডেন্টস ও ডিন অফ সায়েন্সের ঘরের সামনে অবস্থানে বসেছেন পড়ুয়ারা। যার জেরে দুই ডিন রাতভর আটকে থাকেন অফিসেই। পড়ুয়াদের অভিযোগ, হিন্দু হস্টেলের ৩, ৪, ৫ নম্বর ওয়ার্ড ২০১৫ থেকে বন্ধ। এর ফলে অর্থনৈতিক ভাবে দুর্বল প্রায় ২০০ ছাত্র হস্টেলে থাকার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন হস্টেল সংস্কার হয়নি ও মেস পরিষেবা বন্ধ। হোস্টেলের বেড চার্জ দ্বিগুণের বেশি বাড়িয়ে দেওয়া হয়েছে। অথচ, ওয়াইফাই বা মেসে খাবারের ব্যবস্থার মতো সাধারণ সুযোগসুবিধা দিতে ব্যর্থ কর্তৃপক্ষ। এই প্রেক্ষিতেই ফের আন্দোলনে পড়ুয়ারা। তবে তাঁদের দাবি, কাউকে ঘেরাও করা হয়নি। শান্তিপূর্ণ অবস্থান চলছে। চাইলে তাঁরা বেরিয়ে যেতে পারেন। সমস্যার সমাধান না হলে বড়সড় আন্দলোনে নামার হুমকি দিয়েছেন পড়ুয়ারা। যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। এই অভিযোগে মালদার (Malda) বার্লো গার্লস হাইস্কুলে প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। শিক্ষক না থাকার কথা শিক্ষা দফতরকে জানানো হয়েছে বলে দাবি প্রধান শিক্ষিকার। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার স্কুল পরিদর্শক (District School Inspector)।   

স্কুলে বিক্ষোভ অভিভাবকদের: ২০১৮ সালে সেখানে ঘটা করে ইংরেজি মাধ্যম চালু করা হয়। কিন্তু ৫ বছর পেরিয়ে গেলেও, এখনও স্কুলে নিয়োগ হয়নি ইংরেজি মাধ্যমে পড়ানোর শিক্ষক।ইংরেজি মাধ্যমে পড়ুয়া ভর্তি নেওয়া হলেও পড়ানো হচ্ছে বাংলা মাধ্যমে। আর এতে সমস্যায় পড়ছে পড়ুয়ারা। বারবার বিভিন্ন স্তরে জানিয়ে কোনও ফল মেলেনি। সেই অভিযোগ তুলে এবার প্রধান শিক্ষিকার ঘরের সামনে বিক্ষোভ দেখালেনন অভিভাবকরা। বিক্ষোভকারী এক অভিভাবক কুণাল সিংহ বলেন, “৬-৭ মাস ধরে ক্লাস হয়নি। অনেক জায়গায় চিঠি দিয়েছি। ইংরেজি মাধ্যমের ক্লাস বন্ধ। বাংলার ইংরেজির ক্লাস একসঙ্গে হচ্ছে।’’                  

আরও পড়ুন: WB Assembly: মালদাকাণ্ডে উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপি বিধায়কদের

 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata Police : কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
কসবায় বাড়িতে চুরি, 'বাড়ির আশপাশে বাইক নিয়ে ঘুরছিলেন মহিলা সিভিক ভলান্টিয়ার', পর্দাফাঁস করল পুলিশ
Abhishek Banerjee: 'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
'মন্তব্য অনভিপ্রেত, দুর্ভাগ্যজনক ও যন্ত্রণাদায়ক' - DJ মামলায় অভিষেককে আর কী বললেন বিচারপতি?
West Bengal News LIVE: ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
ঘূর্ণিঝড় 'আকভান'-এর ল্যান্ডফল প্রক্রিয়া শুরু, জেলায় জেলায় প্রবল দুর্যোগ, বাড়বে বৃষ্টির দাপট
Cyclone Akvan : 'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা
'আকভান'-এর ল্যান্ডফলেও নেই স্বস্তি, কলকাতার জন্য ১২ ঘণ্টার অ্যাডভাইসরি জারি IMD-র, বড় সতর্কতা

ভিডিও

Belur Math Jagadhatri Puja | বেলুড় মঠের সারদাপীঠে সাড়ম্বরে জগদ্ধাত্রীর আরাধনা
Jagadhatri Puja 2026 | আগরতলা বিবেকনগর রামকৃষ্ণ মঠ ও মিশনে জগদ্ধাত্রী পুজোর আয়োজন
Cyclone Akvan News | মধ্যরাত থেকেই শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড়, একাধিক জায়গায় তুমুল বৃষ্টি
Tulu Mondal | টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব পুলিশের
Medical College |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget