এক্সপ্লোর

TET : রোল,প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকলেও, নাম নেই! টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা ঘিরে ফের বিভ্রান্তি

TET Pass List : রোল নম্বর ও প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকলেও, নাম নেই! বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই অসম্পূর্ণতার নেপথ্যেও কোনও রহস্য আছে?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : আদালতের নির্দেশে ২০১৪-র টেট উত্তীর্ণদের নম্বরের তালিকা প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। কিন্তু সেই তালিকায় অনেকের নাম না থাকায় দানা বেধেছে বিতর্ক। টেটে যাঁরা ৮২ নম্বর পেয়েছেন, তাঁদেরও একটি তালিকা প্রকাশ করেছে পর্ষদ।

অসম্পূর্ণতার নেপথ্যেও কোনও রহস্য আছে?
১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের তালিকায় বহু পরীক্ষার্থীর রোল নম্বর ও প্রাপ্ত নম্বরের উল্লেখ থাকলেও, নাম নেই! বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই অসম্পূর্ণতার নেপথ্যেও কোনও রহস্য আছে?

পরীক্ষায় কত নম্বর পেলেন, তা জানতে গত ৮ বছর ধরে অপেক্ষা করেছেন টেট উত্তীর্ণরা। এই নিয়ে মামলা হতে পর্ষদকে নম্বর প্রকাশের কড়া নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তারই ভিত্তিতে শুক্রবার, ২০১৪-র টেট উত্তীর্ণ, মোট ১ লক্ষ ২৪ হাজার ৯৫২ জনের নম্বর প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই তালিকায় দেখা যাচ্ছে অনেক পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর, রোল নম্বর আছে কিন্তু নাম নেই!

 ৮২ পেয়েছেন যাঁরা, তাঁদের তালিকা
শুধু তাই নয়। হাইকোর্টের নির্দেশে, ২০১৪-র টেটে যাঁরা ৮২ পেয়েছেন, সেই ৭ হাজার ৬৬৫ জন পরীক্ষার্থীর নামের তালিকাও এদিন প্রকাশ করেছে পর্ষদ। আর সেই তালিকা ঘিরেও বিভ্রান্তি! দেখা যাচ্ছে সেই তালিকায় আবার কোনও পরীক্ষার্থীরই নাম নেই!  প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি শুক্রবার জানান, ' আসলে বিগত বছরের তথ্য দিয়ে করা হয়েছে! আমরা নিজে নম্বর বসিয়ে দিতে চাই না। আমরা স্বচ্ছতার জন্যই শূন্যস্থান রাখা হয়েছে' 

বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি এই অসম্পূর্ণতার নেপথ্যেও কোনও রহস্য আছে? 


এদিন অন্য একটি মামলায় কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ২০১৪-র টেটের মেধাতালিকার ভিত্তিতে ৩ হাজার ৯২৯ জনের নিয়োগ হবে। সিঙ্গল বেঞ্চে মামলাকারী ২৫২ জন চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন না। যদি যোগ্য হন, তবে তাঁরাও নিয়োগ পাবেন। আদালতের নির্দেশ, ২০২২-এর নিয়োগ প্রক্রিয়ায় ঘোষিত শূন্যপদের মধ্যে যদি এই ৩ হাজার ৯২৯ জনের পদ যুক্ত থাকে, তাহলে তা বাদ দিতে হবে। ২০১৭-র টেট উত্তীর্ণরাও এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন।

                                                                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
Bardhaman Terrorist Hamim Mondal: সরকারের ব্যান করা অ্যাপের মাধ্যমে তথ্য আদান প্রদান, হামিমকে জেরায় চাঞ্চল্যকর তথ্য বেঙ্গল STF-এর
News Live: বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
বাজারদর নিয়ন্ত্রণে EB-র হানা, খাস কলকাতার একাধিক বাজারে অভিযান এনফোর্সমেন্ট ব্রাঞ্চের
Tulu Mondal: গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
গ্রেফতার মিনার, এবার টুলু মণ্ডলের আরও এক আত্মীয়র বাড়িতে ঘরের তালা ভেঙে হানা পুলিশের
Blood Bank Scam: 'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?
'রক্ত নিয়ে কারবার', ব্লাড ব্যাঙ্কগুলির জন্য কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের, কী বার্তা দেওয়া হল ?

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget