এক্সপ্লোর

TET Agitation : 'মরে গেলে তার দায়িত্ব আমরা নিয়ে নেব', দাবি পুলিশের! আন্দোলনকারীদের দেওয়া ভিডিও ঘিরে শোরগোল

Police : পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, ২২ ঘণ্টা পার হয়ে গেলেও কামড় দেওয়ায় যে পুলিশকর্মীর অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে নেওয়া হয়নি কোনও পদক্ষেপ।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা : চাকরির দাবিতে নেমেছিলেন রাস্তায়। পুলিশের কামড় খেয়ে প্রথমে হলেন অসুস্থ। তারপর একাধিক ধারায় আক্রান্তদেরই করা হল গ্রেফতার। চোখের জলে 'অবিচার'-এর অভিযোগ তোলার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে তীব্র কটাক্ষ ছুড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। এর মাঝেই সামনে এল এক ভিডিও।

যেখানে জনৈক পুলিশকে চাকরিপ্রার্থীদের উদ্দেশে বলতে শোনা গেল, 'মরে গেলে দায়িত্ব আমরা নিয়ে নেব'! অসুস্থকে হাসপাতালে পাঠানো তো দূরের কথা, থানায় বসিয়ে রেখে এরকম মন্তব্য করার পর পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন চাকরিপ্রার্থীরা। প্রসঙ্গত, ২২ ঘণ্টা পার হয়ে গেলেও কামড় দেওয়ায় যে পুলিশকর্মীর অভিযুক্ত, তাঁর বিরুদ্ধে নেওয়া হয়নি কোনও পদক্ষেপ। এর মাঝেই সামনে এসেছে চাকরিপ্রার্থীদের দেওয়া একটি ভিডিও।

থানায় নিগ্রহ, দাবি

চাকরিপ্রার্থীদের দেওয়া যে ভিডিওতে দেখা যাচ্ছে জনৈক পুলিশকর্মী বলছেন, 'আপনারা ওখানে গিয়েছিলেন, ধরা পড়েছেন। আমরা ধরিনি। ওত আইন বুঝি না। উনি মরে গেলে তার দায়িত্ব আমরা নিয়ে নেব।' যার পরই কেন ভিডিও করছেন বলার পর মোবাইল ফোনগুলি কেড়ে নিতেও বলা হয়। আন্দোলনকারীদের দেওয়া ভিডিওতে যে পুলিশকে দেখা গিয়েছে, তিনি হেয়ার স্ট্রিট থানার অ্যাডিশনাল ওসি সচিন মণ্ডল। বর্তমানে হেয়ার স্ট্রিট থানার ওসি ছুটিতে থাকায় তিনি ভারপ্রাপ্ত ওসি হিসেবে কাজ করছেন।

গতকাল সন্ধেয় থানায় বসেই ভিডিও বার্তায় আক্রান্ত অরুণিমা পাল অভিযোগ করেছিলেন, 'পুলিশ হাতে কামড়ে দেওয়ার পর রক্ত ঝরছে। কিন্তু হাসপাতালে না নিয়ে গিয়ে থানায় বসিয়ে রেখেছে পুলিশ।' যে ভিডিও সন্ধে ৮ টা নাগাদ করা বলেও তাঁকে বলতে শোনা গিয়েছে ভিডিওতে। যদিও রাতের দিকে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই জানা যায়।

আক্রান্তদের বিরুদ্ধেই একাধিক ধারায় মামলা

প্রসঙ্গত, আক্রান্ত চাকরিপ্রার্থী অরুণিমা পাল-সহ ৩০ জন গ্রেফতার করার পর তাঁদেরই বিরুদ্ধে হিংসা ছড়ানো, পুলিশের উপর হামলা-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। আজ তাঁদের  ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। ওই ৩০জন বাদে বাকি চাকরিপ্রার্থীদের ছেড়ে দেওয়া হল হেয়ার স্ট্রিট থানা থেকেই। এদিন আক্রান্ত অরুণিমা পুলিশের গাড়ির পিছনে বসে কার্যত কান্না চাপা গলায় অভিযোগ করেন, 'দেখতে পাচ্ছেন তো কীরকম অবিচার হচ্ছে'। এদিকে, ঘটনার পর ঘটনার পর থেকেই বিভিন্ন জায়গা থেকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তাহীনতায় অরুণিমা পালের পরিবার।

আরও পড়ুন- ‘উত্তরবঙ্গকে ছত্রভঙ্গ করতে বিহার থেকে অস্ত্র আসছে, নাকা তল্লাশি বাড়াতে হবে’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

সেরা শিরোনাম

জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
NIA Search Operation: জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক
জঙ্গি মডিউলের খোঁজে রাজ্য জুড়ে তল্লাশিতে NIA, যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার বজবজের যুবক

ভিডিও

Bad Road Condition : কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশা | ABP Ananda
Teachers Agitation : চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকদের আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠল বিকাশ ভবন চত্বর | ABP
University Convocation: ৬ বছর পর অবশেষে সমাবর্তন হল পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্য়ালয়ে | ABP Ananda
Durga Puja 2026: রাজ্য রাজনীতি এখন পদ্ম-ময়, ভবানীপুরের চক্রবেড়িয়া সর্বজনীন পুজোর থিমেও সেই পদ্ম!
Durga Puja 2026: সন্তোষ মিত্র স্কোয়ারে এবারের থিম 'সনাতন চেতনায় বন্দেমাতরম' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget