এক্সপ্লোর

Matua Community: মতুয়াবাড়িতে তুলকালাম কাণ্ড! '১ লক্ষ নাম বাদের' মন্তব্য নিয়ে মারধর, ভয়ঙ্কর ঘটনা ঠাকুরনগরে

SIR আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে

সমীরণ পাল, ঠাকুরনগর: শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে মতুয়াবাড়িতে উত্তেজনা। মতুয়াবাড়িতে জমায়েতের ডাক মমতা ঠাকুরের। শান্তনু ঠাকুরের উদ্দেশে বিক্ষোভ ঠাকুরনগরের মতুয়াবাড়িতে। মতুয়াবাড়িতে বিক্ষোভ ঘিরে ধস্তাধস্তি, উত্তেজনা। '৫০ লক্ষ রোহিঙ্গা তাড়াতে গিয়ে ১ লক্ষ মতুয়া বাদ গেলে আপত্তি নেই', শান্তনু ঠাকুরের মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মতুয়াদের একাংশের। বিক্ষোভের সময় বাড়িতে ছিলেন না শান্তনু ঠাকুর। 

SIR আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন এমনই কথা শোনা গেল শান্তনু ঠাকুরের গলায়। যা নিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছে তৃণমূল।   

মতুয়াদের নাগরিকত্ব পাইয়ে দিতে প্রথম থেকেই CAA-কে হাতিয়ার করে আসছে বিজেপি। এমনকী বিভিন্ন জায়গায় CAA ক্যাম্পও করছে তারা। কিন্তু, SIR আবহে খসড়া ভোটার তালিকায় নাম না ওঠায় যখন দুশ্চিন্তায় মতুয়া সম্প্রদায়ের একাংশ, তখন কার্যত উল্টো সুর শোনা গেল কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী ও বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের মুখে। তিনি বলেছেন, '৫০ লক্ষ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে এক লাখ যদি আমাদের সমাজের মানুষকে যদি একটু স্টপ থাকতে হয়? ভোট দেওয়া থেকে বিরত থাকতে হয় তাহলে কোনটা লাভ?' 

এদিকে, অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের তৃণমূল সাংসদ ও সঙ্ঘাধিপতি মমতা ঠাকুর বলেন, মতুয়াদের আজকে বিভ্রান্তির ভিতরে মতুয়াদের ভোট কাটার পরিকল্পনা ও করে নিয়েছে যে, CAA-তে আবেদন করেনি, রোহিঙ্গা, মুসলমানের কথা বলে আজকে মতুয়াদের ডিটেনশন ক্য়াম্পে পাঠানোর পরিকল্পনা শান্তনু ঠাকুর করেছে। শান্তনু ঠাকুর ভোটে জিতে মতুয়াদের বিভ্রান্তির ভিতরে ফেলে তার ভোট কাটার জন্য মুসলমান এবং রোহিঙ্গার কথা বলে আজকে তাদের ভোট কেটে দিচ্ছে। 

যদিও, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্য়ান্ডলে লিখেছিলেন, 'আমি প্রত্যেক মতুয়া ও নমঃশূদ্র পরিবারকে প্রতিশ্রুতি দিচ্ছি, যে আমরা সর্বদা তাঁদের পাশে থাকব। তাঁরা তৃণমূল কংগ্রেসের দয়ার উপর নির্ভরশীল নয়। আমাদের সরকার যে CAA এনেছে, তাতে মতুয়াদের সসম্মানে ভারতে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার শপথ নেওয়ার পর মতুয়া ও নমঃশূদ্র সম্প্রদায়ের জন্য আরও অনেক কিছু করবে'।

বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। কিন্তু, সেই ভোটের লাইনে কি আদৌ দাঁড়াতে পারবেন?  সেই চিন্তাই এখন কুরেকুরে খাচ্ছে মতুয়া সম্প্রদায়ভুক্তদের অনেককে।      

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
জাতিগত শংসাপত্র যাচাইয়ের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের
News Live Updates: 'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
'পুরভোটের জন্য পর্যাপ্ত EVM হাতে নেই', হাইকোর্টে জানাল রাজ্য নির্বাচন কমিশন
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget