এক্সপ্লোর

Kolkata Home Stay: এবার কলকাতায় 'হোম স্টে' সংস্কৃতি চালু করতে উদ্যোগী পুরসভা, তৈরি হল গাইডলাইন

Kolkata: কলকাতায় হোম স্টে নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে বৈঠক হয়েছে পর্যটন দফতরের আধিকারিকদের। বৈঠকে ঠিক হয়েছে, হোম স্টে করার জন্য শহরবাসীকে উত্‍সাহ দেবেন কাউন্সিলররা। 

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতায় হবে একাধিক হোম স্টে (Home Stay)। পর্যটন দফতর (Tourism Department) ও পুরসভার (Municipality) বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হল তেমনই। এর জন্য তৈরি হয়েছে বিশেষ গাইডলাইন (Guidline)।

শহরে হোম স্টে-র পরিকল্পনা

পর্যটকদের কাছে হোম স্টে-র কদর দিনে দিনে বাড়ছে। বেড়াতে গিয়ে ঘরোয়া পরিবেশে থাকতে অনেকেই চান। তার জন্য বিভিন্ন রাজ্যে হোম স্টে থেকে আয়ও বাড়ছে। এবার কলকাতা পুরসভা শহরে হোম স্টে সংস্কৃতি চালু করতে উদ্যোগী হল। এতে যেমন জীবিকার সংস্থান হবে, তেমনই আয় বাড়বে মালিকদের। আশা উদ্যোক্তাদের।

কলকাতায় হোম স্টে নিয়ে কলকাতা পুরসভার সঙ্গে বৈঠক হয়েছে পর্যটন দফতরের আধিকারিকদের। বৈঠকে ঠিক হয়েছে, হোম স্টে করার জন্য শহরবাসীকে উত্‍সাহ দেবেন কাউন্সিলররা। 

কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, 'কলকাতাতেও পশ্চিমবঙ্গ সরকার চাইছে হোম স্টে ডেভেলপ করতে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর ইনসেনটিভ দিচ্ছে এই কারণে। হোম স্টে যদি ঠিক মতো করা হয়, ওয়েস্টার্ন ওয়াশরুম, টিভি থাকে, সাজানো গোছানো সুযোগসুবিধা থাকে তাহলে ১ লক্ষ টাকা তাঁদের একটা ইনসেনটিভ দেওয়া হবে। এটা রোটেশনে হবে। সরকারের ট্যাক্স বাড়লে সরকার আবার মানুষের জন্য ততটা কাজ করতে পারবে।'

কলকাতা পুরসভা সূত্রে খবর, প্রস্তাবিত হোম স্টে-র জন্য গাইডলাইনও তৈরি হয়েছে। সেই গাইডলাইন অনুযায়ী,  ন্যূনতম একটি ঘর বা সর্বোচ্চ ৬টি ঘর থাকলে হোম স্টে-র ব্যবস্থা করা যাবে। থাকতে হবে উপযুক্ত শৌচাগার। পশ্চিমী মডেলের শৌচাগারই অগ্রাধিকার পাবে। ঘরে থাকতে হবে এসি। সেই সঙ্গে বাড়ির মালিকের পরিবারের একজনকে বাড়িতে থাকতে হবে। 

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: নয়ডার জোড়া টাওয়ার থেকে শিক্ষা, বেআইনি নির্মাণ রুখতে তৎপর কলকাতা পুরসভা, বাড়বে নিয়োগ

পাশাপাশি পুরসভা জানিয়েছে, বাড়িতে হোম স্টে ব্যবস্থা করতে চাইলে পোর্টালে আবেদন করতে হবে। সরকারি আধিকারিকরা পরিদর্শন করবেন প্রস্তাবিত হোম স্টে। তারপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে, মঙ্গলবার সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিম একাধিক বিষয়ে কথা বলেন। বেআইনি নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, 'ট্যুইন টাওয়ার ব্লাস্টের পর অসাধু প্রোমোটারদের সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে ওখানে যদি এটা হয়ে থাকে, এখানেও হতে পারে। অসাধু প্রোমোটিং বন্ধ করতে বিল্ডিং বিভাগে আমরা নজরদারি বাড়াব। কারণ আমি চাই না, যে মানুষগুলি ফ্ল্যাট কিনছেন, তাঁরা কোনও বিপদে পড়ুন।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
'যদি প্রয়োজন হয়...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর...
Weather Update: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ! ভারী বর্ষণের হলুদ সতর্কতা জারি হয়ে গেল দক্ষিণবঙ্গে, কী জানাচ্ছে IMD ? “আগামী ২৪ ঘণ্টার মধ্যে..”
News Live Updates: বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
বিপাকে তৃণমূলের এক হেভিওয়েট বিধায়ক ! জড়িত পরিবারও, পুর নিয়োগে কিসের বিনিময়ে চাকরি ?
Kalyan On Abhishek:
"..শেষ করে দিল আমাদের দলটাকে", অভিষেককে নিশানা কল্য়াণের

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget