এক্সপ্লোর

Municipality Election: পিছোচ্ছে না পুরভোট, রাজ্য বিজেপির আর্জি খারিজ কমিশনের

২৭ ফেব্রুয়ারির ভোট নিয়ে ৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের।

কলকাতা: পিছোচ্ছে না পুরভোট, এমনটাই খবর রাজ্য নির্বাচন কমিশন সূত্রে। ১০৮টি পুরসভার ভোট হবে ২৭ ফেব্রুয়ারিই। ২৭ ফেব্রুয়ারির ভোট নিয়ে ৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রের। মঙ্গলবার রাজ্য বিজেপির আর্জি খারিজ করে এমনটাই জানাল রাজ্য নির্বাচন কমিশন।

২৭ ফেব্রুয়ারির পুরভোট (Municipal Election 2022) পিছনোর দাবি বিজেপির (BJP)। ২৭ ফেব্রুয়ারির ভোট ৪ সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক,  রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে দাবি জানাল রাজ্য বিজেপির। তাদের দাবি, রাজ্যের সব পুরসভার ভোটগণনা একদিনে করা হোক।

এর যুক্তি হিসেবে বলা হয়েছে, কোভিড সংক্রমণের হার কমলেও বিভিন্ন জেলায়, বিশেষ করে  উত্তরবঙ্গে করোনার প্রকোপ  খুবই বেশি।এর পরিপ্রেক্ষিতে আপাতত ভোট পিছিয়ে দেওয়াই উচিত। সেই সঙ্গে বিজেপি বলেছে, আমাদের  দেশে নিয়ম আছে, ভোট চললে গণনা হয় না।  যাতে এর প্রভাব অন্য ভোটে না পড়ে। যেহেতু রাজ্যেরই বিভিন্ন পুরসভার ভোট হবে, তাই একসঙ্গেই সবকটি পুরসভার ভোট গণনা করা দরকার। 

বিজেপির এই দাবি প্রসঙ্গে তৃণমূলের কটাক্ষ, হারের ভয়েই এই দাবি করছে বিজেপি। তৃণমূল নেতা কুণাল ঘোষের কটাক্ষ, বিজেপির বরং স্মারকলিপিতে লিখে দেওয়া উচিত , যতদিন না প্রার্থী খুঁজে পাব, যতদিন না দলের গণ্ডগোল মিটবে, যতদিন না বুথ এজেন্ট, কর্মী খুঁজে পাব, ততদিন নির্বাচন পিছিয়ে দেওয়া হোক। 

গতকালই রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্য ভোট পিছিয়ে দেওয়ার আর্জিতে রাজ্য নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছিলেন। পাল্টা বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। তিনি বলেছিলেন, কলকাতার ফল দেখে আতঙ্কিত। অস্তিত্বহীনতার ভয়ে ভোট পিছনোর কথা বলছে রাজ্য বিজেপি। 


২২ জানুয়ারি বিধাননগর , চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল এই চার পুরসভার ভোট হওয়ার কথা ছিল। করোনা পরিস্থিতিতে হাজারো তরজা ও হাইকোর্টে আইনি যুদ্ধের প্রেক্ষাপটে চার পুরসভার ভোট পিছিয়ে দেওয়া হয়েছে। 

করোনা পরিস্থিতিতে রাজ্যে তিন সপ্তাহ পিছিয়ে গিয়েছে চার পুরসভার ভোট।  রাজ্য সরকারের তরফে সায় মেলার পরই বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছিল রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। বাংলায় ভয়ঙ্কর করোনা (Corona) পরিস্থিতিতে শেষ পর্যন্ত তিন সপ্তাহ পিছিয়ে যায় চার পুরসভার ভোট। ১২ ফেব্রুয়ারি ভোট করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ভোট গণনা হবে ১৫ ফেব্রুয়ারি। রাজ্যে শতাধিক বকেয়া পুরভোট ২৭ ফেব্রুয়ারি করাতে চেয়ে ইতিমধ্যেই আদালতে প্রস্তাব দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
সিউড়ির দলীয় পার্টি অফিসে এসে ক্ষোভের মুখে পড়লেন অনুব্রত মণ্ডল, তাঁর সামনেই ভাঙচুর করা হল পার্টি অফিসে
Snehasis Chakraborty: প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
প্রাক্তন পরিবহণ মন্ত্রী বিরুদ্ধে তদন্ত শুরু, প্রভাব খাটিয়ে কোটি টাকা ঋণ নেওয়ার অভিযোগ
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Weather Alert: ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, আর কোন কোন জেলায় কবে পর্যন্ত চলবে দুর্যোগ? কী জানাল হাওয়া অফিস
Mamata Banerjee: সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?
সুপ্রিম কোর্টে ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ দেওয়া হল?

ভিডিও

BJP Government:
Anubrata Mondal: পরিবর্তনের জমানায় বীরভূমে উলটপুরাণ,মমতার আমলের দোর্দন্ডপ্রতাপ কেষ্ট এখন হামলার মুখে
Smit Machchhar: ৯/১১-র ধাঁচে জঙ্গি হানা, জীবন বাজি রেখে বিমান হাইজ্যাক রুখলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর
Milan Pradhan News : এসেছিল মনোনয়ন প্রত্যাহারের চাপ, জেল থেকে বেরিয়েই মারাত্মক অভিযোগ মিলন প্রধানের
Rudranil Ghosh News : রাজ্যজুড়ে চলছে মায়ের আগমণীর প্রস্তুতি, এরই মধ্যে এল রুদ্রনীলের পুজো 'বার্তা'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget