এক্সপ্লোর

Kolkata: বিধিনিষেধের তোয়াক্কা না করেই অবাধে চলছে প্লাস্টিক ব্যবহার

Plastic Use: কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের প্যাকেজ ব্যবহার করলে বিক্রেতার ৫০০ টাকা ও ক্রেতার ৫০ টাকা জরিমানা হবে। 

রুমা পাল ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: প্লাস্টিকের প্যাকেট (Plastic Packet) বা ক্যারিব্যাগে (carrybag) কত মাইক্রন (micron) পুরু হতে হবে, তার মাপ নির্দিষ্ট করা আছে। তা সত্ত্বেও পরিবেশ দিবসে (World Environment Day) দেখা গেল, অনেক দোকানেই বিধি মানা হচ্ছে না। কলকাতার পুলিশ কমিশনার থেকে তৃণমূলের সাংসদ-অভিনেতা, সচেতনার বার্তা দিলেও তাতে আম জনতার হুঁশ ফিরছে কই?

প্লাস্টিক ব্যবহারে নেই নিয়ন্ত্রণ!

প্লাস্টিক দূষণ নিয়ে চিন্তার অন্ত নেই। ইতিমধ্যেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশিকা জারি করেছে, আগামী ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে সমস্ত প্লাস্টিকের ক্যারিব্যাগ, র‍্যাপার, ব্যবহার করা নিষিদ্ধ। পরিবেশবিদ সুদীপ্ত ভটাচার্যকে নিয়ে কতটা পুরু প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তা খতিয়ে দেখা হয়। এ নিয়ে সচেতনতা কি আদৌ রয়েছে? দোকান থেকে ফল কিনে মেপে দেখা হল, প্লাস্টিক কতটা পুরু। 

এখন বিধি অনুযায়ী ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের কাপ, প্লেট, প্যাকেট ব্যবহার করা যায় না। কিন্তু ফলের ক্যারিব্যাগ দেখা গেল ৩০ মাইক্রনের। পরিবেশবিদ সুদীপ্ত ভট্টাচার্যের কথায়, 'এটা ৩০ মাইক্রন। এখন ৫০ মাইক্রনের নীচে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যায় না। কারণ প্লাস্টিক রিসাইক্লিং করা যায় না। কেন্দ্রীয় সমীক্ষা বলছে, কত টন প্লাস্টিক এখন ব্যবহার হয়। এর থেকে দূষণ ছড়াচ্ছে।'

অন্যদিকে বড় একটি দোকানের প্লাস্টিকের প্যাকেটে দেখা গেল লেখা আছে ৭৫ মাইক্রন। কিন্তু সত্যিই কি তাই? মেপে কিন্তু দেখা গেল, বেজায় গরমিল। আবারও সুদীপ্ত ভট্টাচার্যের কথা অনুযায়ী, 'দেখা যাচ্ছে কোথাও ৭০ মাইক্রোন, কোথাও তা নেই।  নজরদারি প্রয়োজন। যারা তৈরি করছে, তাদের যেন ফাঁকিবাজি না থাকে।' মিষ্টির প্লাস্টিকের প্যাকেট দেখা গেল, মাত্র ১০ মাইক্রন। সুদীপ্ত ভট্টাচার্য বলছেন, 'শুধুমাত্র প্লাস্টিক নয়, মিষ্টির প্যাকেট, র‍্যাপার থেকে শুরু করে অনেক কিছু ব্যান করতে হবে।'

কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে তৃণমূল সাংসদ দেব, পরিবেশ দিবসে প্লাস্টিক ব্যবহারে সচেতনতার বার্তা অনেকেরই মুখে। পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলছেন, 'কলকাতা পুরসভা প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। আমরাও ক্র্যাসার উদ্বোধন করলাম।'

আরও পড়ুন: Kolkata: পরিবেশ বাঁচাতে ইলেকট্রিকচালিত পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন কলকাতা পুলিশের

তৃণমূল সাংসদ ও অভিনেতা দেবের কথায়, 'যেভাবে ঝড়, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমাদের সতর্ক হতে হবে। প্লাস্টিক দূষণ করে। ১ কিলোমিটার দূরে দূরে যদি ক্র্যাসার বসানো হয়, তাহলে সুবিধা হয়।'

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে ৭৫ মাইক্রনের নীচে প্লাস্টিকের প্যাকেজ ব্যবহার করলে বিক্রেতার ৫০০ টাকা ও ক্রেতার ৫০ টাকা জরিমানা হবে। 

সেরা শিরোনাম

West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
Kolkata Resturant: সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
সল্টলেকের FE ব্লকে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান, ১৪ দিনের জন্য বন্ধ 'কষে কষা' রেস্তোরাঁ
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget