এক্সপ্লোর

Kolkata: পরিবেশ বাঁচাতে ইলেকট্রিকচালিত পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন কলকাতা পুলিশের

World Environment Day: আধুনিক সভ্যতা গিলে খেয়েছে সবুজকে। বাড়ছে বিশ্বের তাপমাত্রা। বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়! এই পরিস্থিতিতে, পরিবেশ রক্ষায় এবার ইলেকট্রিকচালিত গাড়ি ব্যবহারের উদ্যোগ নিল কলকাতা পুলিশ।

পার্থপ্রতিম ঘোষ ও অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: পরিবেশ রক্ষায় ইলেকট্রিকচালিত (Electric car) ১৭টি পরিবেশবান্ধব গাড়ির (Eco friendly car) উদ্বোধন করল কলকাতা পুলিশ (Kolkata Police)। কলকাতা পুলিশের কাজে বিভিন্ন পার্কে রাখা হবে গাড়িগুলি, এমনটাই জানিয়েছেন কমিশনার (Kolkata Police commissioner) বিনীত গোয়েল (Vineet Goyal)। পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার একটি অনুষ্ঠানে যোগ দেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

পরিবেশবান্ধব গাড়ির সূচনা

'দাও ফিরে সে অরণ্য, লও এ নগর,
লও যত লৌহ লোষ্ট্র কাষ্ঠ ও প্রস্তর...'

আধুনিক সভ্যতা গিলে খেয়েছে সবুজকে। বাড়ছে বিশ্বের তাপমাত্রা (Global Warming)। বাড়ছে প্রাকৃতিক বিপর্যয়! এই পরিস্থিতিতে, পরিবেশ রক্ষায় এবার ইলেকট্রিকচালিত গাড়ি ব্যবহারের উদ্যোগ নিল কলকাতা পুলিশ। রবিবার, বিশ্ব পরিবেশ দিবসে কলকাতা পুলিশের অ্যাথলেটিক ক্লাবে ১৭টি পরিবেশবান্ধব গাড়ির উদ্বোধন করা হল। ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল, অভিনেতা দেব ও অভিনেত্রী রুক্মিনী মৈত্র। এদিন, বেশকিছু গাছও লাগান তাঁরা।  

কলকাতা পুলিশের কাজে বিভিন্ন পার্কে রাখা হবে গাড়িগুলি, এমনটাই জানিয়েছেন কমিশনার বিনীত গোয়েল। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কথায়, 'পার্ক এলাকায় থাকবে। ১৭টা গাড়ি এসেছে। আরও ২২৬টা আসবে।'

আরও পড়ুন: North Dinajpur : চড়া ডিজেল, ৬৫ শতাংশ বেসরকারি বাস বন্ধ উত্তর দিনাজপুরে ; ভোগান্তির শিকার নিত্যযাত্রীরা

অভিনেতা ও সাংসদ দেব বলছেন, 'ঝড়, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে সতর্কতা। পেট্রোল ডিজেলের পরিবর্তে এটা ভাল উদ্যোগ।' এদিন ময়দানে প্লাস্টিকের বোতল ক্রাসারের উদ্বোধন করা হয় কলকাতা পুলিশের তরফে। এদিকে, পরিবেশ দিবস উপলক্ষ্যে চেতলা পার্কে পুরসভার একটি অনুষ্ঠানে যান ফিরহাদ হাকিম মালা রায়, দেবাশিস কুমার-সহ অন্যান্যরা। আগামী প্রজন্মের হাতে গাছের চারা তুলে দেন তাঁরা।  

সবমিলিয়ে, কলকাতা পুলিশ থেকে পুরসভা বিশ্ব পরিবেশ দিবসে দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার নিলেন সকলে। 

সেরা শিরোনাম

Jadavpur University:“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
“বড় বড় কথা বলেন..কেন এবার গুন্ডাদমন আইন প্রয়োগ হচ্ছে না ?”, যাদবপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীকে নিশানা দীপ্সিতার
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget