এক্সপ্লোর

Joka-Esplanade Metro: আরও একধাপ এগোল জোকা-এসপ্লানেড মেট্রোর কাজ

Howrah-Esplanade Metro: মেট্রোরেল সূত্রে খবর, একাধিক কোম্পানি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। কয়েক সপ্তাহের মধ্য়েই শুরু হবে বাছাই পর্ব। জোকা-বিবাদীবাগ মেট্রোর, একাংশ ইতিমধ্যেই চালু হয়েছে।

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: মোমিনপুর থেকে বিবাদীবাগ পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের টেন্ডার গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল। ৫ কিলোমিটার এই রাস্তার অধিকাংশটাই থাকবে মাটির নীচে। আরও একধাপ এগোল জোকা-এসপ্লানেড মেট্রোর কাজ। মোমিনপুর থেকে এসপ্লানেড পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের টেন্ডার গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হল।

মেট্রোরেল সূত্রে খবর, একাধিক কোম্পানি টেন্ডার প্রক্রিয়ায় অংশ নেয়। কয়েক সপ্তাহের মধ্য়েই শুরু হবে বাছাই পর্ব। জোকা-বিবাদীবাগ মেট্রোর, একাংশ ইতিমধ্যেই চালু হয়েছে। চলতি বছরে এই মেট্রো প্রকল্পের জন্য বাজেটে ১ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গত বছর এই প্রকল্পে বরাদ্দ করা হয়েছিল ৭৯৪ কোটি টাকা। মেট্রো রেল সূত্রে খবর, মোমিনপুর থেকে বিবাদীবাগ রুটের ক্ষেত্রে থাকবে,

খিদিরপুর, ভিক্টোরিয়া, পার্কস্ট্রিট ও এসপ্লানেড স্টেশন। উত্তর ও দক্ষিণের লাইনের মেট্রোকে জুড়বে পার্কস্ট্রিট। সূত্রের খবর, রেল বিকাশ নিগম লিমিটেড এই কাজের জন্য একটি সংস্থাকে নিযুক্ত করবে। ৫ কিলোমিটার এই রাস্তার অধিকাংশটাই থাকবে মাটির নীচে।

অন্যদিকে, চলতি বছরেই কি হাওড়া ময়দান (Howrah Maidan) থেকে মেট্রো (Metro) চালু হবে? আশার কথা শোনাল মেট্রো কর্তৃপক্ষ। ইস্ট ওয়েস্ট মেট্রোর (East-West Metro) কাজ শেষ। তবে এখনই কোনও রেক আনা সম্ভব হচ্ছে না। বউবাজারে (Bowbazar) ৯ মিটার অংশের কাজ শেষ হলেই হাওড়া থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা চালু করা যাবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।       

কাজ শেষ। কিন্তু ইচ্ছে থাকলেও এখনই চালু করা যাচ্ছে না হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো পরিষেবা। পথের কাঁটা বউবাজার। মেট্রোর কাজের জেরে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন হয়েছে এই এলাকা।

একের পর এক বাড়িতে ফাটল দেখা গেছে। তার জেরেই বউবাজারে ৯ মিটার অংশে মেট্রোর কাজ থমকে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড মেট্রো চালাতে গেলে সল্টলেক সেন্ট্রাল পার্কের কারশেড থেকে আনতে হবে রেক। বউবাজারে কাজ শেষ না হলে তা সম্ভব নয়। 

আরও পড়ুন, দিনহাটায় আক্রান্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের কনভয় 

সেই কারণেই কাজ শেষ হলেও পরিষেবা এখনই চালু করা যাচ্ছে না। হাওড়া ময়দানে একটা শ্যাফট রয়েছে। কিন্তু সংকীর্ণ ওই শ্যাফট দিয়ে মেট্রোর রেক নামানো সম্ভব হচ্ছে না। 

তাই বউবাজারের কাজ শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আশার কথা, চলতি বছর ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget