এক্সপ্লোর

Dilip Ghosh News: বাংলায় কিছুই বাকি নেই, খেলার মাঠের ঘটনাও লজ্জার, মোহনবাগান প্রসঙ্গে মন্তব্য দিলীপের

রবিবার মোহনবাগানে (Mohanbagan) ক্লাব কমিটির ভোটের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় প্রতিক্রিয়া দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

কলকাতা: 'ভুয়ো ডাক্তার সেজে আইএমএ-র (IMA) ভোটে যাচ্ছে! হাইকোর্টের (High Court) বার অ্যাসোসিয়েশনের ইলেকশনেও এমন হয়েছে। এবার খেলার মাঠেও হল।' রবিবার মোহনবাগানে (Mohun Bagan) ক্লাব কমিটির ভোটের মনোনয়নকে কেন্দ্র করে অশান্তির ঘটনায় এমনই প্রতিক্রিয়া দেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। গতকাল ক্লাব কমিটির ভোটের মনোনয়নের শেষ দিনে রণক্ষেত্র মোহনবাগান (Mohun Bagan)।

ব্যাট, বাঁশ, উইকেট নিয়ে হামলা। মারধরে রক্তাক্ত তিনজন। নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভাঙা হয় বিদায়ী সচিবের গাড়িও। বহিরাগতদের হামলা, দাবি ক্লাবের। এ প্রসঙ্গে আজ দিলীপ ঘোষ বলেন, 'বাংলায় আর কী বাকি থাকল! ভুয়ো ডাক্তার সেজে আইএমএ-র ভোটে যাচ্ছে! হাইকোর্টের বার অ্যাসোসিয়েশনের ইলেকশনেও এমন হয়েছে। এবার খেলার মাঠেও হল। এর থেকে লজ্জার আর কি আছে!'

উল্লেখ্য, গতকালের ঘটনায় আজ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হাতে ব্যাট, বাঁশ, উইকেট। সবুজ-মেরুনে ধুন্ধুমার। ব্যাট-বাঁশ দিয়ে সমর্থকদের মার! ফেটে যায় মাথা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করতে হয় তিনজনকে। ক্লাব কমিটির নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন নজিরবিহীন ঘটনা মোহনবাগানে! অতীতে বার্ষিক সাধারণ সভায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কিন্তু, নির্বাচন ঘিরে এহেন রক্তারক্তিকাণ্ড কলকাতা ময়দান আগে কখনও দেখেছে কি না সন্দেহ।

আরও পড়ুন: Mohun Bagan : মোহনবাগানে ক্লাব কমিটির ভোটের মনোনয়নে অশান্তি, ধৃত ৪

পাশাপাশি আইএমএ (IMA) কলকাতা (Kolakata) শাখার নির্বাচন ঘিরেএ উত্তেজনা ছড়িয়েছিল গত ৫ মার্চ। এদিন সকাল ১১টা থেকে তালতলায় আইএমএ-র (IMA) কলকাতা শাখা অফিসে শুরু হয়েছে ভোটদান। আইএমএ-র সভাপতি পদের জন্য লড়াই করছেন চিকিত্সক-বিধায়ক নির্মল মাঝি ও আরেক চিকিত্সক প্রশান্ত ভট্টাচার্য। ভোটপর্ব শুরুর আগে থেকেই ভোটকেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন দু’ পক্ষের সমর্থকরা। এ নিয়ে উত্তেজনা ছড়ায়। আইএমএ-র কলকাতা শাখার অফিসের সামনে মোতায়েন করা হয় বিশাল পুলিশবাহিনী। উল্লেখ্য, এই নির্বাচনে ফের সভাপতির পদ পান নির্মল মাজি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

July 21 Shahid Diwas : কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
কালীঘাট তৃণমূলের ২১ জুলাই সভার নিরাপত্তা নিয়ে মামলা, রাজ্য পুলিশকে বড় নির্দেশ আদালতের
West Bengal News Live : ২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
২১ জুলাই নিয়ে পুলিশকে বড় নির্দেশ হাইকোর্টের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
চোরের রানি, জুতোর মালাই প্রাপ্য', ২১ জুলাইয়ের আগেই মমতাকে কটাক্ষ শহিদ পরিবারের
21 July Rally : চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক
চেনা ছবি উধাও, কলকাতার কোনও রাস্তাতেই নেই ২১ জুলাইয়ের ভিড় ; বিভ্রান্ত বহু কর্মী-সমর্থক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২০.৭.২৬): কলকাতায় ৩ সভা, দিল্লিতে ১ --- খণ্ডবিখণ্ড ২১ জুলাই দেখবে রাজ্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২০.৭.২৬): কালীঘাট-তৃণমূলের বিড়ম্বনা বাড়িয়ে ২১ জুলাই কমিশনের রিপোর্ট পেশ মুখ্যমন্ত্রীর
CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget