এক্সপ্লোর

Mohun Bagan : মোহনবাগানে ক্লাব কমিটির ভোটের মনোনয়নে অশান্তি, ধৃত ৪

Mohun Bagan AC: ক্লাব কমিটির ভোটের মনোনয়নের শেষ দিনে রণক্ষেত্র মোহনবাগান। ব্যাট, বাঁশ, উইকেট নিয়ে হামলা। মারধরে রক্তাক্ত তিনজন। নিয়ে যাওয়া হল হাসপাতালে। ভাঙা হল বিদায়ী সচিবের গাড়িও।

সৌমিত্র রায়, কলকাতা: মোহনবাগানে (Mohun Bagan Athletic Cluc) ক্লাব কমিটির ভোটের মনোনয়নে অশান্তি, ময়দান থানার (Maidan Police Station) হাতে গ্রেফতার চার অভিযুক্ত।

এই ঘটনায় রাজ্যের শাসক দলকে কটাক্ষ করে বিজেপি (BJP) সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলেছেন, ‘আমরা আগেই বলেছিলাম, ক্লাবগুলি এখন রাজনীতির আখড়া হয়ে উঠেছে। মোহনবাগানের মতো ক্লাবের নির্বাচনেও এরকম ঘটনা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত লজ্জাজনক।’

ক্লাব কমিটির নির্বাচনের মনোনয়ন জমার শেষ দিন নজিরবিহীন ঘটনা দেখা যায় মোহনবাগান ক্লাবে। ব্যাট-বাঁশ দিয়ে সমর্থকদের মার! ফাটল মাথা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি তিনজন। 

অতীতে বার্ষিক সাধারণ সভায় ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। কিন্তু, নির্বাচন ঘিরে এহেন রক্তারক্তিকাণ্ড কলকাতা ময়দান আগে কখনও দেখেছে কি না সন্দেহ!

সবুজ মেরুনে ক্লাব-কমিটি নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল শনিবার। ডেডলাইন বিকেল পাঁচটা। ভিতরে তখন ইলেকশন-কমিটির সঙ্গে বৈঠকে ক্লাব-কর্তারা। বাইরে ক্লাবের লনে তখন বহু মানুষের ভিড়। তখনই হঠাৎ দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। সেখান থেকে হাতাহাতি। ব্যাট-উইকেট নিয়ে হামলা। মারধর। প্রাণে বাঁচতে ক্লাবের ভিতর ঢুকে আশ্রয় নেন অনেকে। গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়। 

পার পায়নি সত্যজিৎ চট্টোপাধ্যায়ের গাড়িটিও। তিনি জানিয়েছেন, ‘কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা জানি না, ভিতরে ছিলাম। আমার গাড়ি ভাঙচুর করা হয়েছে।’

বহিরাগতরা এই ঘটনা ঘটিয়েছে। ক্লাবের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই, দাবি ক্লাব কর্তৃপক্ষের। সবুজ মেরুনে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠায় ময়দান থানায় ফোন করে খবর দেন বিদায়ী অর্থসচিব দেবাশিস দত্ত। ঘটনাস্থলে আসে পুলিশ।

শাসক গোষ্ঠী ক্লাব কমিটির প্রতিটি পদে প্রার্থী দিয়েছে। সচিব পদে মনোনয়ন দিয়েছেন দেবাশিস দত্ত। ফুটবল সচিব পদে মনোনয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই স্বপন বন্দ্যোপাধ্যায়ের। শাসক কমিটি প্রতিটি পদে প্রার্থী দিলেও, সূত্রের খবর, বিরোধী গোষ্ঠীর হয়ে মাত্র একটি মনোনয়ন জমা পড়েছে। সেটি পড়েছে কার্যকরী কমিটির সদস্য পদে। ফলে, সচিব, সহ সচিব-সহ বাকি পদগুলিতে কোনওরকম প্রতিদ্বন্দ্বিতা না হওয়ার সম্ভাবনাই প্রবল। এই পরিস্থিতিতে ক্লাব প্রাঙ্গণে এমন হিংসা, হানাহানির ঘটনা কীভাবে ঘটল, সেই প্রশ্নই ঘুরেফিরে আসছে ফুটবল মহলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget