এক্সপ্লোর

DA Agitation:বকেয়া ডিএ সহ তিন দফা দাবি, ফের কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের

West Bengal: ১০, ১১ অক্টোবর সরকারি অফিসে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া ডিএ-সহ ৩ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। 

সত্যজিৎ বৈদ্য, কলকাতা: ২২১ দিনে আন্দোলন, সরকারের উপর চাপ বাড়িয়ে ফের কর্মবিরতির ডাক। বকেয়া ডিএ-র (DA Agitation) দাবিতে ১০, ১১ অক্টোবর সরকারি অফিসে কর্মবিরতির ডাক সংগ্রামী যৌথ মঞ্চের। বকেয়া ডিএ-সহ ৩ দফা দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। 

ফের কর্মবিরতির ডাক: গত ২২১ দিন ধরে রাস্তায় দিন কাটাচ্ছেন সরকারি কর্মচারীদের একাংশ। বকেয়া ডিএ-র দাবিতে এর আগেও একাধিকবার কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। এমনকী বিধানসভা অভিযানের ডাক দিয়েছে তাঁরা। কিন্তু এত কিছুর পরেও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। তাই ফের কর্মবিরতির পথে হাঁটছেন তাঁরা। বকেয়া DA-র দাবিতে প্রথমবার গত ২০ ও ২১ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। আগামী মাসের ১০ এবং ১১ তারিখ কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। বিডিও অফিস এবং থানায় নিচু স্তরের কর্মীদের মধ্যে আন্দোলন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তাঁরা। একইসঙ্গে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি নিয়েছেন তাঁরা। 

এর আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে, বেঙ্গালুরুর বৈঠকে সামিল বাকি বিরোধী দলের কাছে চিঠি পাঠিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। ২০২৪-এর লোকসভা ভোটের আগে, মোদি সরকারের বিরুদ্ধে বেঙ্গালুরুতে বৈঠক করেছিল তৃণমূল-সহ ২৬টি বিরোধী দল। আর সেদিনই কংগ্রেস, সিপিএম, সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, DMK, NCP ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ বেশ কয়েকটি বিরোধী দলকে চিঠি পাঠিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। তৃণমূল সরকারের বিরুদ্ধে সেখানে লেখা হয়েছিল, দেশের প্রায় সমস্ত রাজ্যে, কেন্দ্রের সমান DA দেওয়া হয়। কিন্তু, আশ্চর্যজনকভাবে কেন্দ্রীয় সরকার যেখানে তাদের কর্মীদের ৪২ শতাংশ DA দেয়, সেখানে পশ্চিমবঙ্গে মাত্র ৬ শতাংশ। সরকারি দফতর ও শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ৫ লক্ষ শূন্যপদ রয়েছে। যা রাজ্যের শিক্ষিত যুবক-যুবতীদের মধ্যে হতাশার সৃষ্টি করেছে। স্থায়ী কর্মী নিয়োগের বদলে, চুক্তিভিত্তিক বিপুল কর্মী নিয়োগ করা হয়েছে। এর পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চের তরফে চিঠিতে আরও লেখা হয়েছিল, বিপুল সংখ্যক সরকারি কর্মী ও স্কুল শিক্ষক-শিক্ষিকারা সম্প্রতি পঞ্চায়েত ভোটের কাজে গিয়ে অগ্নিপরীক্ষার মুখোমুখি হয়েছেন। এরপরই মঞ্চের তরফে বিরোধী দলগুলির কাছে আর্জি জানানো হয়েছিল, যেহেতু আমাদের মুখ্যমন্ত্রী জাতীয় স্তরের ওই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিয়েছেন, তাই সংগ্রামী যৌথ মঞ্চের ন্যায্য দাবি পূরণের জন্য যেন তাঁর দৃষ্টি আকর্ষণ করা হয়।

আরও পড়ুন: Presidency University: অন্তর্বর্তী উপাচার্য হিসাবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব নিলেন শুভ্রকমল মুখোপাধ্যায়

সেরা শিরোনাম

RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget