এক্সপ্লোর

Tiljala Fire Incident: তিলজলায় আগুন! দেওয়াল ধসে জখম দমকলকর্মী

Kolkata Fire Incident: ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

কলকাতা: কলকাতা মেডিক্যাল কলেজে অগ্নিকাণ্ডের ঘটনার পরেই ফের শহরে আগুন লাগার ঘটনা ঘটল। এদিনই তিলজলায় (Tiljala Fire Incident) একটি পরিত্যক্ত কাঠের গুদামে আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে দেওয়াল ধসে পড়ে। দেওয়াল ধসে আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী।

কী কারণে আগুন?
জখম দমকল কর্মীদের একজনকে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। কী কারণে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি। আগামীকাল সবদিক খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে দমকলের তরফে।

এদিনই বিকেলে আগুন লেগেছিল কলকাতা মেডিক্যাল কলেজে। মেডিক্যাল কলেজের এমসিএইচ বিল্ডিংয়ে আগুন (Fire Incident)। এইচআইভি চিকিৎসার আউটডোরে চারতলায় আগুন লাগে। বিকেল ৫.৩০ নাগাদ আগুন লেগেছিল, সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন পৌঁছয়। এমসিএইচ বিল্ডিংয়ে হেমাটোলজি, মেডিসিন, কার্ডিওলজি বিভাগও আছে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সব ঘর ফাঁকা করে দেওয়া হয়েছিল। অন্ধকারে ঢেকে গিয়েছিল এলাকা। পরে আলোর ব্যবস্থা করা হয়। ঝাঁঝালো গন্ধের ধোঁয়ায় ঢেকে গিয়েছিল এলাকা।  এক প্রত্যক্ষদর্শী বলেন, 'ভীষণ ধোঁয়ায় ঢেকে গিয়েছিল। আমরা ধোঁয়া দেখলাম। ধোঁয়া দেখে সরে এলাম আমরা।' কলকাতা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল অঞ্জন অধিকারী বলেন, 'একটু ধোঁয়া বেরোচ্ছিল। আমাদের হেমাটোলজিতে কিছু এসি গড়বড় করছিল। এর আগেও ধোঁয়া বেরনোর ঘটনা ঘটেছিল। PWC, সিভিল সবাইকে দেখানো হয়েছিল। সব ঠিক ছিল। যদিও এমন ঘটনা ঘটেছিল। আমরা সব দেখছি। হয়তো কিছুক্ষণের মধ্যেই সব সামলে আনা যাবে। আমরা দেখছি কী করা যায়।'       

এবারও প্রথম নয়। চলতি বছরের এপ্রিলেও কলকাতা মেডিক্যাল কলেজে আগুন লেগেছিল। সেবার মেডিক্যাল কলেজের ইউপিএস রুমে আগুন লেগেছিল। বেশ কয়েকটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে ব্যবহার হয়েছিল। রাজ্যে একাধিকবারই সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। চলতি বছরেই মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে আগুন লেগেছিল। ভোর সাড়ে ৪টে নাগাদ চারতলা বিল্ডিংয়ের নীচের তলায় ইলেকট্রিক প্যানেল বক্সে আগুন লেগেছিল। ধোঁয়ায় ভরে গিয়েছিল গোটা বিল্ডিং। 

বাসে আগুন:
ময়নাগুড়িতে বাসে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জলপাইগুড়ির ময়নাগুড়িতে এনবিএসটিসির বাসে আগুন লাগে। কোনওক্রমে রক্ষা পেয়েছেন বাসের যাত্রীরা।

আরও পড়ুন: 'হাত ধরে গান করুন এই জেল যদি না শেষ হয়', পার্থ-জ্যোতিপ্রিয়কে কটাক্ষ সুকান্তর

 

 

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget