এক্সপ্লোর

Titagarh Child Death: লড়াই শেষ, টিটাগড় বিস্ফোরণে জখম শিশুর মৃত্যু

মৃতের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের (Titagarh) পুরানি বাজার এলাকায়, বল ভেবে রাস্তার ধার থেকে একটি গোলাকার জিনিস কুড়োয় চার বছরের মহম্মদ রেহাদ।

সমীরণ পাল, রণজিৎ সাউ, টিটাগড়: টিটাগড়ে (Titagarh) বোমা ফেটে জখম শিশুর মৃত্যু হল। পুরভোটের (Municipality) মুখে বিস্ফোরণে শিশুর মৃত্যু ঘিরে তীব্র হয়েছে চাপানউতোর। তৃণমূলের (TMC) অভিযোগ, বিরোধীরা অশান্ত করতে চাইছে টিটাগড়। পাল্টা জবাব এসেছে বিরোধী শিবির থেকে। ২ দিন লড়াইয়ের পর সব শেষ। মৃত্যু হল টিটাগড়ে বোমা বিস্ফোরণে জখম শিশুর।

মৃতের পরিবার জানিয়েছে, শনিবার দুপুরে উত্তর ২৪ পরগনার টিটাগড়ের (Titagarh) পুরানি বাজার এলাকায়, বল ভেবে রাস্তার ধার থেকে একটি গোলাকার জিনিস কুড়োয় চার বছরের মহম্মদ রেহাদ। সেটিকে মাটিতে ছুড়তেই বিস্ফোরণ ঘটে। ছিটকে পড়ে একরত্তি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ব্যারাকপুরের বিএন বসু হাসপাতাল ও পরে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে (RG Kar Medical College Hospital) ভর্তি করা হয়। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় শিশুটির।

পুরভোটের (Municipality Corporation) মুখে বিস্ফোরণে শিশুমৃত্যুর ঘটনায়, বিরোধীদের দিকে আঙুল তুলেছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর কথায়, বিরোধীরা ক্রিমিনাল পোষে, যারা ক্রিমিনালদের এগিয়ে দেয়। ভোটের সময় বোম তৈর করতে গিয়ে একটা ছেলের জীবন চলে গেছে। যারাই করুক না শাস্তি হবে। 

আবিষ্কার ভট্টাচার্য, ব্যারাকপুর সাংগঠনিক জেলার বিজেপি সদস্য প্রশাসন নিজের কাজ মন দিয়ে করলে, বোমাগুলি জমা হত না, আগ্নেয়াস্ত্র আসত না। বিরোধীদের দোষ দিয়ে নিজেদের দোষ ঢাকা যায় না। সপ্তাহ দুয়েক আগে উত্তর ২৪ পরগনার হালিশহরে গঙ্গাপারে বিস্ফোরণে মৃত্যু হয় এক যুবকের।
এবার টিটাগড়ে বিস্ফোরণে প্রাণ গেল শিশুর। 

গতকাল খেলার সময়ে ইটভাটার জলের চৌবাচ্চায় পড়ে গিয়ে মৃত্যু হয় দুই শিশুর। জানা গিয়েছে, বিহার থেকে পুরাতন মালদায় (Malda) শ্রমিকের কাজে এসেছিল ওই দুই শিশুর বাবা করণ তাঁতি ও মা কিরণদেবী।  বিহারের (Bihar) ভাগলপুরে (Bhagalpur) বাড়ি তাঁদের।

২ ছেলেকে সঙ্গে নিয়ে দম্পতি মাস তিনেক আগে পুরাতন মালদার (Malda) নলডুবি এলাকায় ইটভাটার শ্রমিকের কাজে আসেন। অন্যান্য দিনের মতো শনিবারও ওই দম্পতি কাজে ব্যস্ত ছিলেন। সন্ধে হয়ে গেলেও ছেলেদের না দেখতে পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন বাবা, মা। 

বেশ কিছুক্ষণ পরে চৌবাচ্চার মধ্যে থেকে ২ সন্তানকে খুঁজে পান। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসাপতালে (Malda Medical College And Hospital) নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মৃত ২ সন্তানের নাম ঋত্মিক তাঁতি (‌৬)‌ ও রোশন তাঁতি (‌৫)‌। পরে তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ছেলেদের হারিয়ে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ পরিবার।

সেরা শিরোনাম

সকাল সকাল অ্যাকশনে ইডি, তৃণমূল সাংসদের বাড়ি-অফিসে জোরদার তল্লাশি
সকাল সকাল অ্যাকশনে ইডি, তৃণমূল সাংসদের বাড়ি-অফিসে জোরদার তল্লাশি
Durga Puja 2026 : কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
কোন কোন ক্লাব পাবে সরকারি অনুদান? পুজো গাইডলাইনে বড় বদল? আজই বৈঠকে মুখ্যমন্ত্রী
Durga Puja: আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
আজ পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর, কারা অনুদান পাবেন ? কী জানিয়েছিলেন তিনি ?
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু
ল্যান্ডিংয়ের সময় ভয়ঙ্কর ঘটনা ! রানওয়ে পেরিয়ে ছুটল বিমান, গাড়িতে ধাক্কা, পরপর মৃত্যু

ভিডিও

Suvendu Adhikari: আজ মিলনমেলা প্রাঙ্গনে পুজো নিয়ে সমন্বয় বৈঠক মুখ্যমন্ত্রীর
Kolkata News: খাবারে বিষ খুঁজতে রাজ্য জুড়ে অভিযান, কলকাতার একাধিক মলের ফুড কোর্ট, রেস্তোরাঁয় হানা
Dengue News: চোখ রাঙাচ্ছে ডেঙ্গি, আক্রান্ত বেড়ে সাড়ে ৪ হাজারের বেশি
Samik Bhattacharya: সামনে পুরভোট, নব্য বিজেপিকে বার্তা রাজ্য সভাপতির
Humayun Kabir: ক্যামাকস্ট্রিট কাণ্ডে ডেবরার প্রাক্তন TMC বিধায়ককে শেক্সপিয়র সরণি থানায় হাজিরার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident in Keralam: ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
ফোন ধরতে বাইক থামিয়েছিলেন, পিছন থেকে গাড়ি এসে চাপা দিল, বেঘোরে মৃত্যু শিশু-সহ গোটা পরিবারের
Bittu Tabahi: একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
একা হাতে নোংরা নদী পরিষ্কার, পরিবেশ রক্ষায় অনুপ্রেরণা মধ্যপ্রদেশের বিট্টু, এবার পেলেন নেদারল্যান্ডসের সংস্থায় চাকরির প্রস্তাব
Invest 10 Lakh Rupees: ১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
১০ লক্ষ টাকা থাকলে মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করবেন আপনিচ SIP, Lumpsum নাকি STP?
Weather Update: ১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
১০ জেলায় হলুদ সতর্কতা জারি, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া? পূর্বাভাস দিল হাওয়া অফিস
Gold Purity Check : আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
আপনার সোনা কতটা খাঁটি ? মিনিটে যাচাই করে দেবে এই অ্যাপ
3 Cr in EPF: প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
প্রভিডেন্ট ফান্ডে টাকা জমিয়েই কোটি কোটি টাকার মালিক, চাকরির বেতন থেকে কীভাবে হতে পারে এত বড় তহবিল?
Bengal Cricket: বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
বর্ষসেরা নির্বাচন নিয়ে তুমুল বিতর্ক, ক্ষুব্ধ আম্পায়ারের পত্রবোমা, কী জানাল সিএবি?
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Embed widget