এক্সপ্লোর

TMC 21 July: ২১ জুলাইয়ের সভায় না যাওয়ার জের, ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নম্বর রুটের বাস বন্ধের অভিযোগ

Bus Suspended: তৃণমূল পরিচালিত বাস কর্মী ইউনিয়নের সভাপতি কলকাতা পুরসভার ৯৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস। তিনি অবশ্য সাসপেনশনের অভিযোগ অস্বীকার করেছেন।

হিন্দোল দে, কলকাতা: ২১ জুলাইয়ের সভায় না যাওয়ায় কলকাতার ৩৭ নম্বর রুটের বাস কর্মীদের সাসপেন্ডের অভিযোগ উঠল তৃণমূল প্রভাবিত বাস কর্মী ইউনিয়নের বিরুদ্ধে। 
প্রায় ৫০ জন বাস কর্মীকে সাসপেন্ড করার অভিযোগে সকাল ৯টার পর থেকে ঢাকুরিয়া-হাওড়া ৩৭ নম্বর রুটের বাস বন্ধ। যদিও সাসপেনশনের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল প্রভাবিত বাস কর্মচারী ইউনিয়ন। 

তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসকদলের সবথেকে বড় কর্মসূচি। জেলা থেকে কর্মী, সমর্থকদের ঢল নেমেছিল। কলকাতার গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকেও মিছিল করে সমাবেশস্থলে আসেন নেতা, মন্ত্রী, বিধায়ক, সাংসদ থেকে শুরু করে তৃণমূল কর্মী, সমর্থকরা। ২১ জুলাই তৃণমূলের শহিদ দিবস। বাসে করে দলে দলে তৃণমূলের কর্মী-সমর্থকরা গিয়েছিলেন ধর্মতলায়। ২১ জুলাইয়ের সভায় না যাওয়ায় ঢাকুরিয়া-হাওড়াগামী ৩৭ নং রুটের প্রায় ৫০ জন বাস কর্মীকে সাসপেন্ড করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত 37 ও 37A বাস ওয়ার্কার ইউনিয়নের বিরুদ্ধে। এই অভিযোগে, এদিন সকাল ৯টা থেকে ওই রুটে বাস বন্ধ রেখে প্রতিবাদে সামিল হলেন বাস কর্মী ও মালিকদের একাংশ। বাস মালিক রঞ্জিত সরকার বলেন, "কাউন্সিলর বলেছে ৫ টা বাস দিতে। কোনও বার পয়সা দেয় না। ৫ টা বাস দিয়েছিলাম। অনেক স্টাফ আসতে পারেনি, সেই কারণে আজ বসিয়ে দেয়। ১ মাস পর্যন্ত বাস চালানো যাবে না। ৫০ জন স্টাফ বসিয়ে দেওয়া হয়েছে।''

তৃণমূল পরিচালিত বাস কর্মী ইউনিয়নের সভাপতি কলকাতা পুরসভার ৯৩ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মৌসুমী দাস। তিনি অবশ্য সাসপেনশনের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, "পুরো কথাটা মিথ্য়া। পুরো প্রচার মিথ্য়া। গতকাল আমরা ৫টা বাস নিয়েছিলাম। ৪ টে বাস আমাদের এলাকা থেকে যারা কর্মী তাঁরা গেছে। ১ টা বাসে আমাদের এখানকার ইউনিয়নের লোকেরা গেছে। আজ ৪৪ টা বাস চলেছে। দু তিনটে বাসের মালিক। তারা বিজেপি মানসিকতার। কালকে এত লোক দেখে, আমাদের সমাবেশে এত মানুষ চলে গেছেন স্বাভাবিকভাবে তাঁদের একটা ঈর্ষার কারণ হয়েছে। কোনও সাসপেনশন তাঁরা যে বলছেন তাহলে তো সাসপেনশন লেটার দেখাতে হবে।''

এদিকে তৃণমূলের ২১ জুলাই উপলক্ষে শহর স্তব্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল। জল গড়িয়েছিল হাইকোর্টেও। যা নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশকে কড়া বার্তাও দিয়েছিলেন। এরপরই তৎপর হয় পুলিশ। একুশে জুলাইয়ের সমাবেশে যান নিয়ন্ত্রণ নিয়ে গতকাল বিচারপতি ঘোষের মুখে শোনা যায় প্রশংসা। সোমবার ছিল সপ্তাহের প্রথম কাজের দিন। পুলিশের কাছে কার্যত চ্যালেঞ্জ ছিল যান-শাসনের। পথে নেমেছিলেম পুলিশ কমিশনার মনোজ ভার্মা। ঘুরে দেখেন শহরের বিভিন্ন রাস্তা। সকাল সাড়ে ১০টা নাগাদ লালবাজার থেকে বেরিয়ে অফিস পাড়া ডালহৌসি ঘুরে চলে যান হাইকোর্ট চত্বরে। ট্রাফিক নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছিল প্রচুর পুলিশও। হাইকোর্ট চত্বর ঘুরে সটান ধর্মতলার সমাবেশস্থলে যান পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেখানেও নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন তিনি। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
'আমাদের জীবন থেকে দুর্গাপুজো চলে গেল', কান্নায় ভেঙে পড়লেন চোরবাগানে নিহত ছাত্রীর বাবা-মা
News Live Updates: চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
চোরবাগানে পুজো প্যান্ডেলে বিপর্যয়, মৃত ১৯, আহত ১৪, দায় কার?
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৭ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
Success Story: IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!
IIT-তে পড়াশোনা, দারুণ প্যাকেজের অফার ছেড়ে প্রথম চেষ্টাতেই UPSC-তে সাফল্য!

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget