এক্সপ্লোর

Abhishek Banerjee : ২১ -র সমাবেশের ব্য়ানারের সিংহভাগেই মমতা, নেই অভিষেক, থাকবেন তো কালকের সভায় স্বমহিমায়?

Abhisekh Banerjee : প্রতিবার যেভাবে ২১ জুলাইয়ের আগে বিভিন্ন জায়গায় ঘুরে প্রস্ততি তদারকি করতেন তিনি এবারও কি পুরনো ভূমিকায় দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে?

ব্রতদীপ ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, বিজেন্দ্র সিংহ, কলকাতা : রবিবার তৃণমূলের ২১ জুলাইয়ের ( TMC 21 July Rally ) সমাবেশ। চারদিকে জোর তোড়জোড়। আর তার মধ্য়ে রাজনৈতিক মহলে জল্পনা একটাই, এবারের ২১ জুলাইও কি স্বমহিমায় দেখা যাবে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়কে ( Abhishek Banerjee ) ? প্রতিবার যেভাবে ২১ জুলাইয়ের আগে বিভিন্ন জায়গায় ঘুরে প্রস্ততি তদারকি করতেন তিনি এবারও কি পুরনো ভূমিকায় দেখা যাবে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে?

প্রশ্নগুলো উঠছে তার কারণ, চোখের চিকিৎসার জন্য় ২২ দিন বিদেশে থাকার পর শুক্রবারই শহরে ফিরেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। এরইমধ্য়ে গোটা শহর ২১ জুলাইয়ের সমাবেশের পোস্টার-ব্য়ানারে ছেয়ে গেছে। কিন্তু তার সিংহভাগেই শুধু মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ছবি রয়েছে, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের নেই কেন? কোথাও কি মতানৈক্য়? এই প্রশ্নও ছুড়ে দিচ্ছে বিরোধীরা। যদিও, তৃণমূল বলছে, সবটাই দলীয় নেতৃত্বের পরিকল্পিত সিদ্ধান্ত!         

তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার যদিও বলছেন, 'দায়িত্ব নিয়ে বলছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত অনুযায়ী এই সমস্ত ডিজাইন! এই সমস্ত বিষয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মত নিয়ে ঠিক করেন। এবারকার যা ডিজাইন হয়েছে, ব্যানার ব্যাকড্রপ, সকলের মতামত নিয়েই হয়েছে।' 

লোকসভা ভোটের ফল ঘোষণার পরই, অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় সংগঠন থেকে ছোট্ট বিরতির ঘোষণা করায় জল্পনা তৈরি হয়েছিল। এক্স হ্য়ান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছিলেন, ' কিছু চিকিৎসার প্রয়োজনে, আমি সংগঠন থেকে ছোট্ট বিরতি নিচ্ছি। এই ছুটি আমাকে বিনীতভাবে আমাদের মানুষ এবং সম্প্রদায়ের চাহিদাগুলি অন্বেষন করতে ও বুঝতে সুযোগ দেবে। আমি বিশ্বাস করি যে, রাজ্য সরকার দ্রুত কাজ করবে এবং যাঁদের প্রয়োজন তাঁদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও কসুর করবে না। ' 

সোশাল মিডিয়ায় তাঁর এই পোস্টের ভাষার মধ্য়েও অনেকে নানা রাজনৈতিক তাৎপর্য খুঁজে পেয়েছিলেন। এবার অভিষেক বিরতির পর শহরে ফিরলেন। ফের কি তাহলে তৃণমূলেও স্বমহিমাতেও ফিরবেন তিনি? সেই উত্তর জানতে এখন সবার নজর ২১ জুলাই তৃণমূলের সমাবেশের দিকে। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের ভাষণের দিকে। অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের ভূমিকার দিকে।


 

আরও পড়ুন, ভিডিও কল তুললেই নগ্ন মহিলা ! তারপরই লাগাতার ব্ল্যাকমেল, নাটকীয়ভাবে পুলিশের জালে রাজারহাটের গ্যাং

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                         

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
আজ থেকেই ছাত্রীদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা, আগামী বছর থেকে দ্বিগুণ অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর
West Bengal News Live : রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
রোষের মুখে নির্মল ঘোষ, চড়, লাথি, ডিমবৃষ্টি থানা থেকে বের করতেই
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
গাড়ি নিয়ে পালিয়ে বেড়িয়েছেন দিল্লি থেকে ওড়িশা, অবশেষে এই চালেই পুলিশের জালে নির্মল, ৮দিনের পুলিশ হেফাজত
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget